Saturday, March 9, 2019

তবু তুমি লিখে যাও




                            -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
ওহে কবি, তুমি সেই নিলোর্ভ্ অর্থ্ কিংবা ক্ষমতার কথা বলো
আমি তোমার কবিতাগুলো আবৃতি করে যাবো জনতার মঞ্চে মঞ্চে
প্রেমিক -প্রেমিকাদের রোমাঞ্চিত সমাবেশে। তুমি সাম্যের সেই মন্ত্রগুলো
মানুষকে বলে দাও,সত্যের বিজয় তোমার পেছনে আছে-

যতক্ষণ তুমি পূর্ণিমা জোসনার মতো সত্য-
যতক্ষণ তুমি নিলোর্ভ্ প্রাণের মতো ছন্দময়
যতক্ষণ তুমি দৃঢ়চেতা বীরের মতো প্রতিবাদী
যতক্ষন তুমি মানুষের আড়ালে মনুষ্যত্বের প্রতিচ্ছবি
ততক্ষন পৃথিবীর বিজয় ও তোমার-

ওহে কবি, নিন্দুকেরা ক্ষেপে আসুক তোমার কাব্যে কাব্যে-
ভুল ধরুক কবিতার তাল লয় ছন্দে
কবিতা কিংবা কাব্যের জনপদে তবু তুমি লিখে যাও
বঞ্চিত মানুষের অধিকার ।


যদি তুমি রুদ্র স্বৈর শাসকের মতো রক্তাক্ত কবিতা লেখো
মূল্যবোধ যদি নিভে যায়, যদি মুছে যায় নৈতিকতার সমস্ত কবিতা
পরাজিত হবে কাব্যের মানবতা ।
মানুষের এই পাপমগ্ন প্রাণের স্পন্দনে স্পন্দনে
যদি পার জাগাতে সাম্যের কবিতা
তবেই তুমি গণমানুষের কবি !

----------------------09-03.-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।



অভিমান



              -কবি মোঃ আমিনুল এহছান
ওহে কবি তুমি সেই বিনাশী অভিমানের কথা লেখো
তুমি সেই নব দীপ্ত প্রাণের করুন যবনিকার কথা বলো ।
তুমি সেই যুবক- যুবতীর মগজে
বুঝের দীপ্ত শিখা জ্বেলে দাও ।

ওহে কবি তুমি অবুঝের অন্তরে বুঝের কবিতা রচনা করো প্রতিদিন
তুমি চেয়ে দেখ তোমার চৌদিকে কতো তাজা প্রাণ অকাল ঝরে
সেই অভিমানি সন্তানের কথা তুমি বলো, যে তার নিজের প্রাণকে
হত্যা করে-
এক অভিশপ্ত জীবনকে আলিঙ্গকরে;
পৃথিবীর দেখার আগেই সে ঝরে যায়, অকালে ঝরে যায়!

ওহে কবি, তুমি সেই অভিমানী সন্তানের কথা বলো-
তুমি বলো অভিমান এক পরাজয়ের কবিতা !
তুমি বলো বীর এক সংগ্রামের রণ ক্ষেত্র-
তুমি বলো বীর কখনো আত্মহত্যা করে পারে না-
তুমি অভিমানকে বলে দাও, তোমার ভেতরেও স্বপ্ন আছে
তুমিও  নিজেকে ভালবাসতে শেখো
এ জগত তোমার পিছনে আছে-
হে অভিমান- তবে কেন অত্মহত্যা কর ?

ওহে কবি তুমি সেই বিনাশী অভিমানের কথা লেখো
তুমি সেই নব দীপ্ত প্রাণের করুন যবনিকার কথা বলো ।

------------------------------------09-03-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।





Thursday, March 7, 2019

ঘৃণা করো এইসব অশুরের প্রাণ




                                           -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
যতক্ষণ তুমি মূল্যবোধের মাঝে  আছো,
যতক্ষণ তুমি নীতি নৈতিকতার মাঝে আছো
মানব সভ্যতা আছে তোমার পাশেই

যতক্ষণ তুমি আপনের প্রতি আপনে শ্রদ্ধাশীল
যতক্ষণ তুমি অদম্য যোদ্ধার মতো অকোতভয়
যতক্ষণ তুমি মানবিকতার মতো উদারময়
ততক্ষণ তুমি মুক্তির উপমা ।

আজ দেখি পথে ঘাটে এক অভিনব কাব্যের রচনা !
বাইকে বাইকে আবৃতি হচ্ছে উম্মুক্ত রোমাঞ্চিত কবিতা-
নিখুঁত কৌশলে আলিঙ্গনে আলিঙ্গনে দুরন্ত ছুটেছে..
কে অস্বীকার করবে এ বেলাজ প্রদশর্নী ?
অথচ এ বাঙ্গালীই ছিল সুস্থ সভ্যতার এক উপমা !

এই যে রোমন্টিক উম্মাদনা রাস্তার বাইকে বাইকে
নিলর্জ্জ সভ্যাকে নিমন্ত্রন করছে
যার ফলে জেগে উঠছে অসভ্যার আগুন, ধর্ষণের রক্তাক্ত প্রান্তর
অগণিত বিরহের অশ্রুধারা
ধর্ষকের মহামিল !হাজারো প্রাণের আগাম পরাজয়-

ওহে কবি তুমি সেই অবক্ষয়ের কবিতা লেখো ।
বজ্র কন্ঠে বল,- অসভ্যতা গুপ্ত ধন কেড়ে নেয়-

ওহে মানুষ তুমি সভ্যতার জনক
অথচ তুমি  অসভ্যতার গ্রাসে গ্রাসে নগ্ন শরীরে পথে ঘাটে-
ওহে শ্রেষ্ঠ, তুমি এক বিবেকের তীর ছুঁড়ে দাও
ঘৃণা করো এইসব অশুরের প্রাণ-
উড়িয়ে  দাও এক মানব সভ্যতার বিজয় কেতন ।
----------------------------------------07-03-2017,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।