Sunday, March 3, 2019

আজ যেন মূর্খ্ বিলাসিতা




                                              -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
ছেলে মেয়েদের দিকে তাকালে ক্ষীণ হয়ে আসে আশা!
আজ আর নেই সেই সব আদব কায়দার কোন ভাষা ।
সেই সব শ্রদ্ধাবোধ, মান্যতা আজ যেন মূর্খ্ বিলাসিতা
এই সব কঁচি মনা তরুণ তরুণীদের প্রাণের চঞ্চলতা
বড় বেশী বিষন্নতা..

আজ দেখি, দুরন্তপনায় সেই সব জাহেলী অভিশপ্ত রাত,
সেই প্রাণীর মতো নিলর্জ্জ শরীরে অলি গলি যুগল উরু হাত
দলে দলে উম্মুক্ত প্রণয়ে রাস্তায় রাস্তায় এখানে সেখানে
এই সব তরুণ তরুণীরা ইন্টারনেটের নগ্ন ফাঁদে ক্ষণে ক্ষণে
কে এগিয়ে আসবে সাহস নিয়ে? ওরা যে আধুনিক চেতনা !
হায় আফসোস ! কেউ আসে না, কেউ বুঝেনা এ যাতনা ।

দেহ প্রাণে উঁকি মেরে যায় সেই সব পশ্চাতের আধুনিক সভ্যতা
এই সব চিৎকারে চিৎকারে চারিদিকে আজ যেন মূর্খ্ বিলাসিতা

পিতা দেখে, মাতা দেখে তবু বঙ্গ জননী ঘুমে আছে
এই সব ছেলে মেয় নেই আর সেই সব আদর্শের কাছে

আধুনিক আনন্দ উল্লাসে ওদের চোখে মুখে এ কোন শোক ?
ছেলে মেয়েদের দিকে তাকালে তীব্র হয়ে আসে প্রাণের দুঃখ!

ওরা দুরন্ত, ওরা বুঝে না- হে আধুনিক সভ্যতা
ওদের যেন গ্রাস করে না তোমারই এই নগ্নতা ।

সেই সব শ্রদ্ধাবোধ, মান্যতা আজ যেন মূর্খ্ বিলাসিতা
এই সব কঁচি মনা তরুণ তরুণীদের প্রাণের চঞ্চলতা
বড় বেশী উগ্রতা !
------------------------------------------------------- রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।





এ প্রাণে প্রথম তুমি এসেছিলে




                                        -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা ।
এ কেমন প্রেম আমার!
ভাবলে মনে হয় খুব কাছে আছো, খুব কাছে,
অনুভূতির মাত্রা ক্রমশ বেড়েই চলছে,শুধু চলছে.
ভাবলে মনে হয় অন্য এক ‍তুমি, শুধুই তুমি,
অন্য জগৎ, প্রাণে ফোটা এক সদ্য গোলাপ..
তোমাকে ভাবলে মনে হয় এ হৃদয়ের স্পর্শ্ তুমি..

দেখলেই মনে হয় প্রেমের ব্যাকুল ঝড় তুমি প্রাণের প্রবাহে প্রবাহে..
প্রচন্ড আঘাতে আঘাতে তেড়ে আস এ শুন্য বুকে
এত বারণ করেছি, এত বাধা দিয়েছি তবু শুধু তুমি !
কি দিবা! কি রাত্রি !
ভাবলেই মনে হয় এক যাদুর চোখে চোখে চেয়ে আছো,
আমারই দিকে মুসকি হেসে..
প্রাণ যে সর্মাপণ করেছি কোন এক অধরা তোমাকে..
শুধু দুর থেকে তুমি থেকেছো ছায়া হয়ে , কেবল ছায়া হয়ে
আমার এই স্বপ্ন লোকে..
হৃদয়ের এত কাছে পেয়েও আজও বলা হলো না
ভালবাসি, শুধু তোমাকে ভালবাসি !.

এ কেমন প্রেম আমার!
বাগানে গেলেও মনে হয় তুমি ফুটনি
স্পর্শ্ দিলেও মনে হয় তুমি জাগনি
ডাক শুনেও মনে হয় তুমি শুননি.
শুধু বধিরই থেকেছো কিংবা অহংকারে ছুটেছো
দুরেই গেছো, শুধু দুরেই গেছো চোখের আড়ালে
কিন্তু তুমি কি পেরেছো ?
আমার তুমিকে মুছে দিতে?

হৃদয়ের এত কাছে পেয়েও আজও বলা হলো না
ভালবাসি, শুধু তোমাকে ভালবাসি !.

আমার এ প্রাণে প্রথম তুমি এসেছিলে,
ভাবলে মনে হয় তুমি আছো, আজও আছো এ প্রাণ জুড়ে ।
-------------------------------------- রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।


প্রাণের শেষ পরিপূর্ণতা


                             -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
ওগো কোরআনই কেবল প্রাণের শেষ পরিপূর্ণতা,
জেনে রেখো, নবীর আদর্শ্ এ ক্ষণিকে মুক্তির প্রথা ।

মানব ও মানবতার বিজয় প্রতীক
কোরআন যদি জ্বলে অন্তর বাহ্যিক
সত্য ও সরল পথে মানবের আলো
নহে কেহ সম তার,  যদি হ্যাঁ বলো
বিশ্বাসী মেনেছে, প্রভূ যা দিয়েছে
যে প্রাণেরা বুঝেছে, মুক্তি নিয়েছে
এপার-ওপার তাই বিজয়ের আশা..
সত্যেরা বুঝেছে প্রেম- ভালোবাসা ।

কেন তবে ছুটেছো ওগো বাতিল পানে !
সে যে ভুল, সে যে নরক, বিচার ক্ষণে

ভেবেছো কি কভূ হাশর হবে কার সাথে?
মনোনীত ধর্ম্  কেবলই শুভ দৃষ্টিপাতে ।

যারা হবে ওগো আল-কোরআনের অনুগত
সেই প্রাণেরা কাল হাশরে হাসবে অবিরত !

শয়তানের নিশান উড়ে আছে চিত্তের মাঝে
ওগো মুমিন জয় কর তারে এ ক্ষণিক সাঁঝে ।

ওগো কোরআনই কেবল প্রাণের শেষ পরিপূর্ণতা,
জেনে রেখো, নবীর আদর্শ্ এ ক্ষণিকে মুক্তির প্রথা ।
------------------------------------------- রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।