Saturday, February 2, 2019

খুব বেশী অপূর্ব্ লাগছিল !


                                   -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
শিঁশিঁর ভেঁজা লজ্জাবতীকে দেখেছি খুব প্রাণবন্ত..

যৌবনের কঁচি শাখগুলো কেমন যেন টগবগিয়ে উঠছে.
চুপি চুপি নিচ্ছে এ পৃথিবীর নির্ম্ল আলো বাতাস
চির সবুজের সীমানা যেন খোলে গেছে
এক তরঙ্গিত পুস্পের আগমনে !

বোঁটায় বোঁটায় মোহনিয় পাঁপড়ির সমাহার
খুব বেশী অপূর্ব্ লাগছিল!

এক অনুভবের শিহরণ উঠছিল সারা শরীরে..
একা একা সমীরণে কাঁপছিল যৌবনের ক্ষীপ্ততা..
নিশ্চুপ শাখা মেলে অপলক দৃষ্টিতে !
দিবসের তীব্রতা সাঁঝের লগ্নে এসে গেছে..
লজ্জাবতী সাজ চুপসে গেছে..
কাউকে কিছু না বলেই ।

শিঁশিঁর ভেঁজা লজ্জাবতীকে দেখেছি খুব প্রাণবন্ত..
খুব বেশী অপূর্ব্ লাগছিল- হে লজ্জাবতী !
---------------------------------- 9-10-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।






নেই শুধু প্রেমিকার চিঠি




                                             -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
সেই কবে থেকে ডাকঘরের দরজাটা বদ্ধ
ডাক বক্সের জানালাটাও  দেখি না !

রোজ যাই, চিঠি নিয়ে যাই- প্রেমের বার্তা নিয়ে যাই
দুয়ারটা খোলা আর দেখি না

হৃদয়ের ডাক সে  শুনে না, প্রেমের ভাষা সে বুঝে না
প্রেমিক ফিরে আসে, চিঠি নিয়ে ফিরে আসে
আর পোষ্ট হল  না
ফিরতি চিঠিও আসে না-  ডাক পিয়নও আসেনা

হয়তো সেই প্রেমিকাও আছে
নেই শুধু প্রেমিকার চিঠি ।

সেই কবে থেকে ডাকঘরের দরজাটা বদ্ধ
ডাক বক্সের জানালাটাও  দেখি না !

হয়তো সেই ঠিকানাও আছে.
নেই শুধু প্রেমিকার চিঠি ।
-----------------------------------9-10-2018,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।



বিদ্রোহীদের উত্থান !




                                             -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা

মৌসুম এসে গেছে..
সৈনিকের দূর্গে দূর্গে চলছে গোলা বারুদের মহরা.
কান ফাটা শব্দে শব্দে চৌদিক স্তম্ভিত ভীতু পরস্থিতি
জারি হলো অবাদ চলাফেরার উপর নিষেধাজ্ঞা
জনতা আজ বন্ধী, জনতা আজ অবরুদ্ধ !

কালো ধোঁয়ারা  যেন সূর্য্টাকে ঢেকে ফেলেছে.
সম্মুখ পথ বড় অন্ধকার !
এটোম বোমারা বিকট শব্দে বিস্ফোরিত হচ্ছে মঞ্চে মঞ্চে
রক্তে রক্তে রঞ্জিত হচ্ছে জনতার অধিকার
এক প্রলয় উঠেছে, পালা বদলের প্রলয় উঠেছে

চেতনা বিনষ্টের ঝড় উঠেছে
বাহুমাত্রিক অভিনয় চলছে মঞ্চে মঞ্চে..
এক ভয়ঙ্কর অভিনয় !
সরল পথিকেরা বুঝে না
এরা কত গুপ্ত অভিসারে !

পর্দায় অভিনেতা নেই, সম্মুখে আসন নেই- দর্শকের জানা নেই.
তবু চলছে অভিনয় - বিরামহীন চলছে অভিনয় …
এটোম বোমারা জড়ো হচ্ছে একই মঞ্চে..
সাবধান ! সাবধান ! হে সংগ্রামী চেতনা !

এক কবির -হ্যাঁ- না – কবিতার শব্দে শব্দে
রঞ্জিত হলো কত কবির তাজা প্রাণ
মুছে গেল কবিতার তাল লয় ব্যাকরণ
রচিত হল এক রক্তাক্ত কবিতা – বিদ্রোহীদের উত্থান !
----------------------------------9-10-2018,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।