Monday, April 1, 2019

তোমার প্রহরীই তোমার অপমান




---------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

ওহে রাষ্ট্র পিতা কিংবা মাতা;
এ খবর কি রাখ তুমি ?তোমার প্রহরীই তোমার অপমান,
শুধু শুনি লোকসানে ভেসে যায় রাষ্ট্রের যৌবন ধন মান ।
লক্ষ কোটি জনতার অন্তরবেদনা
চির সত্য হয়ে আছে শত অপকর্মের সাধনা ।

সু-শাসন যেন এক বজ্র কঠিন
যে কিনা তন্দ্রা ছলে বঙ্গে বুকে আজ অসীন !
কেবল শুধুই এক দীর্ঘশ্বাস
চারিদিকে উৎসবে মেতেছে শত দুর্নীতির আকাশ-বাতাস্
এইটা কি ছিল বাঙ্গালীর আশ?
প্রত্যাশা ছিল কত মুক্তির ঘটা
তবে কেন শূন্য দিগন্তের ইন্দ্রজাল ইন্দ্রধনুচ্ছটা

এতো বছর পরেও সূর্য্টা হয়নি উজ্জ্বল
শুধু দেখি পরতে পরতে নীতি ভঙ্গের কোলাহাল
শুদ্ধ পোশাকে অশুদ্ধ কর্মের সমারোহ-
সব লুঠে নিচ্ছে রাষ্ট্র যন্ত্রের ধন অহরহ !
আইনের প্রতিটি ঘাটে ঘাটে-
আইন ভঙ্গের এক মহাযজ্ঞ,সব লুটে নিচ্ছে অন্য হাটে-

বড় বেপরোয়া প্রহরীদের অঞ্চল-
ওরা সিঁধ কাটে,ওরা লুটে নেয়,ওরা বিদ্রোহী দল ।
ওহে রাষ্ট্র পিতা কিংবা মাতা;
তোমার কোষাগার আজ শূন্য, লোকসানে লোকসানে ভরপুর !
এমন তো হবার কথা ছিল না ওহে বাহাদুর;
এ কি তোমার ব্যর্থ্তা নয় ওহে রাজ্যের অধিপতি ?
তোমার প্রহরীই তোমার অপমান- তোমার ক্ষতি । 
ওরাই তোমার পরাজয়
ক্ষমতার ভিতরে ক্ষমতা শুধু সু-শাসনকে করে অবক্ষয়।

নাই নাই ,নাই যে সময়
সব কালো মুছে দিয়ে এখনি হও উদয় ।
তোমার প্রহরীই তোমার রাজ্যকে করছে হরণ
ওরা দেশ প্রেম বুঝে না, ওরা আইন মানে না,
ওরা জনতার অধিকারকে করেনি বরণ-
ওহে রাষ্ট্র পিতা কিংবা মাতা;
এ খবর কি রাখ তুমি ?তোমার প্রহরীই তোমার অপমান।
------------------------------------------01-04-2019,রাওনাট.কাপাসিয়া,গাজীপুর।

তুরাগ ট্রেনের সিন্ডিকেট



                ------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
ওহে এই যন্ত্রনা তর সহে না আর !
তুরাগ ট্রেনের সিন্ডিকেট হয়নি অবসান ।
তাদের দৌরত্বে লুটে যায় সীটের অধিকার
আমি একা তাই কোথাও নেই স্থান !
ওরা ধেয়ে আসে, ওরা উম্মাদ পাগল
সেই ভোরে ছুটে এসে সীট করে দখল।

ওরা এক জোট, ওরা একদল,
অযথাই ঝগড়া করে সময় অসময়।
কোন অধিকার নেই তবু করে কোলাহল
প্রতিবাদে নেমে আসে অপমানের ভয়!

সীট দখলে জোট বেঁধে ওরা ঠেলাঠেলি করে
অথচ টিকেট নেই,কিছু বললেই কিল ঘুষি মারে-
ওদের বোধ শক্তি জাগেনা চেতনার ফাল্গুনে
ওরা যাত্রীর অবয়বে নিলর্জ্জ তরী দেয় ভাসি
ওরা দখল করে নেয় সীটগুলো গুনে গুনে ।

তুরাগ ট্রেনটি ঢুকার সাথে সাথেই পাইনা সীট কোন মতে !
সীটে সীটে পেপার আর পেপার ছড়িয়ে ছিটিয়ে,
নেই কেউ সাথে-
বসতে পারি ? না , না- লোক আছে-
কোথায় ? বললেই তেড়ে আসে ওই ভয়ঙ্কর সিন্ডিকেট-
শুনেছি ওরা এক জোট,সীট বিক্রির টাকায় ভরে পকেট!

 এখনই সময় গর্জে উঠ ওহে যাত্রীরা সবে-
ভেঙ্গে দাও-গুড়িয়ে দাও -তুরাগ ট্রেনের সিন্ডিকেট ,
যেখানে তোমারাও সীট পাবে, সীটে যাবে ।   
আমিও আছি তোমাদের সাথে দেব না বাঁধন খসে
 ভয় কিসের হে তুর্কী?সম অধিকারে সীটে যাবো বসে ।
   -------------------------------1-04-2019, রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।