Tuesday, April 2, 2019

তুরাগ ট্রেনে যেয়ে



----------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
আজ হল অনেক দেরী যাত্রার পাক্কালে
ওই  তুরাগ ট্রেনে যেয়ে ।
সময় যাচ্ছে! অফিসের তাগিদা আসছে মোবাইল কলে
তুরাগ তো নিচ্ছে না বেয়ে !

নিশ্চিত লাল কালি-চাকুরীটা বুঝি  বিষম বিষে
বস তেড়ে রেগে ডাকে না আর পাশে,
কাজের উতলা দখল করেছে, না পাই কোন দিশে
তুরাগ যাচ্ছেনা তো লয়ে
ইদানিং ক্রসিং আর ক্রসিং যখন তখন বসে
ধীরাশ্রম টঙ্গী গিয়ে-
কত ট্রেন চলে যায় আপন আপনার নীড়ে-
তুরাগ ট্রেনটি পঙ্গু হয়ে !

জানিনা,
কর্তৃপক্ষ কোন চমক দিয়ে নিবিড় অন্ধকারে
গভীর তন্দ্রাতুর হয়ে-
কেউ জানে না এর পিছুন পিছুন কোন মহারতি-
লাঘাম ধরে আছে ষ্টেশনে ষ্টেশনে থামায়ে গতি ।
ওই দেখ যাত্রীর কপালে লাল বাতি !
চাকুরীটা ভয়ে ভয়ে !

এই ক্রসিং বিড়ম্বনা থামবে কবে হে কর্ত্পক্ষ ?
যাত্রীরা সবে অবরুদ্ধ, ক্ষত বিক্ষত তাদের বক্ষ ।
সময়ের মূল্য বুঝে ছেড়ে দাও তুরাগ ট্রেন..
ঘন্টার পর ঘন্টা  তুরাগকে রেখনা থামায়ে ষ্টেশন ।
আমরা অফিসের যাত্রী প্রতিদিন যাই-আসি—
প্রাণের গভীর থেকে তুরাগকে অনেক ভালবাসি।
----------------------------------------02-04-2019, ।রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

ভুল প্রশ্ন



---------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
শিশুর কোমল প্রাণে কি করে দিব সুর?
ভুল প্রশ্নে পরীক্ষা নিচ্ছো হে বাহাদুর !
প্রশ্ন পেয়ে পরীক্ষার্থীরা আজ ক্রন্দনে
কি পরীক্ষা দিবে সোণামনি ভারক্রান্ত মনে ?

হে জাতির অভিবাবক, একি তোমার উপহার?
তুমি চেয়ে দেখ জাতির কণ্ঠ কত বিষাধবিধুর!
কোথ পথে পারি দিবে আমার এই সোনামণি?
প্রশ্ন যেফাঁস ! প্রশ্ন যে ভুল! বদ্ধ কর এখনি ।

শিশুর কোমল প্রাণ যেন দেখি আলোর সন্ধানে-
জাতি জেগে উঠুক মুক্তির পথে তোমারই চন্দনে
কিন্তু হচ্ছে যা তুমি কি বলবে তারে ?
পরীক্ষার হলে ভুল প্রশ্ন বাহারে বাহারে—

জাতির মান সম্মান গর্ব্ নাই আর-
অমানিশা জেগে উঠেছে ভুল প্রশ্নে বারংবার !
তোমারে চেয়ে মাতৃপ্রেম আছে কার ?
তবে কেন ভুল প্রশ্ন হাতে পরীক্ষার্থীর?

যদি ভালবেসেই থাকো এই দেশের মাটি-
আজি তুলে দাও আগামীর হাতে প্রশ্ন খাঁটি ।
এখন দেখছি যা তোমার তরে ঘৃণা করি তারে
আর চাই না এমন প্রশ্ন জাতি গড়ার অভিসারে।
-------------------------------------------02-04-2019। রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

Monday, April 1, 2019

আর কত পেলে



                ------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
আর কত পেলে তুমি ক্ষান্ত হবে হে লোভ ?
নির্লোভ যদি তোমাকে দেই থামবে কি ক্ষোভ?
নিয়ে নাও ধরনি আমার তবু দাও সুখ
কভূ চাই না দেখতে আমি পৃথিবীর দুঃখ

ওহে লোভ আর কত দূর তোমার সীমানা-
কোন তপস্যার ফলে এতো ছুটেছো অজানা ?
আজো খোঁজে পাইনি তো তোমার দিগন্ত
তবু প্রাণেরা, তোমার পিছুন পিছুন প্রাণবন্ত!

এতো কিছুর পরেও---
কি পেয়েছে তোমার মাঝে হে লোভ ?
তোমাকে পেতে মানুষের এতো বিক্ষোভ!
তুমি তো শুধু দিয়েছো অশান্তি এ পৃথিবী-
তবু প্রাণেরা দিনভর এঁকে যায় তোমার ছবি !

ওহে কবে মৃত্যু হবে তোমার বক্ষের আঁচলে ?
আমি তোমার পরাজয় চাই  প্রাণের পলে পলে ।
আর কত পেলে তুমি ক্ষান্ত হবে হে লোভ ?
নির্লোভ যদি তোমাকে দেই থামবে কি ক্ষোভ?

-------------------------------------01-04-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।