Tuesday, February 9, 2021

এক অনুভূতির কম্পন!

 

-----কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

সেই সময়টা ছিল কতো কল্পনায় ঘেরা

এক অনুভূতির কম্পন!

প্রত্যহ জাগ্রত হতো স্পন্দন থেকে শিহরণে

দিবাযামীর উদয়ক্ষণে কিংবা

হৃদয় থেকে হৃদয়ের পৃথিবী!

 

সেই কল্পনার গোলাপী ঠোঁট,  চুলে

ফোটানো রজনী গন্ধ্যার মাতাল হাওয়া,কানে

দোলানো একরত্তি হীরে-

ডাগর চোখের অপলক চাহনী,মুক্তা দাঁতের

রূপালী ঝিলিক !

হৃদয়ে দাগ কেটেছিল এক বিষাক্ত চাবুকে।

 

সেই থেকে অনুভূতি-- অনুভূতি থেকে ভাললাগা

হৃদয়ের সমস্ত তরঙ্গ জেগে ওঠেছিল

অনুপম ভালবাসার সন্ধানে-

 

আজো ছুটে চলেছি সেই অনুভূতির ডালে ডালে

বিরহের আগুনে জ্বলা হৃদয়!

আর কতোটুকু পারে জ্বলতে?

 

সেই সময়টা ছিল কতো কল্পনায় ঘেরা

এক অনুভূতির কম্পন!

---------০৯-০২-২০২১ ইং, রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


সবিনয় অনুরোধে

 

----কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

এক স্বপ্নের সবিনয় অনুরোধে

তোমার জমিনে বীজ বুনেছি আগামীর চাষাবাদে

অনুপম সমীরনে জেগে ওঠো তুমুল উল্লাসে

কলিগুলো মেলে দাও ডানায় ডানায় মুক্ত আকাশে

হৃদয়ের চাঁদরে ছড়িয়ে দাও প্রেমের ফুলগুলো

তোমার দিকে চেয়ে আছে পৃথিবীর চোখগুলো।

 

স্বপ্নের সবুজ পাতাগুলো অঙ্কুরে ঝরে যাচ্ছে-

ধূসর হয়ে যাচ্ছে

কৃষ্ণ রঙের অজস্র ক্ষত চিহ্নগুলো জেগে উঠছে

এতো ভঙ্গুর শাখা প্রশাখা ইতিপূর্বে দেখেনি

আমি ভাবিনি-

তাইতো এক স্বপ্নের সবিনয় অনুরোধে

তোমার জমিনে বীজ বুনেছি আমাগীর চাষাবাদে।

 

তোমাকে গজে উঠতে হবে পৃথিবীর আকাশে বাতাসে

ফুলে ফুলে, ডালে ডালে, পল্লবে পল্লবে প্রেমের হরষে।

যত হউক মৌমাছি ও লক্ষ-কোটি কীট-পতঙ্গের ভিড়।

মাটি ভেদ করে পাঁপড়ি মেলতেই হবে বিস্তর ।

 

আসন্ন রাত্রি ও বিষন্ন কূয়াঁশায়

তোমাকে জাগতে হবে নব আলোয় এই বসূধায়।

হে স্বপ্ন, তুমি একটু শান্ত হয়ে চলো

তোমার মাঝেই খুঁজে পাই আমি পৃথিবীর আলো।

 

এক স্বপ্নের সবিনয় অনুরোধে

তোমার জমিনে বীজ বুনেছি আগামীর চাষাবাদে

---০৭-০২-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

অন্ধতার বধ্য ভূমিতে

 

---কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

নেই পৃথিবীর লোভ কিংবা তাগুদের হৃদয়

আছে শুধু স্বর্গ্ লোভ,আছে শুধু বিধাতার ভয়।

চৌদিকে লোভ লালসার ব্যস্ততায় বিভোর

ক্ষণিক পৃথিবীর মানুষেরা আজ।

 

বাহ্যিক চোখে যা দেখি,শারীরিক ইন্দ্রিয় যা চায় শুধু

তাকেই অনুমোদন করি।অন্তর চোখে দেখি না

অদৃশ্যের -দৃশ্য্ !হৃদয়ের সাথে করি ছলনা ।

সেজদা করি না অদৃশ্য সত্ত্বাকে—

যার করুনায় এতো স্বপ্ন বুঁনি বিশ্বসভায়।

 

আজ সেখানে

আমরা হিংসে -প্রতিহিংসের যুদ্ধে--জগতের মুগ্ধতায়

বাতিলের নিশানা উড়াই হৃদয় ভূমিতে। রক্তের বন্যা বয়ে

দেই জীবনের সাহিত্যে।নরকের কাব্য্ রচনা করি

প্রতিটি কবিতার চরণে চরণে-

 

অন্ধতার বধ্য ভূমিতে আমরা ছুটেছি বহুদুর!

পৃথিবীর আত্ত্বাগুলো গুমরা হয়ে গেছে তাগুদের বেড়া জালে

যারা শুভ্র ও সত্যবান,তারাও আজ অগ্নি দাবানলে জ্বলে।

হৃদয় নত হতে শিখেনি এখনো

সেই অদৃশ্য্ মহান পবিত্র সত্ত্বার পদতলে।

----০৯-০২-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

Monday, February 8, 2021

রক্তে লেখা কবিতা

 

                                                        -- কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

বাংলা বর্ণ্ আমার ভালোবাসার প্রথম ধ্বনি

মায়ের মুখ থেকে শুনেছি এই শব্দ -কোমল শব্দ

 

বুলেটের আঘাতে গর্জে ওঠেছিল যে ভাষা,

সালাম, বরকত রফিক জাব্বারের রক্ত সাগরে

জেগেছিল যে ভাষা-- শহীদ মিনারের স্মৃতি স্তম্ভে

যে ভাষা খুঁজে পাই

প্রভাত ফেরির মৌন মিছিলে

আমি সেই ভাষার-,--আমি সেই মায়ের- সন্তান

আমি গর্বিত বাঙ্গালী

 

ফাল্গুনের পলাশ ফুলে যে ভাষার সুবাস পাই

সেই শব্দের গাঁথুনি বায়ান্নের রক্তে লেখা কবিতা

আমারই মাতৃভাষা, আমারই বাংলা ভাষা।

সে ভাষাই  আমার ভালোবাসার আঁচল-

হৃদয় নিংড়ানো মায়ের চুম্বন,মা-সন্তানের

সেতু বন্ধন!

 

,  বাজিছে কণ্ঠে কণ্ঠে-- তুলেছে সুর

আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি

এ তো মুক্তি যুদ্ধের কবিতা, সংগ্রামের চির হুঙ্কার

বজ্র কণ্ঠের দৃঢ় প্রত্যয়-

এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম

এবারের সংগ্রাম,স্বাধীনতার সংগ্রাম।

 

পৃথিবী জুড়ে তোমার তরঙ্গ প্রবাহিত আজ স্ব-গৌরবে।

ক, খ আমার হৃদয় ধ্বনি, বাংলা আমার প্রথম ভাষা

বর্ণে  হয়েছি আমি বাঙ্গালী,--হয়েছি  আমি  পরিশুদ্ধ

হয়েছি আমি  কবি- হে রক্তে পাওয়া বাংলা ভাষা।

----০৮-০২-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

Sunday, February 7, 2021

প্রেমের উদ্যানে

 ---কবি মোঃ আমিনুল এহছান মোল্লা

হৃদয়ে জেগে দাও আকাশের চাঁদ

ভেঙ্গে দাও জগতের অন্ধকার বাঁধ ।

 

দিবস রজনী যাও তুমি গেয়ে-

সত্য ও ন্যায়ের নৌকা বেয়ে।

হাসবে আকাশ, বইবে বাতাস

জগতের কেউ হবে না নিরাশ।

 

উচু - নীচু ধনী দরিদ্র মিলে

সাম্যের গান গাও বিশ্ব নিখিলে।

হৃদয়ে হৃদয়ে ওঠাও কলরব-

প্রেমের উদ্যানে বিরহেরা  নিরব।

 

হৃদয়ে জেগে দাও আকাশের চাঁদ

ভেঙ্গে দাও জগতের অন্ধকার বাঁধ ।

 

---০৭-০২-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।