Tuesday, April 25, 2023

বঙ্গ কন্যার সাথে

 

নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৫-০৪-২৩ ইং

********************************

বঙ্গ কন্যার সাথে ওই উজ্জ্বল আলোতে,

উড়েছো গগণে এক বিজয়ের আশাতে।

মুক্তির সন্ধানে চেয়ে আছি তরুণ প্রভাতে

ঊষার কিরণধারে

এক নব স্বপ্নের অভিসারে।

তোমার সেই কুসুম-সম ফুল্ল মুখখানি

বঙ্গ কন্যা দৃঢ় চিত্তে নিবে বুকে টানি ।

তুমি পাঞ্জেরী, তুমি জনতার শান্তি

আসবে ফিরে ভেঙে শত মৌন ক্লান্তি।

এর চেয়ে কোন তৃপ্তি আছে? তুমি যে উদার,

সমুদ্রের মাঝখানে তুমি যে নির্ভ্য় কর্ণধার

----------------------------------------

সত্য এখানে বালিকামূর্তি

 

নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৫-০৪-২৩ ইং

********************************

অন্তর গভীরে, বিষণ্ণ তরঙ্গরাশি,

লোভ লালসা মানবেরে ফেলিয়াছে গ্রাসি-

দুনিয়া জুড়ে অসত্যের প্রলয় মগন,

প্রাণ হতে প্রাণে নিষিদ্ধ অসুরের মিলন।

চারিদিকে পরাজয়! নেই কোন আশা !

শুধু অভিয়, শুধু অযূত তামাশা

মুনাফিকের চরিত্রে মানব চলিছে যামিনী,

দুনিয়া বিলাসে, অসুরের মন্ত্র নিয়েছে মানি।

যে সরল পথ ছিল জীবনের প্রেয়সী

যে নূর ছিল অনন্ত গগণে মুক্তির শশী

মানব ভুলিয়াছে তারে বাতিলের আলিঙ্গনে

সত্য এখানে বালিকামূর্তি. অসত্যের প্রাণে।

------------------------------------------

মুমিনের মুক্তি

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ২৪-০৪-২৩ ইং

********************************

মুমিনের মুক্তি আপন কর্মের দখলে,

অন্তরের অদূরে সত্যের পদ্ম ফুলে।

মানব যদি চিনে তারে সায়াহ্ন- আলোকে

আঁধার নামবে না কভূ রাত্রির ভূ-লোকে।

বিজয় পতাকার মতো উড়বে উঁচু শিরে

যদি না অন্তর হয় কৃষ্ণ  নশ্বর তীরে

তবু কেন শিয়রে পরাজয় শয়ন তার ?

মানব কি ভেবেছে কুভূ এই অন্ধাকার ?

গোলাম হয়েছি তবু নাহি রবেরে চাহি,

এ জীবনে সত্য বলতে কিছু নাহি !

শুধু অসীম মোহে ছুটেছে নশ্বর প্রাণ,

সত্য পথ গেছে ভুলে মুসাফির-মেহমান।

----------------------------------------

Monday, April 24, 2023

অবহেলিত তনুখানি

নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৪-০৪-২৩ ইং

********************************

যদি অবহেলা কর বিপুল কলস্বরে,

সে আর আসবে না ফিরে আনন্দভরে।

মূর্তির মত নিস্প্রাণ হবে তার চাহনী,

দেখেও দেখবে না, বুঝেও বুঝবে না কাহিনী।

একাকী চলবে তুমি রজনীর পথ ধরি,

মুক্তি আর ফিরবে না কল্পনালহরী—

যে শিল্পি গেয়েছে সদা বিজয়ের গান

তুমি তারে অবহেলা করেছ মুগ্ধপ্রাণ।

আজ তুমি অসহায় শক্তিহীন নিঃশব্দ

অপলক চেয়ে আছ তার দিকে নিস্তব্ধ।

কত না অবহেলা করেছ সম্মুখ আসিয়া

আজ কেন লজ্জিত তার দিকে চাহিয়া ?

অবহেলিত তনুখানি দ্বিপ্রহর আলোকে

নিঃস্বার্থ্ জেগে আছে নশ্বর ভূ-লোকে।

---------------------------------------

প্রশান্ত বিশ্বাসে

নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৪-০৪-২৩ ইং

********************************

হৃদয়ের স্পন্দিত কুটিরে,

প্রেম ভালবাসা আশাহত ব্যাদনার তীরে।

সম্পূর্ণ্ অবহেলার অট্ট হাসি স্তরে স্তরে

মানুষ দিয়েছে উপহার হৃদয় ভঙ্গ করে।

যেখানে মানুষের মন ছিল পুস্প সম

সেখানে আত্মঅহংকার গরিমা নিরুপম।

মানুষগুলো ভুলে গেছে লোভের তাড়ায়

ন্যায় নিষ্ঠ শুভ আচরণ দুষ্টের অভিপ্রায় !

মায়া মমতা শ্রদ্ধা ভালবাসা নেই নিশ্বাসে

তবু বলি ভালবাসা দিও প্রশান্ত বিশ্বাসে ।

আমি হব তোমার, তুমি রবে বিশ্ব কোলে

পৃথিবী হাসবে হৃদয়ের দ্বার খুলে---

---------------------------------------

 


লোভের সীমান্ত

 

নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৪-০৪-২৩ ইং

********************************

লোভের সীমান্ত প্রান্ত অসীমের খুঁজে,

যত ইন্দ্রিয় মানব দেহে নাহি তা বুঝে।

স্পন্দিত যত অঞ্চল লালন করে যতনে

সুখ স্পর্শের সন্ধানে

সেটা হউক ন্যায় অন্যায় বিপুল গর্জনে

কত অধিকার চিতার অনলে রাখি মম

চেপে দেই জুলুম অত্যাচর প্রিয়তম।

কানে কানে পৌঁছে দেই অসুরের বাণী

মৃদু ভাষে

সংগোপনে বলে যাই যা মুখে আসে

অযূত অপদস্ত অপমানে ভরা ভাষা

অথচ কত না ছিল মানবতার আশা।

বিপুল বৈভবে আর ফিরায়ো না মুখ,

সেদিন অদূরে অশ্রুঝরা ব্যাদনার দুঃখ!

--------------------------------------

বিরহের বক্ষ


নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৪-০৪-২৩ ইং

********************************

গিয়েছে নীরব হয়ে পৃথিবীর আনন্দসুধা,

অন্তর হতে অন্তর বেড়েছে মোহের ক্ষুধা।

ক্ষমতা অর্থের পিছু টানে হারিয়েছে শান্তি,

মানুষ লুপিছে প্রাণে অবিরাম যত ভ্রান্তি।

জীবন যুদ্ধের দৈন্যতায় অতৃপ্তির পর,

পৃথিবীর হারিয়েছ আলো , গভীর সুন্দর।

অন্ধকার ফেলে দিয়ে এসো মশাল ধরি,

এসো হে বুক খুলে  আলিঙ্গন করি।

রোমাঞ্চের অঙ্কুরি উঠাই প্রেমের হরষে,

সাম্যের পুষ্প ফুটাই হৃদয়ের আকাশে।

এখনো চৌদিকে বিরহের বক্ষ, অশ্রুজল,

যদিও অন্তর আছে ভালবাসা নেই কেবল।

--------------------------------------

Sunday, April 23, 2023

যে আশা বুঁনেছি প্রাণে

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৩-০৪-২৩ ইং

********************************

ওহে আত্মঅহংকার সব ফেলে দিয়ে

গাও ‍তুমি সাম্যের গীত, এসো তুমি প্রিয়ে।

আজন্ম সাধন তুমি এ বসূধায় আমার

কবিতা উপন্যাস তুমি শত যুদ্ধের প্রান্তর।

বিজয় দেখি আমি এ প্রাণ পণ

যেখানে প্রেম ভালবাসার শুভ্র আয়োজন।

সেখানে তুমি সন্ধ্যা কিরণ অন্তর পাড়া

সেখানে তুমি এক স্পন্দিত শিরা-উপশিরা।

মিথ্যে অহংকারে নাহি যেন যায় ছুটে

আমি তুমি এক বাঁধন জেনে গেছে পথঘাটে।

এসো হে প্রেমবন্ধনে ভুলে যাই সব

যে আশা বুঁনেছি প্রাণে, উঠাই সংগীতরব।

-------------------------------------------

বিপ্লব করি চাষাবাদ

 মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৩-০৪-২৩ ইং

********************************

নব উত্থান নব স্রোতে বদলে যায় প্রাণ,

ভাঙ্গন ! ভাঙ্গন বটে, মানবতার ভাঙ্গন।

বিপুল অর্থ্ বৈভব, সে যে অহংকার আনি

যুগ হতে যুগান্তরে দিয়ে যায় গ্লানী,

বিপুল রক্ত ক্ষুধা, অযূত মোহের পিপাসা,

সদা করে অপমান, আশা ভালবাসা

সে ভুলে যায় অতীত তার ক্রমে ক্রমে

নুন আনতে পান্তা ফুরায় জনমে জনমে।

দাম্ভিক জীবন, পলে পলে নব গ্রাস

মানুষ্যত্ত্ব নষ্ট করে মানুষেরই সর্বনাশ !

মানবতাকে নিয়ে যায় নব জুলুমের আশ্রমে

তবু বিপ্লব করি চাষাবাদ কোন মুক্তিরভ্রমে।

---------------------------------------

এ কোন অচেনা এল ?

 মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৩-০৪-২৩ ইং

********************************

মানুষেরা মনুষ্যত্ত্ব বিলিয়ে এ কোন অভিসারে,

নিজেকে  প্রকাশ করে নিবিড় অন্ধকারে !

যেখানে নেই কোন মানবতার আলো- প্রেম

সেখানেই ছদ্মবেশী শুভ্রতার ধরাধাম-

চারিদিকে ক্ষমতা আর অর্থের পূজারী,

এ কোন অচেনা এল সভ্যতার বাড়ী ?

সব লুটে পুটে গেল আঙিনাতে তারি

সমাজে অসভ্যতার রক্তাক্ত তরবারি !

এই তুফান এই তিমিরে

কে থামাবে বল আপন অভিসারে ?

একটাতো দিপালী চাই

তুমি কি আসবে এগিয়ে ভাই ?

এ কোন অচেনা এল সভত্যার নীড়ে ?

এ জগৎ আলো চায় নিবিড় অন্ধকারে।

----------------------------------------

একদিন তুমি ছিলে না

 মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৩-০৪-২৩ ইং

********************************

একদিন তুমি ছিলে না সম্রাট কিংবা মহিষী,

আজ অর্থ্ বৈভবের দম্ভে হয়ছো মহীয়সী।

অতীত স্মৃতি ভুলে তুমি এখন সর্বলোকে,

স্মরনীয় বরণীয় জীবনের অক্ষয় আলোকে।

অন্তর মাঝে নেই আর সেই দুঃসহ স্মৃতি,

যেদিন নুন আনতে পান্ত ফুরাতো অবিরতি।

এখন তুচ্ছ তাচ্ছল্য করো দুর্ব্ল মানুষেরে

তবু এ সমাজ তোমারে খুঁজে ফিরে-

আর তুমি অপমান করো

প্রসাদ হতে দীনের কুটিরে

এ কোন মানুষ্যত্ত্ব তোমার ভিতরে ?

মানুষতো ভালবেসেছিল শুধু তোমারে।

--------------------------------------------

Saturday, April 22, 2023

আমি তার স্মার্ট্ যোদ্ধা

 

কে তোমারে স্বপ্ন দেখাল ওরে বাঙালি ?

কে তোমারে দিল প্রাণ দ্বার খুলি ?

কে তোমারে জোগাইছে মুক্তির নিশান ?

কে তোমারে শুনাইয়াছে স্মার্ট্ বাংলাদেশের গান ?

আমি তারপানে ছুটে যাই দিনরাত ভরি

স্থপতির পথ ধরি

স্বপ্নীল আনন্দমঞ্জরী

এখনো লক্ষ শহীদের রক্ত বহে বারোমাস

এখনো বসন্ত বিদায়ের বিষণ্ন নিশ্বাস

তবু নব দিবালোকে, ক্লান্ত চোখে

যে তোমারে শুনাইয়াছে  গান ভূ-লোকে

আমি তার সারথী উৎফুল্ল প্রাণ

আমি তার স্মার্ট্ যোদ্ধা বিপ্লবের উদ্যান।

------------------------------------------

Friday, April 21, 2023

বিবিএস নীরে

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

ম্যানেজার, মার্কেটিং ফিন্যান্স

বিবিএস কেবলস লিমিটেড।

তারিখঃ ২১-০৪-২৩ ইং

********************************

শেকড়ের টানে দিল পাড়ি মত্ত সাগর,

এখানে নেই কোন ডর ভয় দূর-বহুদূর !

এমনই আনন্দ বহিছে প্রাণ হতে প্রাণ

ঈদের খুশীতে ছুটিছে শেকড়ের টান !

ওই দেখ বিবিএস পরিবার তুলিছে পাল

কিসের দিন , কিসের রাত্রি কাল !!

সব আনন্দ মূর্ছি পড়ে এক আত্তায় মিশে

ঈদের উতল ঢেউয়ে নাহি হারায় দিশে ।

আবার আসিবে ফিরে নব অভিসারে

বিবিএস পরিবার, বিবিএস নীরে—

অযূত চমক দিয়ে নিবিড় অন্ধকারে-

আলোর মশাল  জ্বলিবে শত যুদ্ধের ভিড়ে।

সৌরভ ছড়িয়ে হতে চাই গৌরবের সাথি

ফিরতি পথে জ্বলে উঠুক রহমের জ্যোতি।

অসীম হরষে মুসলিম উম্মাহ

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ২১-০৪-২৩ ইং

********************************

মুসলিম উম্মাহ জেগেছে এই বিশ্বময় !

এল ওই এল ওই খুশীর ঈদ আনন্দময়।

কে ধনী কে গরীব নাহি তফাৎ এতখানি !

দুঃখী হেসেছে উজাড় করে প্রাণ এ ধরা তল,

মানবতার তরে নাহি ঝরে কোন অশ্রুজল।

ভুলে গেছে দুঃখ কষ্ট এই আনন্দ সুর,

এল ওই এল ওই খুশীর ঈদ বিপুল সুধাসুর ।

বিধাতার তরে নতশির গোলামের প্রাণ

অসীম হরষে মুসলিম উম্মাহ খুশীর বান।

-------------------------------------------