Wednesday, February 27, 2019

হে জ্ঞানের পথিক




                                     -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
হে জ্ঞানের কলি ! হে জ্ঞানের পথিক সাড়া দাও
সাড়া দাও, সাড়া দাও তুমি ।

তোমাকে চাই, বীরদর্পে চাই অন্ধে জ্বল হে তারা,
এখনি জেগে ওঠ, জেগে ওঠ হে জ্ঞানের মধ্য মণি;
তুমি তো সেই , ভাবিনা কভূ পরাজয়ের ব্যর্থ্ গ্লানী !
অবিচল তুমি, শিক্ষা রণের দুর্বার সেনা দল..
বিজয় তোমার নিকট দুয়ার এবার চলরে চল ।
দুর হল আঁধার, হাসল গগণ, জাগল ধ্রুব তারা
কে বলেছে রাত্রি তোমরা, খুশীতে আত্মহারা !
তোমার বিজয় দীপ্তরবির আলোক বিথারি পথ
স্বপ্ন পিতার, মাতার গানে ,তোমারই মনোরথ ।
পারবে ,পারবে ,পারবে তুমি নবীন দীপ্ত প্রাণ—
তোমরা ওগো জ্ঞাণের কলি আগামী সুবাস ঘ্রাণ ।
নেই, নেই ,ভয় নেই- ওগো প্রাণের সোনামণি;
পড়, পড়, এগিয়ে চল বাজাও মায়ের ধ্বনি ।
ছুটেছে নবীন বিদ্যা পিঠে বই খাতা কলম হাতে
আয় তোরা আয় দেখরে সবে
ফুটেছে কলি, ফুটেছে কলি
জাতির আঁধার রাতে !
তোর আগামী, শক্তি মায়ের, যুদ্ধ রণের আলো..
পণ করছে রাখবে মান, ভাঙ্গবে তারা কালো।

হে জ্ঞানের কলি ! হে জ্ঞানের পথিক সাড়া দাও
সাড়া দাও , সাড়া দাও তুমি ।

------------------------------------------------রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।..

এক অমীমাংসিত যুদ্ধ




                                    -কবিমোঃ আমিনুল এহছান মোল্লা।
অমীমাংসিত যুদ্ধের গর্জ্ন শুনি
অনেক রহস্যের সুর
অনেক আশ্চার্য্ রূপে তারে দেখি
এই জগৎ সংসার ।

তার প্রেমের রহস্যময় ঘাঁটিতে
অগণিত বৈচিত্রের খেলা
কণ্ঠ পাল্টানো এক সুর তার
আচমকা ঝড় তোলা !

আবোল তাবোল সুর গানের
বিচ্ছেদের তাল লয় ভেসে
আপন আপন ছন্দের সংগীতে
এক পরাজয় দেখে অবশেষে ।

যুগ যুগ ধরে তবু ভালবাসে..
এক রহস্য ঘেরা নেশা
কিন্তু আপোষহীন তারা, অপনার ধ্বংসে আপনে
হবে কি পূরণ কভূ আশা ?

শুধু জিতবার সাধ আছে তার
অধরা ইগুর রং সারা গায়
বড় সম্মানে মাথা উঁচু করে রাখি
সে  এসব বুঝতে নাহি চায় ।

এক অমীমাংসিত যুদ্ধের রহস্যময় খেলা.
কত দিন চালাবে, কত দিন করবে হেলা ফেলা ?
------------------------------------------------রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।






তুমি মানুষ , আমি মানুষ




                                                    -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
মানুষে মানুষে আছে কি তফাৎ?
একই রক্ত প্রবাহমান
কত সুন্দর তোমার গড়নি
আল্লাহ করেছে গো দান ।

শরীরে শক্তি বল
কত রঙের দল
হরেক ভাষার গান
সকলি স্রষ্টার মেহেরবান ।

ভাল মন্দ, আলো,আঁধার ও প্রাণ
মানুষ মানুষেরে বুঝে নাকো আপন
তবু আল্লাহ ভুলে নাকো প্রিয়া
রহমত করে গো দান ।

মানুষ মানুষেরে না যেন ভুলি
ঐক্যের বন্ধনে যেন সতত  চলি
মানুষে মানুষে আছে কি তফাৎ?
একই রক্ত প্রবাহমান ।


কত কালো তুমি, কত সাদা তুমি..
কভু কি প্রেমের চেয়ে দামী ?
কে ধনী, কে গরীব নহে হিসাব কষ !
তুমি মানুষ , আমি মানুষ, শুধু ভালবাস।
--------------------------------------------- রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।