Saturday, February 2, 2019

উৎপাত




                                                     -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
ইদানিংকালে কিছু একটা উৎপাত করছে ভিতরে ভিতরে
যতবারই তাকে ধরতে গিয়েছি কিংবা ছোঁতে গিয়েছি.
ততবারই আড়াল হয়ে গেছে সীমানা পেড়িয়ে..
কিন্তু পিছু তো ছাড়ছে না , বার বার ফিরে আসে
খুব গভীরে ফিরে আসে ।

ইদানিংকালে কিছু একটা উৎপাত করছে শিহরণে শিহরণে
ব্যাকুল করে তুলছে -পাগল করে তুলছে
 উৎপাত চলছে তো চলছে অবিরাম চলছে
তবে কি সে আমাকে ভালবাসে ?

ইদানিংকালে কিছু একটা উৎপাত করছে স্পর্শে স্পর্শে
জাগিয়ে তুলছে সুপ্ত চেতনাকে, খুব জাগিয়ে তুলছে
যতবারই কাছে গিয়েছি কিংবা বুকে নিতে চেয়েছি
ততবারই আড়াল হয়ে গেছে স্বপ্ন ভেঙ্গে ।

ইদানিংকালে কিছু একটা উৎপাত করছে খুব উৎপাত করছে !
--------------------------------------11-10-2018 ,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।



কমলা রঙ মিশ্রিত ঠোঁটের হাসি




                                           -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা

পাগলের মতো ঘুড়েছি , পাগলের মতো খোঁজেছি..
সেই কমলা রঙ মিশ্রিত ঠোঁটের হাসিকে!

হাটে বাজারে বাগানে বাগানে কত কমলা দেখেছি
শীত, গ্রীষ্ম, বর্ষা ,শরৎ হেমন্তে কিংবা ঋতু রাজ বসন্তে
ভরপুর পেয়েছি,
 শুধু পাইনি কমলা রঙ মিশ্রিত ঠোঁটের হাসিকে ।

সেই কবে দেখেছি কমলা রঙের এক প্রলেপ !
লাবণ্যময়ী কবিতার ঠোঁটে ঠোঁটে..
খুব অপূর্ব্ লাগছিল তোমাকে !

এক  আবেদনের সংকেত পাচ্ছিলাম হৃদয়ের গভীরে
তরঙ্গগুলো শাখা মেলে জাগছিল
আর খোঁজছিল সেই কমলা রঙ মিশ্রিত ঠোঁটের হাসিকে ।

পাগলের মতো ঘুড়েছি , পাগলের মতো খোঁজেছি..
সেই কমলা রঙ মিশ্রিত ঠোঁটের হাসিকে!

সকালে দেখি আমার পাশেই দাঁড়িয়ে আছো..
সেই কমলা রঙ মিশ্রিত ঠোঁটের হাসিতে!
-------------------------------------------11-10-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


এ সুর যে বড় ছলনাময়ী




                                                       -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
শীতের সকালে আমি এক ঘুঘু শিকারীকে দেখেছি..
গভীর জঙ্গলের ভিতরে একটা কিছু হাতে

খুব চুপি চুপি এগোচ্ছে একটি গাছের আড়ালে..
হঠাৎ কেউ যেন বাক বাকুম বাক বাকুম করে ডাকলো.
একটু কাছে যেতেই ইস!

শীতের সকালে আমি এক ঘুঘু শিকারীকে দেখেছি..
গভীর জঙ্গলের ভিতরে একটা কিছু হাতে
সবুজ পাতা দিয়ে আবৃত অন্ধকার ফাঁদ !
যার ভিতরে ওঁত পেতে আছে এক সুকন্ঠা প্রেমিকা ঘুঘু..
হরদম ডেকে যায়, হরদম গেয়ে যায়..
বাক বাকুম ! বাক বাকুম! বাক বাকুম!
অবুঝ প্রেমিকেরা উড়ে আসে উড়ে আসে
সেই ভয়ঙ্কর প্রেমিকার ফাঁদে !

শীতের সকালে আমি এক ঘুঘু শিকারীকে দেখেছি..
গভীর জঙ্গলের ভিতরে একটা কিছু হাতে
ভয়ঙ্কর কিছু হাতে !
যেখানে আছে সেই প্রেমিকা ঘুঘু !
তার এ সুর যে বড় ছলনাময়ী
অবুঝ প্রাণেরা তা বুঝে না ।
------------------------------------------- 11-10-2018,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।