Sunday, March 3, 2019

কেমন যেন সব বদলে গেছে


                                         -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
কেমন যেন সব বদলে গেছে-
মুক্তির সন্ধানে অধীর আগ্রহে অপেক্ষা করেছি,
ইন্টারনেটের যাদুকরী আলোক রশ্মি দেখবো বলে
যুগান্তকারী তথ্য প্রবাহের জন্য অপেক্ষা করেছি—
তড়িৎ স্পর্শের জন্যে
কিংবা বিশ্বায়নের যাত্রায় সামীল হবো বলে
কিন্তু এ কোন ভবিষ্যৎ এর পথে ছুটে চলেছি ?
কেমন যেন সব বদলে গেছে-
সারাদিন রাত্রি মোবাইল হাতে বসে আছি-
হয়তো কেউ মেসেঞ্জারে আসবে কিংবা আবেদনময়ী কেউ ভাসবে..
এক সঙ্গে কত চ্যাট ভাল মন্দ নোংরামি হবে ।
কোন মধু চন্দ্রিমার আলিঙ্গনের মতো
চলছে তো চলছে উলঙ্গ বেহায়ার মতো নির্লজ্জ.
অনেক সরল হয়ে গেছে, লাজ সরম, পর্দা ওঠে গেছে..
আপলোড, ডাইলোড হরেক বাহারি সেলফির সমাহার
যুবক – যুবতীরা মুক্ত ময়দানে নগ্ন খেলায়..
এ কোন প্রেম ,ভালবাসায় মেথেছে প্রেমিক-প্রেমিকেরা ?
কেমন যেন সব বদলে গেছে-
আর চিঠি লাগেনা, নাম্বার লাগেনা, ছবি লাগেনা, সাধনা লাগেনা..
হয়ে যায়, সব হয়ে যায়, ইজ্জত লুটে যায় !
একি সামাজিক যোগাযোগ নাকি অবক্ষয় ?
ইন্টারনেটের অগ্রাসনে সমাজের আলোরা নিভে যাচ্ছে
তৈরী থাকিস হে সমাজপতি-
তোর দিকেও ধেয়ে আসছে এ নির্লজ্জ ব্যাধি !
আমি তোর আশু সমাধানের অপেক্ষায় ।
চৈতন্যই পারে আমাদের মুক্তি দিতে
তবে কি ইন্টারনেটের জ্যোতি আমাদের জন্য অযোগ্য ?
কেমন যেন সব বদলে গেছে-
চৈতন্যের প্রতীক্ষা কি ফুরাবে না ?
----------------------------------------------------রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।



আমাদের কালো শার্টগুলি




                                                -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
যদি ন্যায্য বদলা পাই এবার খুলে দেব
আমাদের কালো শার্টগুলি
যদি সু-বিচার পাই হিসাব কষে কষে
তুলে নেব প্রতিবাদের আঙ্গুলি
যদি কর্মের প্রতিদান পাই বছরের শেষ
আমরা উৎফুল্ল হবো
যদি ভালাবাসা পাই বিজয়ের ফুল ফোটাবো
উঠুক ঝড় ডিঙ্গাবো
যদি আলিঙ্গন পাই পূর্ণিমার চাঁদ জাগাবো
খুলে দেব কালো র্শাটগুলি
যদি ন্যায্যতা পাই আমরা সবাই যোদ্ধা হবো
সম্মুখ বিপ্লবের দিনগুলি।
যদি আমাতে তোমাকে পাই একই সুরে গাবো
খুলে দেব , খুলে দেব...
আমাদের কালো শার্টগুলি ।
------------------------------------------------রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।




তোর সাথে কে পারে ?




                                                     -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
হে জ্ঞানের কলি,
তোর গান বিকাশে আমি দিব সুর
যতটুকু পারি মেলব ডানা যাব বহুদুর !

সুপ্ত মেধাকে জাগাব আমি এই বন্ধনে
এসো হে, এসো হে, আগামীর সিংহাসনে

তোর কন্ঠে যে চাই বিজয়ের গান সুমধুর
সাধনাবিনে মুক্তির কন্ঠ যে বিষাদবিধুর !

ওহে তোকে পূজিব আমি, হও যদি বীর
আলিঙ্গে রাখব সদা, হে প্রতিভা জাতির ।

জ্ঞানের সীমান্ত জ্বালা হে  বিচিত্র পঠনে
গেয়ে যা শিক্ষার গান অমৃতের সন্ধানে

তোর চেয়ে গর্ব্ কে আর আছে আমার ?
তুই যে আলো ,এই স্বাধীন লাল-সবুজের।


লেখা পড়া, খেলা ধুলা এটাই সাধনা তোর
এই জ্ঞানে জাগা ওরে স্বপ্নের সোনালী ভোর ।

চৌদিকে কালো যত ঘৃণা কর তারে
হে জ্ঞানের কলি, তোর সাথে কে পারে ?
--------------------------------------------------রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।