Wednesday, April 3, 2019

এ এক বিষ্ময় ভরা স্বাধিীনতা



-------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা ।

দূর্নীতিবাজ ঘুষখোর বিদ্রোহী সব রুদ্ধ করি,
বিমূখ করছে মুক্তি বাংলার প্রাণে প্রাণে,
ক্ষমতার সিংহাসন স্বৈরতন্ত্রের মন্ত্রটি ধরি
মুক্তি যুদ্ধের সেই গণতন্ত্র কোথায় কে জানে !
আশ-পাশ গর্জে উঠেছে ক্ষমতার মহাতরী
বঞ্চিতের অধিকার আজ চিতায় অগ্নি দহনে,
অবরুদ্ধ নিঃশ্বাসে জনতার প্রাণ মরি মরি,
স্বপ্নের সোনার বাংলা অপূর্ণ্ অসংখ্য পরানে
এখনো বিদ্রোহী ঘাপটি মেরে দূর হতে দূরে
রাজ্যের শাখা প্রশাখা এখনো আঁধার-আলোক,
দেশ প্রেমের দূর্ভিক্ষ কন্ঠ প্রাণে সকরুণ সুরে
এ এক বিষ্ময় ভরা স্বাধিীনতা যত দুঃখশোক!
যদি এ প্রাণ জেগে উঠে দেশ প্রেম ভ্রতে
তবে কেন জনতার অধিকার যাবে সমাধিতে?
----------------------------------------03-04-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

বিদ্রোহীদের এই নষ্ট খেলা



-------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
হোক শপথ, যে শপথ বাঙ্গালীকে রাখতে হবে
লক্ষ শহীদের চেতনা প্রাণে প্রাণে
সব বিভেদ ভুলে সাম্যের বন্ধনে সবে এক রবে
যে সূর্য্ উঠেছিল বাঙ্গালীর অন্ধকার কোণে!
মনে রেখ তুমি স্বাধীন জাতি এ বিপুল ভবে
তবে কিসের বৈষম্য, লাল সবুজের প্রাঙ্গণে-
তুমি বাঙ্গালী কিংবা বাংলাদেশী ,একি জান না ?
মুক্তি যুদ্ধে পাওয়া স্বাধীনতা কি গেছো ভুলি ?
বিদ্রোহীদের মন্ত্রে মন্ত্রে আর তুমি চলনা-
তোমাকে  দিয়েছে বঙ্গ বন্ধু-এক স্বাধীন পতাকা তুলি
হোক শপথ, যেখানে থাকবে না আর কারো তুলনা!
সেই বজ্র কন্ঠের হুঙ্কারে মুক্তিকামী জনতা গর্জেছিল পহেলা-
করুক না  ইতিহাস বিকৃত!
তবু বীর বাঙ্গালী বুঝে গেছে বিদ্রোহীদের এই নষ্ট খেলা ।
-----------------------------------------03-04-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

মুছে দে অশ্রুজল




----------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা ।
তুই ভবিষ্যৎ বলে তোরে বেশি ভালোবাসি
হে যুবক,দূরন্তপনা তোর বেশি ভাল লাগে
অন্ধকার আকাশে তোরে দেখি শশী
তোরে ঘিরে আমার এ বুকে অফুরান স্বপ্ন জাগে
ভবিষ্যৎ তোর হাতে সমার্পন করে দিয়ে
আমি বিদায় নিব হে পরিশ্রান্ত দেহে,
এই বাংলার মুখ আছে তোর দিকে তাকিয়ে
ওহে এক শপথের কণিকা জেগে দে প্রবাহে
এক অভিশপ্ত আঁধার হতে তুই নিজে বাঁচাতে
তুই গড়ে যা এক অভিনব আনন্দ-আবাস,
এক অনাবলি ভবিষ্যৎ তোর পানে চেয়ে দিবস নিশীথে
কে বলে তুই শেষ!,তোরে ঘিরে আমি দেখি উজ্জ্বল আকাশ!
আজই তুই গর্জে উঠ ভুলে সব বিষাদ –কোমল,
তোরই বীরত্বে,তোরই বীর্যে মুছে দে অশ্রুজল ।
----------------------------------------03-04-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।