Sunday, June 9, 2019

খুশীর প্রাণ



ওই উঠেছে ঈদের চাঁদ জানিয়ে দেও এবার,
এল ওই ঈদুল ফিতর মুসলিম উম্মা সবার।
আজকে সবার ঈদের দিন-
খুশীর প্রাণ তাই নিদ্রাহীন-
----------------------------------------29-5-2019 ।

Monday, June 3, 2019

আনন্দ ছড়িয়ে দাও




------------------------------------মোঃ আমিনুল এহছান মোল্লা।
ঈদের আনন্দ ছড়িয়ে দাও এ দেহ প্রাণ
যে অমৃতকে খোঁজ তুমি এই নশ্বর ভুবন।
সে অন্তরে জেগে উঠাও চির প্রেমের রবি
যেখানে  ন্যায্যতা হবে প্রতিটি প্রাণের বিশ্বছবি।
ধরণীর ভাঁজে থাকবে না কভূ বৈষম্যের প্রাচীর
আনন্দ ছড়িয়ে দাও, ছড়িয়ে দাও ‍তুমি বিস্তর-
এই উৎসবকে কর চির অম্মান , চির অবিন্শ্বর-
-------------------------------------------------2-6-06-2019 ।