Thursday, July 25, 2019

তুমি হৃদয়ে এখনো - হে তাজঊদ্দীন আহম্মেদ



                                               ------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
আজ থেকে ৯৪ বছর আগে কাপাসিয়ার অজো পাড়া গায়ে
তুমি জন্মেছিলে হে বঙ্গ তাজ শোষিত  বাঙ্গালীর মুক্তি হয়ে ।
শেখ মুজিবের ডাকে তুমি ছুটেছিলে তরীর পাল তুলে
বিজয়ের সন্ধানে পৃথিবীর দ্বারে দ্বারে আপনার প্রাণ ভুলে ।
পেয়েছো হুলিয়া, পেয়েছো মৃত্যেুর পরোয়ানা দোসরের হুঙ্কারে
তবু বুক উঁচিয়ে ছুটেছো তুমি দূর্গ্ থেকে দূর্গে যুদ্ধের বাঙ্গারে !

কি এক অবিনশ্বর প্রতীজ্ঞা তোমার !
আপনার কাঁধেই নিয়েছিলে দায়িত্ব পিতার ।
বঞ্চিত সাড়ে সাত কোটি বাঙ্গালীর মুক্তির অভিলাষে
মহান মুক্তিযোদ্ধাদের সংগঠিত করেছো দেশে -বিদেশে
তুমিই ছিলে পিতার ভিতরে আরেক পিতা-
মুক্তি যুদ্ধের অতন্ত্র প্রহরী ,শোষিত জনতার নেতা ।

আজ তুমি নেই!
তবু আছো মুক্তি যোদ্ধাদের রক্তে রক্তে লেখা-
এই পৃথিবীর স্বাধীন মানচিত্রে লাল সবুজে আঁকা।
কে বলবে তুমি ছাড়া এই বাংলাদেশ ?
তুমি ইতিহাস, তুমি হবে নাকো নিঃশেষ ।

আজ থেকে ৯৪ বছর আগে কাপাসিয়ার অজো পাড়া গায়ে
তুমি জন্মেছিলে হে বঙ্গ তাজ শোষিত  বাঙ্গালীর মুক্তি হয়ে ।
তুমি স্বাধীনতার সূর্য্, তুমি বঞ্চিত জনতার শক্তি;
তুমি কোটি কোটি প্রাণের অবিনশ্বর চুক্তি ।
এ ত্যাগের মৃত্যেু ঘটে না কখনো-
তুমি লাল সবুজের পতাকা, তুমি হৃদয়ে এখনো - হে তাজঊদ্দীন আহম্মেদ
------------------------------------------24-07-2019, রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

Wednesday, July 24, 2019

জাতি দেখবে কি তাজের অভিযান ?



                                                                     ------------------------------------ কবি মোঃ আমিনুল এহছান মোল্লা ।
স্বপ্ন ছিলো একটি স্বাধীন পতাকা পেলে
জাতি আর লিখবে না বেদনার কবিতা, বৈষম্যের মহাকাব্য ।

স্বপ্ন ছিলো একটি স্বাধীন পতাকা পেলে
বাঙ্গালীর সব কন্ঠে উচ্চারিত হবে বিজয় উল্লাসের হর্ষ্ ধ্বনি
শোষনের ষ্ট্রিম রোল আর চলবে না, কেউ এসে বলবে না আমি পরাজিত
রক্তের বিনিময়ে যে স্বাধীনতা তুমি দিয়ে গেলে হে বীর
যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলে-
আজ কি তা পেয়েছি ?

স্বপ্ন ছিলো একটি স্বাধীন পতাকা পেলে
বঞ্চিতের সব অধিকার ফিরে দিবে গণতন্ত্রের ছায়াতলে
মুখে মুখে বেজে উঠবে দেশ প্রেমের প্রিয় সংগীত
শপথ নিবে এক আত্ত্বা হয়ে জাতির ক্লান্তি ক্ষণে
কই আজ তো দেখি না !

স্বপ্ন ছিলো একটি স্বাধীন পতাকা পেলে
কোটি কোটি বাঙ্গালী গাইবে মুক্তির সেই গান- ”আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি” ।
ঋতু সব বদলে গেছে !
প্রকৃতি আর কথা শোনে না,
হাসবে কি যুদ্ধে পাওয়া লাল সবুজের সন্তানেরা ?

স্বপ্ন ছিলো একটি স্বাধীন পতাকা পেলে
সব অনৈতিকেরা হেরে যাবে নৈতিক যুদ্ধের দূর্গে দূর্গে,
নিলোর্ভ্ নেতেৃত্বের চাষাবাদে জেগে উঠবে বিজয় পতাকা
জাতি দেখবে কি  তাজের অভিযান ?
খুঁজে পাবে কি মুক্তির ঠিকানা ?

স্বপ্ন ছিলো একটি স্বাধীন পতাকা পেলে
জাতি আর লিখবে না বেদনার কবিতা, বৈষম্যের মহাকাব্য ।

---------------------------------------24-07-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।





Tuesday, July 23, 2019

আমি এক স্বপ্ন বুঁনে এসেছি



                                     ---------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
অনেকদিন থেকে
আমি এক স্বপ্ন বুঁনে এসেছি প্রতিটি স্পন্দনে স্পন্দনে
অনুভব করেছি শুধু অনুভব করেছি তোমাকে, শুধু তোমাকে
যদি পেতাম, যদি পেতাম যেমটা আমি চাই, পাবো?
পাই বা না পাই সেই মুহূর্তে, তবু তুমি আমার! তবু যাবো ।

ইচ্ছে হলে একটু কাছে এসো, একটু কাছে
দেখে নিও কতটা ভালবাসি তোমাকে, কতটা –
বুক খুলে দিয়েছি, দেখে নিও-

অতৃপ্তির কষ্ট দিবো না, কখনো না-
একটু কাছে এসো, চেয়ে দেখ কতটা কাছে তোমার !
এসো না ‍দু’জনা মিলে গড়ে তুলি প্রেমের স্বর্গ্
যেখানে শুধু আমি আর তুমি!
এক অনাবিল বন্ধন হয়ে যাবো যুগল উৎসবে ।

থাকবো পরম সুখে শর্ত্হীন চুক্তিতে
দু’হৃদয়ের স্পন্দিত প্রবাহে-

অনেকদিন থেকে
আমি এক স্বপ্ন বুঁনে এসেছি প্রতিটি স্পন্দনে স্পন্দনে ।

--------------------------------------------23/07-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।