Wednesday, October 9, 2019

প্রেম এক অনুভূতির কবিতা



                          ----------------------------------মোঃ আমিনুল এহছান মোল্লা।
এই যে হৃদয়ে হু হু ঝড়, এর চেয়ে বেশী
ম্যাসেঞ্জার মধ্যে আছে
অন লাইন জুড়ে প্রেমের উম্মাদনা,অন্তরে থাকুক যত ভিন্নতা
যত মৌনতা
প্রেমিকা ভেসে আসে
মন থেকে আসে না
নগ্নতার দিকে
ছুটেছে নব কৌশলে
ম্যাসেঞ্জার, টুইটার ইউটোব ভিডিও কলে প্রেমিকার ছবি ভেসে উঠে
ক্ষণিকের উত্তেজনা যেন আজিকার ভলোবাসা
দু”দিকে শুধু নগ্নতার প্রতিচ্ছবি
লাগামহীন ঘোড়ার মতন, ইথারে ছড়ায়
যখন তখন
যৌবনের রঙিন পাঁপড়ি
প্রেমিক জানে,
প্রেমিকাকে পেতে কত পথ পাড়ি দিতে হয়
অথচ আজিকায় !
তাই আমি ওদরকে প্রেমিক- প্রেমিকা বলিনা
প্রেম এক অনুভূতির কবিতা - হৃদয়ের মহাকাব্য ।
---------------------------------------------------9-10-2019, রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।



অচেনা সব স্বাধীনতা



                                      ----------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
তুমি জেনেছিলে শপথে শপথে
কেউ এসে বলে আমি যোদ্ধা
তুমি জেনেছিলে যুদ্ধে যুদ্ধে
সেই স্বাধীনতা এসে দাঁড়ায়
বিজয় পতাকা উড়ে যায়
লাল-সবুজের গায়
তুমি যেই বিজয় পেলে
আর কাউকে দিলেনা স্বাধীনতা,কাউকে দিলে না মুক্তি
সবাই যেন আজ অচেনা !অচেনা সব স্বাধীনতা !
-------------------------------------90-10-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর ।

আরবার ফিরে আসে না



---------------------------------------কবি মোঃ আামিনুল এহছান মোল্লা।
স্বাধীনতা পথ হারাইয়া, চলেছে যে অশুরের দলে;
প্রতিহিংসার সমরে মরিছ কত আপনার বন্দুক নলে ।

যে প্রাণ দূর্বার গতিতে ছুটিত প্রতিটি যুদ্ধের সমরে;
সে প্রাণে আজ জল্লাদ অসূরের নিবাস রাত্রির আঁধারে-

এ কেমন রাজনীতি জাতির সম্মুখে -হে টগবগে তরুণ!
স্কুল -কলেজ –বিশ্ববিদ্যালয় সব যেন মৃত্যু পূরী এখন !

পিতার চোখে ঘুম নেই,মায়ের অশ্রু ধার নাহি হয় শেষ
আরবার ফিরে আসে না, আর ফিরে আসে না পরিশেষ!

আজ স্তম্ভিত বিশ্ব বিবেক, এ কেমন চেতন হারা তুমি?
ভাইকে কেড়ে নিলে ,অকালে কেড়ে নিলে স্বাধীন ভূমি!

বিবেক কি একবারও জাগে নাই, সব কি নিভে গেছে বাতি ;
যে প্রতিহিংসায় কেড়েছো প্রাণ! সেতো নয় কোন জ্যোতি ।

কার স্বার্থে ? কার অভিলাসে নিশীথ-গগণ- এমনটি করলে ?
সেও তো এসেছিলো তোমারই মতন স্বপ্নের প্রদীপ জ্বেলে ।
-------------------------------------------------90-10-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।