Tuesday, November 26, 2019

মুক্তি দিতে



             ------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
আল্লাহর ইচ্ছায় পৃথিবীর বুকে ফুটিছো তুমি ফুল,
চৌদিকে তোমার সৌরভ সুবাসে নাচিছে জগৎ কূল !

ওই সত্তায় গোলামের প্রাণ নত শিরে গিয়েছে খুলি,
রুখে কে তোমায় জগতের পানে বাতিলের পাল তুলি !

তুমি যে মুমিন! তুমি যে মুসলিম! তুমি যে উম্মত হয়ে
নবীজির ইসলাম লুফেছো তাই কোরআনের গান গেয়ে ।

ক্ষণিকের বুকে তারি তরে তুমি হয়েছো নত শীর,
হও না ভিতু দুষ্টের ত্রাসে তৌহিদী মুসলিম বীর !

আল্লাহ তোমার সঙ্গী হয়ে আঁকিছে বিজয়ে রেখা,
ইহ পর ভুবন রচিছে কবি তোমার প্রাণের লেখা ।

মুক্তি দিতে বিশ্ব্ পিতা আছো গো চেয়ে আজ,
তাই না দেখে শত্রু শয়তান পেয়েছে বড় লাজ !

----------------------------------------------------26-11-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

Monday, November 25, 2019

অতুল্য সাহিত্য




----------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা ।
যে সাহিত্যে লুকে আছে তৌহিদের দিশারী
সে কবিতাকে চাই আমি ক্ষণিকের প্রাণ জুড়ি ।

জীবনের বাঁকে বাঁকে যদি প্রদীপ নিভে যায়
আমি খোঁজে নিব তাহারে নবীজির কালিমায় ।

ওই জাহেলী সমুদ্র হতে যদি তরঙ্গ উঠে আসে
গেয়ে যাবো আমি আল্লাহর গান নশ্বর নিবাসে

যে বাতিলের ধবংসে তুমি এসেছিলে নবীজির ধ্যানে,
সে তুমি আজো জেগে আছো মুমিনের প্রাণে প্রাণে।

শত্রুরা যতই থাকুক -সম্মুখ – পশ্চাতে- নিরালায়
তৌহিদী প্রাণ গর্জে উঠবেই লা -শারিক আল্লাহ ‘য় ।

আজ যে ঘুম ভেঙে গেছে ওহে শত্রুরা দেখ এসে-
ওই ওমরের গর্জন  শুনছি আজ তোরই আশ- পাশে ।

এ যে এক মুক্তির কবিতা !চির  বিজয়ের অবিনাশী গান
বিধাতার অতুল্য সাহিত্য - আল-কোরআন,আল-কোরআন ।

---------------------------------------25-11-2019,রাওনাট,কাপাসিয়া গাজীপুর।

Monday, November 11, 2019

কেন মা জাগালে তুমি





মা তো চলে গেছে ওপারে- পাবো নাতো খুঁজে আর,
এতো বিধির বিধানের মাঝে এক চির অঙ্গিকার!

মায়ার পৃথিবী ছেড়ে যাওয়ার যে প্রবণতা
সে তো  আমারও  হবে ভুলে সব ব্যাকুলতা

তবু  ভারাক্রান্ত স্পন্দিত বুক- অশ্রু জল ধারা
কেন মা জাগালে তুমি তোমারই মায়া ধরা ?

আজ তো সব ছেড়ে গেলে রিক্ত করে এ বুক
তবু ফরিয়াদ করি বিধাতার সনে
ওপার যেন হয় তোমার সব সুখ !!!
-------------------------------------------------11-11-2019,রাওনাট,কপাসিয়া,গাজীপুর