Friday, July 10, 2020

ক্ষুধার্ত্ পেট তো লকডাউন বুঝে না
---------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
******************************
পেটে পেটে ক্ষুধার যন্ত্রণা হেনেছে আঘাত-
গৃহবন্ধী থেকে থেকে শুধু ফাঁকা করেছি সঞ্চিত টাকাই
ক্ষীণ হয়ে আসছে  চৌদিকের দেয়াল-

ছায়া পাইনি প্রখর তপ্ত দুপুরে
এক যমের বালিশে মাথা রেখে বিনিদ্র কেটেছে কত বেলা
এই কারারুদ্ধ আর কতোকাল আর কতোটা প্রহর
মুক্তি চাই- পেটে তো ভাত চাই, বাঁচতে চাই-
কিন্তু পকেট যে শুন্যতায়!

ক্ষুধার্ত্ পেট তো লকডাউন বুঝে না, পেট তো চায় সামান্য খাদ্য ভাই
এভাবে কতো দিন, আর কতো দিন- আর কতোটা দিন?
প্রনোধনা, উপহার, অনুদান শিরোনামে পেট তো চলে না-
পকেট তো ভরে না-শরীর তো চলে না-

কতো আর এই করোনার পায়ে করবে প্রাণাম ?
আল্লাহ’র কাছে মানুষ কি তবে প্রতারণাময় ?
নিশ্চয় না ! আপন ভুল চেপে ধরেছে বুকের বুননে
শোধরে ফেলো, শোধরে ফেলো,

পেটে পেটে ক্ষুধার যন্ত্রণা হেনেছে আঘাত-
ক্ষুধার্ত্ পেট তো লকডাউন বুঝে না-
অর্থ্ কষ্টে করোনা ভয় জাগে না প্রাণে প্রাণে-
তুমি তো বুঝ না, আমি তো বুঝি-
আমি  তো হতদরিদ্র, নিন্ম মধ্যবিত্ত, মধ্যবিত্ত কিংবা খেটে খাওয়া দিন মজুর
না গেলে পকেট খালি- বেতন নাই- পেটে ভাত নাই-
-------------------২৬-০৬২০২০ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর্



তোমার দরবারে করি ফরিয়াদ



----------------- কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
**********************************
হে আল্লাহ, আমাকে পারিনি যোগ্য করতে, আমার আমিকে
তোমার রহমত পেয়ে পেয়ে কুড়িয়াছি সুখ.
ক্ষমার স্পর্শে স্পর্শে খোঁজে নিয়েছো আমাকে
তোমার তুমিকে আমি চিনতে পারি নাই।

যেভাবে  অনুগত গোলাম নত শির খোঁজে প্রভূকে
আমি হয়তো পারিনি,
তবুও খুলেছো দ্বার নেয়ামতে ভরপুর-
বিনিদ্র থেকেছো আরশের পানে গোলামের অভিপ্রায়
কান পেতে শুনেছো ডাক, করেছো ক্ষমা অতিশয়-


ক্ষমা করো, ক্ষমা করো হে বিশ্ব পিতা-
করোনার নিষ্ঠুর ছোবলে শিথিল হয়ে গেছে স্পন্দিত প্রাণ
একক সত্তার দরবারে পেতেছি অসহায় হাত

আমি পাপী গোলাম তোমার দরবারে করি ফরিয়াদ
তোমার তীব্রতম দয়ায়  কবুল করো মোর মোনাজাত।
-------------------------২৬-০৬-২০২০ ইং, রাওনাট,কাপাসিয়া,গাজীপুর



তারুণ্যের বুকে ব্যাপক বিরহ ভূমি


------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
***************************
হাত বাড়ালেই নাগালে পেয়ে যাও পৃথিবী
তবু কেন জ্ঞানের পরিধি শুন্যতায় ভরা!
আলো খোঁজে পাই না কখনো তারুণ্যের আকাশে
তথ্য প্রযুাক্তির তরঙ্গ বাজে রাতের  নিঝুম বসূধা-

চোখ খুললেই দেখি  ইন্টারনেটে অসংখ্য তরুণ তরুণী
বেতাল বেসুর বাজাচ্ছে মগজের ঘন্টা
অন্ধ নাবিকের মতো চালাচ্ছে তরী কূলহীন ঠিকানা
অবশেষে অথৈ জলে জীবনের ফুল।

পেয়ে যাও যদি প্রযুক্তির ছোঁয়া হাতের মুঠোয়
দিও উড়ায়ে আলোক পাল উথাল নদীর বুকে-
গভীর নিশি পথ চিনে চিনে ফিরে এসো তুমি ঘরে
প্রযুাক্তির ছোয়ায় থাকবে না কেউ- পথ আর অচেনা ।

হাত  বাড়ালেই মুঠো ভরে যায় ডিজিটাল প্রেমে
অথচ তারুণ্যের বুকে ব্যাপক বিরহ ভূমি!
নোঙ্গর হতে চাই- তারুণ্য যায় পথ ভুলে
খুলে দাও জ্ঞানে দ্বার ,হারাবে না পথ তুমি ।
--------------------২৬-০৬-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া, গাজীপুর।




কি দাপট ভাইরে আহা


--------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
****************************
এই হয়েছে ওই হয়েছে! শুনেছি লোকে বলে,
ওমুকে নাাকি বেজায় ধনী ক্ষমতা নিয়ে চলে
খোঁজ নিয়ে দেখেছি  মাঠে, পিয়ন নাকি ছেলে
বড় কর্তার ডান হাত হয়ে অপকর্মের দলে-

কি দাপট ভাইরে আহা! প্রাইভেট কারে চড়ে
ঘুষের টাকা না পেলে গলা টিপে ধরে
অসৎ হলে আর মানুষ হয়ে থাকলো কি- হে বল?
সত্য মোহে আজকে সবাই গর্জে ওঠি চল।

তুমি এসো, সবাই এসো, দুর্নীতি সব রুধে-
অসৎ বুকে শূল চড়াবো  হাত পা তোর বেঁধে।
ঘুষখোর তুই বল না দেখি, এই রেখেছি বাজি-
যে জন তোরে সব দিয়েছে, বন্ধ কর না আজি!

অর্থ্ দম্ভ বাড়ী গাজী কয় দিন তোর থাকে?
ডানে বায়ে ছুটে বেড়াস ঘুষের টাকার দিকে।
সৎ যেখানে ছিল আগে  ওইখানেতেই আছে
নেইতো শুধু তুইরে ভাই, ছুটিস অসৎ পাছে!

কি দাপট ভাইরে আহা! প্রাইভেট কারে চড়ে
ঘুষের টাকা না পেলে গলা টিপে ধরে----

----------------------------------২৭-০৬-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর্


বাবার মুখ থেকে শোনা


---------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
***************************
 বাবার মুখ থেকে শোনা
অনেক কালজয়ী উপদেশ আজো আলোকবর্তিকা হয়ে জাগে-
যখনই বিচ্যুত হই তখনই সম্মুখে এসে দাঁড়ায় প্রহরীর মতো
আঁধারে পথ চিনে দেয়, মু্ক্তির পথ চিনে দেয়
আমি ফিরে আসি, আমি ফিরে আসি বাবার দেখানো পথে

চির সত্যের বাণী আজো কানে বাজে, আজো কানে বাজে
 দোলা দেয়, প্রচন্ড দোলা দেয় প্রাণে
মৌলিক আর সৎ হলে মানুষ অধিক হারায়,
তবু তুই সত্য ও ন্যায়ের পথে থাকবি অবিচল

মনে রাখিস ,
পার্থিব লোভ লালসা হিংসে তোর অনিষ্টের পক্ষে দাঁড়ায়
অসৎ অর্থ্ বৈভব নহে তোর মনুষ্যত্ত্বের পরিচয়!
তুই কতোটা সৎ , তুই কতোটা মানবিক হৃদয়ের
এটাই তোর আসল পরিচয়-

বাবার প্রতিটি উপদেশ জীবন যুদ্ধে ছড়ায় ধ্রুপদী ঘ্রাণ!
বট বৃক্ষের মতো চির সংগ্রামী সৎ বাবার মুখ থেকে—
যে নৈতিক মূল্যবোধ শিখেছি আমি
আজো আমায় শক্তি যোগায়, আজো আমায় পথ দেখায়—

বাবার মুখ থেকে শোনা
অনেক কালজয়ী উপদেশ আজো আলোকবর্তিকা হয়ে জাগে-
যখনই বিচ্যুত হই তখনই সম্মুখে এসে দাঁড়ায় প্রহরীর মতো
-------------------------২৮-০৬-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর



ওরে প্রাইভেট জব


-------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
******************************
ওরে প্রাইভেট জব, জানি তুই এখন করোনা  আতংকে
দেখছিস ঘন কুঁয়াশা
যেখানে ফাঁসির মঞ্চে ঝুলে আছে আগামীর সব
স্বপ্নীল আশা ভরসা,
একটি একটি করে বুঁনা জীবনের সব স্বপ্ন
চির যাতনা চির বেদনা,
এতো দিন যে দূর্গে কঠোর সাধনা করেছিস
সেতো আজ কাঁদে না!
যেখানে তোর সেনাপতি  নিঃশঙ্কে করিছে হেলা
সেখানে তুই মৃত প্রাণ!
তোর পরিশ্রম অতুল্য অর্জ্ন আজ যেন শুধু স্মৃতি
এই নির্দ্য় ভুবন
ওরে প্রাইভেট জব, আচমকা তুই  একি শুনালি
বিচ্ছেদের করুণ  ভাষা
এ গান যে বড় নিষ্ঠুর, বড় বেদনাময় সুরে সুরে
ভাঙ্গিছে তোর আশা
চৌদিকে দিকে দেখি নিরন্তর ছাঁটাই ছাঁটাই খেলা
অশান্ত বেগে
কি তোর অপরাধ নিশিশেষে জানা হলো না আজো
প্রভাত জেগে
আজ যেন প্রাইভেট জব প্রতি প্রাতে খুলিছে স্বপ্নের
সমাপ্তি অধ্যায়-
চৌদিকে বেজে উঠিছে ছাঁটাই ছাঁটাই শব্দের বজ্র ধ্বনি
প্রাইভেট জব পাড়ায় পাড়ায়
সকাল- সন্ধ্যায়

তবে কি প্রাইভেট জব জীবনের অভিশপ্ত অগ্নি শ্মশান?
--------------------------------৩০-০৬-২০২০ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

                         

শুধু দুঃখই যেন দেখা যায়


----------------------------
আজহৃয়য়ের গভীর ঢুকে অনুভব করলাম
শুধু দুঃখই যেন দেখা যায় মানুষে মানুষে,

কেভিড-১৯ দাবানলে পুড়ে পুড়ে ছাই হচ্ছে  পৃথিবীর স্বপ্নীল বাগান
প্রকৃতির প্রতিশোধে মানুষেরা যেখানে অর্ধহারে অনাহারে মৃত্যেুর মিছিলে
সেখানে কৃত্রিম প্রতিশোধেরা জোট বেঁধেছে ছাঁটাইয়ের মিছিলে
আজ লক্ষ কোটি জনতার জীবিকা!
এক দুর্ভিসহ চুল্লির অনলে


এক ছাঁটায়ের  অভিশাপ ধেয়ে আসছে বর্ধিত বেদনার বুকে-
আজ হৃয়য়ের গভীর ঢুকে অনুভব করলাম
অবিরাম কাঁদলাম, সাজানো বাগানের স্মৃতি পটে-
পৃথিবীর কতো ফুলেরা বড় অসময়ে ঝরে যাচ্ছে অসহায়ের মতো
বেকার হয়ে যাচ্ছে দূর্গের বীর সৈনিকেরা-
আজ যুদ্ধে নেই!
কে উড়াবে বিজয়ের পতাকা?

অসংখ্য পরিবার জীবন্ত কবর হয়ে যাচ্ছে-
পৃথিবীর বিবেক সেই বেদনার কান্না এখন আর শোনে না
এক নিষ্ঠুর করোনার ছোবলে
কৃত্রিম ছোবলেরা পথ চিনে গেছে

অথচ যে একদিন দূর্গের সৈনিক ছিলো আজ সে দূর সীমানা-
আজ হৃয়য়ের গভীর ঢুকে অনুভব করলাম
শুধু দুঃখই যেন দেখা যায় মানুষে মানুষে,
করোনার নাম করে সেনাপতি তার সৈনিক ছাঁটালো-
যেন মানবতাকেই  সংগোপনে পরাজিত করে গেলো।
---------------------------------------০৩-০৭-২০২০ ইং রাওনা,কাপাসিয়া,গাজীপুর।


আজ সেখানে বিষাদের ছায়া


----------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
***********************

ভালোবাসি , ভালোবাসি বলে
মঞ্চে মঞ্চে চিৎকার করে উঠে কিছূ লোক।

আমি বিশ্বের শ্রেষ্ঠ প্রেমিক! আমি মানবতার অগ্রদূত
আমি আকুণ্ঠ যোদ্ধা, আমি দূর্গের সেনাপতি-
আমি দুঃখী মানুষের আশ্রয়-
আমি অমানবিক বিশ্বে মানবিক বিজয় কেতন!

আজ প্রশ্ন জাগে? আজ ভেবে পাই না-
তোরা আজ কোথায় ? কোন ভঙ্গিতে গুটিয়ে গেছিস
মানুষের নিদান কালে!
চাকুরী হারাচ্ছে, পেটে ভাত নেই, জীবন জীবিকা নেই
লক্ষ লক্ষ বেকার হচ্ছে-

এক সাজানো সংসার ছিলো- আজ সেখানে
বিষাদের ছায়া!
কতো ছিমছাম ছিলো জীবনের গতি পথ
এখন সেখানে বেদনার পর বেদনা যোগ হলো
নিষ্ঠুর ফরমান এলো- চাকুরী নেই, চাকুরী নেই-
কমর্জীবি পূরণায় বেকার হলো!

হায় পৃথিবী, হায় মানুষের মানবতা!
মঞ্চে মঞ্চে চিৎকার করে উঠে কিছূ লোক।
---------------------------------------০৩-০৭-২০২০ ইং , রাওনাট,কাপাসিয়া, গাজীপুর।

হদয়, তুমি আজ মৃত।


-------------------- কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
************************************


বুকে এক হাহাকার নিয়ে চলেছি আমি
এই পৃথিবীর এক মায়াবী বন্ধনের কাছে
মানবিক কবির কবিতা খোঁজতে গিয়ে
অগ্নিপরিধির মাঝে পথ ভুলেগেছি-
কতক অশুরের বেষ্টুনীতে!

শুনেছি নির্দ্য়  কবির কবিতা মঞ্চে মঞ্চে বেতাল বেসুর
শুনেছি প্রেম ভালবাসা মানবতা বিক্রি হয়েগেছে
খদ্দরের কাছে- নিষিদ্ধ পল্লী!

কি মেঘলা আকাশ! কি নোংরা পৃথিবী গড়েছি আমরা এ সভ্যতায়
কি অসহ্য যন্ত্রনায় হৃদয়ের প্রেম!
এক বিরহের আকাশে  জ্বলে আছে বিষাদের নক্ষত্রেরা
তবু মানুষ স্বপ্ন দেখে
তবু মানুষ চেয়ে থাকে

এই ধরনী কেবল মানুষই মানুষের পরিচয় সোনালী সূর্যের মতো
হে মানুষ তুমি কি পরিচিত হতে পেরেছো?
তোমার পরিচয়, তুমি ভুলে যাওনি তো?

বুকে এক হাহাকার নিয়ে চলেছি আমি
এই পৃথিবীর এক মায়াবী বন্ধনের কাছে
হদয়, তুমি আজ মৃত।
--------------------------------০৪-০৭-২০২০ ইং , রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

এ যে অবিরল মিথ্যা ছলনা


কবিতার উপর দিয়ে প্রশংসার ঝড় বয়ে যায়;
কবি বুক উঁচু উঁচিয়ে অপলক চেয়ে রয়
লাইক কমেন্টস এর পাতায় পাতায় বুক ভরা গর্ব্ নিয়ে
হে কবি, যে অবিরল মিথ্যা ছলনা-

রবির আলো হতে লুকিয়েছে তোমাকে আপদমস্তক!
মিথ্যে প্রশংসায় প্রশংসায় ডুবিয়েছে কবিতার তরী
তুমি কোন তীরে নোঙ্গর করেছো হে কবি?
চুপে চুপে তোমাকে ধবংস করিছে হিংসা ক্রোধেরা
লাইক কমেন্টসের আড়ালে-

কাঁচের টুকরার মতো ভেঙ্গে ভেঙ্গে তোমার কবিতা নিভৃতে
রক্তাক্ত হচ্ছে অহেতুক প্রশংসায়-
চিরতরে স্তব্দ করতে চায় তোমাকে কবিতার ভুবনে
তুমি বুঝো না, তুমি বুঝো না হে কবি!
যে অবিরল মিথ্যা ছলনা-

কোন মানদন্ডের বিচারে এতো লাইক কমেন্টস! এতো প্রশংসা!
এতো অন্ধকার মেঘমালা হয়ে চুপে চুপে এসো
কবির গগণে-কবিতার ভুবনে-
এতো মিথ্যে ছলনার মাঝে কতোটুকু রৌদ্রবিন্দু আছে-
সমস্ত প্রশংসা ছেড়ে সত্য বলো এবার
কবি জেগে উঠেবেই সোনালী প্রভাতে কবিতার ভুবনে।

অবিরল মিথ্যা ছলনায় কবির সূর্য্টা নিভে গেছে----
-------------------
০৪-০৭-২০২০ ইং, রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
কবিতার বিষয়ঃ

যে আমায় অবজ্ঞা করে



-------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
*************************************

যে আমায় অবজ্ঞা করে আমি তাকেই ভালবেসেছি

যে আমায় তুচ্ছ করে, আমি তার তাচ্ছল্য
যুদ্ধের তরবারি ভেবে যত্ন করে রেখেছি
শত্রুর সম্মুখ সমরে বিজয়ের নিশানা ভেবেছি
সমস্ত ঘৃণাকে পুঁজি করে প্রেমকে জাগ্রত করেছি
তবুও অসন্মান করেনি ভালবাসার  দূর্গকে-

বেদনাতুর হৃদয়ে প্রেমের তরঙ্গ তুলেছি তুমুল ঘূর্ণি তুফানে-
নিদারুণ ভুলেগেছি তার অবজ্ঞাকে অথৈ সমুদ্রে
ঘৃণার আড়ালে শুধু দেখেছি মাস্তুলের আলোকবর্তিকা 
আমি নোঙ্গর করতে চেয়েছি তার হৃদয় যমুনা-
মনে আছে সেইসব? তুচ্ছ তাচ্ছল্য মনে আছে?
যে আমায় অবজ্ঞা করে আমি তাকেই ভালবেসেছি-

যে আমায় বলেছিল নিছক প্রাণী, অযোগ্য কেউ
আমি তার  জীবন আঁধারে আলোর সন্ধান চেয়েছি
আমি তার বিজয় খোঁজেছি অবজ্ঞা ঘৃণার বিস্তরে
যে আমায় তুচ্ছ করে বলেছিল, চাঁদের স্বপ্ন দেখো না
আমি তার অহংকারকে দিয়েছি বিনিদ্র পাহারা!
তবু চুরি হয়েগেছে তার তুচ্ছ তাচ্ছল্য দম্ভ অহংকার!
সে আজ নিঃস্ব প্রেমের ভিখারী!

যে আমায় অবজ্ঞা করে আমি তাকেই ভালবেসেছি
-------------------------------৫-০৭-২০২০ ইং, রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।