-------------------------কবি
মোঃ আমিনুল এহছান মোল্লা।
*************************************
যে আমায় অবজ্ঞা করে আমি
তাকেই ভালবেসেছি
যে আমায় তুচ্ছ করে, আমি
তার তাচ্ছল্য
যুদ্ধের তরবারি ভেবে যত্ন
করে রেখেছি
শত্রুর সম্মুখ সমরে
বিজয়ের নিশানা ভেবেছি
সমস্ত ঘৃণাকে পুঁজি করে
প্রেমকে জাগ্রত করেছি
তবুও অসন্মান করেনি ভালবাসার দূর্গকে-
বেদনাতুর হৃদয়ে প্রেমের
তরঙ্গ তুলেছি তুমুল ঘূর্ণি তুফানে-
নিদারুণ ভুলেগেছি তার
অবজ্ঞাকে অথৈ সমুদ্রে
ঘৃণার আড়ালে শুধু দেখেছি
মাস্তুলের আলোকবর্তিকা
আমি নোঙ্গর করতে চেয়েছি
তার হৃদয় যমুনা-
মনে আছে সেইসব? তুচ্ছ
তাচ্ছল্য মনে আছে?
যে আমায় অবজ্ঞা করে আমি
তাকেই ভালবেসেছি-
যে আমায় বলেছিল নিছক
প্রাণী, অযোগ্য কেউ
আমি তার জীবন আঁধারে আলোর সন্ধান চেয়েছি
আমি তার বিজয় খোঁজেছি
অবজ্ঞা ঘৃণার বিস্তরে
যে আমায় তুচ্ছ করে
বলেছিল, চাঁদের স্বপ্ন দেখো না
আমি তার অহংকারকে দিয়েছি
বিনিদ্র পাহারা!
তবু চুরি হয়েগেছে তার
তুচ্ছ তাচ্ছল্য দম্ভ অহংকার!
সে আজ নিঃস্ব প্রেমের
ভিখারী!
যে আমায় অবজ্ঞা করে আমি
তাকেই ভালবেসেছি
-------------------------------৫-০৭-২০২০
ইং, রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।