বৃহস্পতিবার, জুলাই ০২, ২০২০

মানুষে অমানুষের চিহ্ন


-----------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
******************************

আজো আমি মানুষে অমানুষের চিহ্ন দেখি,
আজো আমি বুকে বুকে অমানবিক গর্জ্ন শুনি
আজো আমি সুবিধা বঞ্চিত গোষ্ঠির আর্তচিৎকার শুনি ,করুণ দৃশ্য দেখি

হে ক্ষমতা,
তুমি কি ভুলেগেছো সেই যুদ্ধে পাওয়া সনদের কথা, সেই রক্তের দাগ ?
ওইখানে ছিলো না কোন বৈষম্য, ছিলো না কোন অপবিত্র কালিমা

আজ দেখি অলি গলি চোর ডাকাতের আড্ডা
হাতে হাত মিলে লাগামহীন ছুটেছে ঘুষখোর , চাঁদাবাজ, টেন্ডারবাজ মাদক সম্রাট
প্রতিনিধি, জনপ্রতিনিধি, আমলা, কামলা, উঁচু চেয়ার নীচু চেয়ার, ছাতি পাতি
কানা বধির ল্যাংড়া খোড়া শিক্ষিত অশিক্ষিত—

লাল-সবুজে লেগে আছে দুর্নীতির লগো-
অথচ
ত্রিশ লক্ষ শহীদের রক্তের উপর দাঁড়িয়ে, দু’লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে
লাল-সবুজ বুকে নিয়ে প্রতীজ্ঞা  করেছিলাম
আজ তার ছিটে ফোটাও দেখিনা-
চাল চোর ,গম চোর- প্রতিনিধি ,জনপ্রতিধি আমলা কামলা অলি গলি
হায় আফসোস!

আজো আমি মানুষে অমানুষের চিহ্ন দেখি,
আজো আমি বুকে বুকে অমানবিক গর্জ্ন শুনি
আমার অধিকার রক্তে পাওয়া লাল-সবুজের চির অঙ্গিকার-
আজ যেন চোর ডাকাতের আড্ডায় কলঙ্কিত স্বাধীন পতাকা।
------------------------------২৫-০৬-২০২০ ইং, রাওনাট,কাপাসিয়া, গাজীপুর।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

রাওনাট ফুটবল টিম

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা তারিখঃ ০৪ - ০৯ - ২০২৫ ইং স্থানঃ রাওনাট , কাপাসিয়া , গাজীপুর ---------------------------------------...