-----------------------------কবি
মোঃ আমিনুল এহছান মোল্লা।
******************************
এমনভাবে হেরে যাওয়া সহজ নাকি
তবু মানুষেরা হেরে যাচ্ছে
যুদ্ধের আগে যুদ্ধের আগে
কেভিড-১৯ এর মধ্যে অসহায় হয়ে
মিশে যেয়ে
কেমন যেন মুহূর্তে মুহূর্তে ঝরে
যাচ্ছে স্বর্গ্ হতে ধূলোর মর্ত্যে
এ জীবন নিয়ে সহজ কি বেঁচে থাকা?
এক অসহায় আতংকের মধ্যে মানুষেরা
আছে, এই জেনে কি মানুষের কাছে
মু্ক্তি ফিরে আসবে?
ক্ষুধার যন্ত্রনা মিটাতে মিটাতে
মৃত্যেু ভয় দূর অজানা
জীবন জীবিকায় দুই সংকটের সন্ধি
অর্থনৈতিক পরাজয় আর মৃত্যু ভয়!
তবু বেঁচে থাকা, তবু ছুটে চলা—
ভিতরের ইচ্ছে নদীটা শুকিয়ে
যাচ্ছে, জোয়ারের মধ্যেই ধু ধু বালুচর
মানুষের স্বপ্ন, মানুষের বেঁচে
থাকার আশা
শত দুঃখের মাঝেও থেকে যায়,ভেতরের
কান্না ভেতরেই থাকে
তবু মানুষ বাঁচে
মানুষের খুব ইচ্ছে হয় স্বপ্নের
ঠিকানায় ফেরা!
-----------------------------৩১-০৭-২০২০
ইং ,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।