------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
শুধু কি অর্থ্ বৈভব
ক্ষমতার জন্য এই সংগ্রাম? না
শুধু পেটে ভাতে বেঁচে
থাকার জন্য এতো সংগ্রাম,শুধু বেঁচে থাকার জন্য
মানুষেরা নিরন্তর ছুটে
চলেছে প্রহরে প্রহরে, হয়তো কিছু মানুষ আছে
যারা অসৎ উপায়ে অর্থ্
বৈভব ক্ষমতার সিংহাসন চায়,তাদেরকে আমি
আদর্শ্ মানুষ বলি না-
শুধু পেটে ভাতে বেঁচে
থাকার জন্য যারা খোঁজে নেয় যুদ্ধের সমর
তাদের কথা বলি,শুধু বেঁচে
থাকার জন্য যারা
শরীরের রক্ত মাংস একাকার করে
দেয় বৈরী সমরে
তারা আজ ভালো নেই! তারা
আজ ভালো নেই!
শুধু বেঁচে থাকার জন্য
এতো মানুষ ক্লান্তিহীন সংগ্রামে,শুধু
বেঁচে থাকার জন্য এতো
দৌড়ঝাঁপ, এতো পরিশ্রম, এতো সংগ্রাম
তবু বিজয় নেই, তবু হাসি
নেই
শুধু বেঁচে থাকার জন্য আর
কতোদিন পৃষ্ট হবো বৈষম্যের?
শুধু বেঁচে থাকার জন্য
আমি সংগ্রামকে আলিঙ্গন করেছি,
অর্থ্ বৈভব ক্ষমতার
অমরত্বকে তাচ্ছিল্য করেছি---
-----------------------------------৩১-০৭-২০২০
ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।