-----------------------------কবি
মোঃ আমিনুল এহছান মোল্লা।
**********************************
পরাধীন বাংলায় অস্থমিত
সূর্যের আঁধারে-
সে এক ধ্রুব তারা
হয়ে জাগাল বাঙ্গালীরে,
বলিল, মুক্তি চাই, বাঙ্গালীর
মু্ক্তি চাই-
শোষিত বঞ্চিত মানুষের মতো
নীলাভ যে ব্যথিত প্রাণ, যার দুই চোখ
খোঁজে ফিরে সবুজ শ্যামল
ছায়া নীর মেঠো পথ, শহর গঞ্জ-
প্রভাতের পূর্ব্ দিগন্তে উঠে যে আলোক
সে আকাশে চেয়ে দেখো
বীর বাঙ্গালীর রক্ত টিপ
ঝল ঝল করে জ্ব্লছে-
মুক্ত বলাকার মতো ডানা
মেলে উড়ছে লাল সবুজের বুকে-
যার গর্জনে বাঙ্গালী
পেয়েছে গৌরবের বিজয় কেতন-
তার বুকেই পরাজয়ের রক্ত
টিপ!!
-------------------------------------------------২৩-০৬-২০২০
ইং, রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।