---------------------কবি
মোঃ আমিনুল এহছান মোল্লা।
********************************
তুমি আর কতোটুকু জানো?
আমি তো আমার ব্যাপারেই
জানিনা!!
বড় অদ্ভুদ তুমি! আমাকে
নিয়েই তোমার যত চর্চা
আর কতো পথ গেলে তুমি
থামবে?
কতোটুক হলে মনে হবে এ পথ
হয়েছে শেষ
আপাতত তোমাকে বলতে দিলাম,
বলে যাও
ওইটুকু পরচর্চা নিয়ে তুমি
বড় হও-
আর আমি আমার পথেই যাবো
দিগন্ত বিজয়ে
পরচর্চা করতে করতে হও
তুমি অন্তসারশূন্য
আগুন ও ছাই পাবে, পেয়ে
যাবে ধ্রুপদী বেদনার আকাশ
তুমি আর কতোটুকু জানো?
আর আমি আমার পথেই যাবো
দিগন্ত বিজয়ে—
---------------------------------২৫-০৬-২০২০
ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।