-------------------------কবি
মোঃ আমিনুল এহছান মোল্লা।
**********************************
তোমার ভালবাসা যদি চাইতে নাও
জানি
তবুও প্রাণ খুলে আমাকে কাছে নিয়ো
টানি।
আমি যে নিরন্তর ছুটে চলেছি হৃদয়ের পাল তুলে
তোমারি উপাসনা করি প্রেমেরই ফুলে
ফলে
যে অনুভূতি উতাল করে নিত্য গভীরে
তাকে রেখো না ঘৃণা ভরে ক্ষণিক
নশ্বরে
যেখানে বিনিদ্র জেগে আছো স্বপ্নের
মাঝখানে
সেখানে তুমি ছাড়া এ ফুল ফোটাতে
কে আর জানে?
হৃদয়ের যাতনা ভেদ করি
তোমার অমৃত পড়ে ঝরি;
তোমার ভালবাসা যদি চাইতে নাও
জানি
তবুও প্রাণ খুলে আমাকে কাছে নিয়ো
টানি।
------------------------------২৫-০৭-২০২০
ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।