Saturday, July 3, 2021

মুসলিম দেখি, ইসলাম দেখি না

 ----মোঃ আমিনুল এহছান মোল্লা।

*********************************

চৌদিকে বাহারি পোশাকে আশাকে চলন বলনে

অসংখ্য মুসলিম দেখি, ইসলাম দেখি না!

অন্তরভূমে সেই শুদ্ধ  উদ্ভাস যেন গোধূলী লগ্নে

তাগুদের শিকারী হয়ে গেছে

অথচ যাকে দেখলে মনে হতো চির সত্যের নিশান

আজ সেখানে সেই ইসলামের আলো দেখিনা।

 

এখন ওদের দেখলে মনে হয় সেই শুদ্ধ প্রাণে

ঢুকে গেছে বাতিলের চ্যালা ফেলা

এখন উদরে সুদ- ঘুষ- ছলচাতুরী- দুর্ণিনীতি

চাঁদাবাজি-গুম- খুন- ঠকবাজি- চুরি-ডাকাতি

ব্যাভিচার- ধর্ষ্ণ-মাদকের কালো বাজারি-

ক্ষমতার লড়াই-উগ্রবাদ—

 

যা ইসলামের শুভ্রতায় কালো দাগ নিশ্চয়!

অতএব এ তাগুদের পর্বতে

সেই শুদ্ধ ইসলামের উদ্ভাস দেখা সম্ভব নয়

মুসলিম হয়েছো- ইসলামিক হয়নি

শান্তির বাণী তোমাদের অন্তরে নেই

যা কিছু আছে মুসলিম শিরোনামে—

 

মুসলিম কখনো বাতিলের সংস্পর্শে যেতে পারে না

ইসলাম কখনো অশান্তির চর্চা নয়,

ঈমানদার সেই শুদ্ধতার দৃঢ় প্রতীক!

অসংখ্য মুসলিম দেখি, ইসলাম দেখি না!

-০৩-০৭-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

সাধনার অতন্ত্র প্রহরী

 

----মোঃ আমিনুল এহছান মোল্লা।

উৎসর্গ্ঃ ইস্পাত কঠিন সাধনাকারীদের প্রতি

***************************************

অলসেরা বলেছিলো বিজয় নেই, বিজয় নেই

অথচ বিজয়ই আছে—

 

সাধনার প্রসন্ন প্রাণে তোমাকে দেখেছি আমি

অদ্যম্য চিত্তে ছুটে চলেছো বিজয়ের নেশায়

দিবা-যামী!

দেহ প্রাণে কোন আলস্যের ক্ষোভ জমা নেই।

 

অলসেরা বলেছিলো, সাধনার পরাজয় হবে

সাধনার পরাজয় হলো না

ব্যর্থতার গ্লানী ছিন্ন করে ছুটেছো অদম্য তপস্যার শপথে

তুমি সেই শপথের বাহক, তুমি সেই শপথের ধারক

বিজয় পতাকা উড়েছো অনুপম সৌরভে

চিরন্তন গৌরবে---

 

অলসেরা বলেছিলো, নিন্দাই শেষ কথা

প্রশংসা কেউ জানে না !

বিজয় যে ছড়িয়ে আছে সাধনার সবগানে, সবখানে

তারও পরে আছে ভালবাসার অমর কবিতা

যুদ্ধ বিজয়ের মহাকাব্য ।

 

অদম্য ইচ্ছের মৌল পাহাড়ে তুমি ফুটেছো ফুল!

অলসেরা নিদ্রিত থেকে হারিয়েছে জীবনের কূল।

নীলাভ রৌদ্র কিরণে তুমি উঠেছো জেগে

কুঁয়াশার চাঁদর ভেদ করে হে সাধনার অতন্ত্র প্রহরী।

তুমি পৃথিবীর রৌদ্রকে করেছো বিজয়ের মুকুটে।

স্যালুট! তোমাকে স্যালুট!!

--০৩-০৭-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তুমি ফিরে আসবে

 ----------মোঃ আমিনুল এহছান মোল্লা।

উৎসর্গ্ঃ আইয়ূব ভাই সাবেক ভিপি, কাপাসিয়া ডিগ্রী কলেজ

****************************************

ওরা বলেছিলো মানবিকতা নেই, মানবিকতা নেই।

অথচ মানবিকতা আছে।

 

প্রসন্ন হৃদয়ে তোমাকে আমি ছুটে যেতে দেখেছি

করোনায় হতাশাগ্রস্থ জীর্ণ্ শীর্ণ্ মানুষের কাছে

ছুটে যেতে দেখেছি প্রতিটি মৃতের জানাজায়

প্রতিটি লড়াই সংগ্রামে পীছ ঢালা রাজপথে

অন্তরে তোমার কোন ঘৃণা কিংবা ক্ষোভ জমা নেই।

 

ওরা বলেছিলে হিংসে প্রতিহিংসেরা জয়ী হবে

প্রতিহিংসেরা জয়ী হলো না

এক প্রেমের বন্ধন গড়েছো তিমির রাত্রির ছলানায়

ভরেছো হৃদয় শিশিরের সৌরভে।

 

ওরা বলেছিলে করোনায় মৃত্যুই শেষ কথা

শেষ কথা কেউ কি জানে ?

আমি দেখেছি তোমাকে করোনার যোদ্ধা হতে!

কথা ছড়িয়ে গেছে গ্রাম- গঞ্জ- শহরে

সম্মুখ যোদ্ধা করেনায় আক্রান্ত !

 

হৃদয়ের প্রার্থনা ছড়িয়ে গেছে আরশের সিংহাসনে

তারপও আছে মানুষের প্রেম ভালবাসা

আছে মনবিকতা!

 

তুমি ফিরে আসবে মৌল পাহাড়ে কুয়াশার জাল কেটে!

নীলাভ রৌদ্রকিরণে  এই মানবিক ধরায়

পৃথিবী তোমার মানবিক রৌদ্রকে চায় প্রসন্ন ডানায়।

তুমি ফিরে আসবে-কোনোখানে কো্নো বিচ্ছেদ নেই।

--০৩-০৭-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

Friday, July 2, 2021

শান্তির মা

 -------মোঃ আমিনুল এহছান মোল্লা।

***************************************

এ কোন যন্ত্রণা দিবসে, এ কোন যন্ত্রণা রাতে?

শান্তি খোঁজে ফিরে মানুষে-শান্তির মা তে !

সেই কবে শান্তির মা - সে তো  ছুঁয়েছে মৃত্যুরে

পৃথিবী তো বুঝে না শান্তি যে এতিম নিরন্তরে ।

 

ওহে তাগুদের প্রাণ চাও যদি শান্তির মা’রে

চিরন্তন হকের পতাকা উড়াও অন্তরে অন্তরে

 

শান্তি আসবে ফিরে পৃথিবীর ঘরে ঘরে

কেহ বুঝেনা ক্ষণিকের ঝড়ো হাওয়া

তবু চাওয়া -শুধু চাওয়া-শান্তি চাওয়া

ওহে নহে কভূ শান্তি খোঁজে পাওয়া।

 

খুঁজতে নেই কোনো আকাঙ্ক্ষায় কিংবা নর্দমার স্তরে

শান্তি তো তোমারই প্রতীক্ষায়, তোমারই শুভ্র নীরে।।

 

খুলে দাও বদ্ধ দুয়ার চির সত্যের ডাকে

শান্তি খুঁজে নিবে তোমারে অন্ধকার ভূ-লোকে।

একবার চোখ খুলে দেখ পৃথিবীর জমিনে

আমরাই রেখেছি শান্তির মা’কে কফিনে।

 

এ কোন যন্ত্রণা দিবসে, এ কোন যন্ত্রণা রাতে?

শান্তি খোঁজে ফিরে মানুষে-শান্তির মা’ তে !

--০২-০৭-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

অভিনেতা

 --------- মোঃ আমিনুল এহছান মোল্লা।

*****************************************

হঠাৎ অভিনেতা গর্জে উঠেছে এই অফিসে

সব কাজ  বুঝি ছিনিয়ে নিতে চায়।

আশ-পাশ বিমূঢ়, হতবাক!

সব অভিনয় গর্জে ওঠে ঝড়ের ডঙ্কায়।

এই বুঝি এলো ডাক

বস মালিকের কৃপায় তাল তরঙ্গের নূপুরে।

 

এ যেন এক পাক্কা অভিনয়ের ভঙ্গিতে

হেনেছে আঘাত প্রবল সংঘাতে

ছল চাতুরী মিলিত কাজের জটাজাল

চৌদিকে ছড়িয়ে, শোন অফিসে কাজ তার

মালিকের করতাল

বেতন বোনাস ইনক্রিমেন্ট যায় শুধু যায়

তার গলা মিলাতে্

 

এ যেন কোন অজ্ঞ বস মালিকের ছায়াতলে

সুচতুর অভিনেতার রঙ্গ মঞ্চ!!

উপুড় করে দিয়েছে কালো রঙ অফিসময়

বঞ্চিত শুধু বঞ্চিতই থেকে যায়

অভিনেতার অট্টহাসি ধ্বনিত হয় সাফল্যের প্রাচীরে।

 

হঠাৎ অভিনেতা গর্জে উঠেছে এই অফিসে

বিদ্যুতের নাগিনী ধায় মেঘের কালো শিখরে।

বস বুঝে না, মালিক বুঝে না

সে তার কাজে আসে না ।

০২-০৭-২০২১ ইংরাওনাট,কাপাসিয়া,গাজীপুর্।


 

অভিনয় মঞ্চ

 --------- মোঃ আমিনুল এহছান মোল্লা।

*****************************************

অফিস এক অভিনয় মঞ্চ!অন্তরে হলুদ পর্দা

কক্ষে কক্ষে কৌশলী অভিনেতা অভিনেত্রী!

তোষামোদকারি, চাটুকার ,তৈলবাজ

শুভ্র আকাশে কালো কালো কীত পতঙ্গ

সূর্যের আলোরা মেঘের আড়ালে নিদ্রিত ।

 

বঞ্চিতের ন্যায্যতা অন্ধ চোখের অনলে

দগ্ধ হয়!!

অথচ  শিল্পিরা যেন মালিকের মায়াবী কপাট

খুলে দেয় রাজ্য কোষ, বেতন, বোনাস, প্রোমোশন

আরো কতো কি!

সানন্দ সুস্থির চিত্তে মিশে গেছে মালিকের গভীরে

অন্তরে হলুদ পর্দা! শুভ্র আকাশে কালো মেঘ

সত্যেরা কাঁদে- সারা বছর কাঁদে

 

মঞ্চে মঞ্চে শিল্পিদের অভিনয় ।বস- মালিকের

তৃপ্তির হাসি !

সন্তুষ্টের হাত রাখে সুচতুর কপালে, বুকে –পিঠে

আর কঠোর পরিশ্রমি অন্ধকার প্রোকোষ্ঠে

নিদারুন কষ্টে- বেতন বোনাস ইন্ক্রিমেন্ট কিছু নেই

আছে কিছু অবহেলা--

 

আজ যেন অফিস এক অভিনয় মঞ্চ!

যে যত দক্ষ -সে তত ভাল কর্মী্

কে জানে অভিনয় করতে করতে আর কতদূর যায়—

সৎ কর্মীর উপর মেঘের স্থির ছায়া।

হয়তো টিকে আছে  রহমত উত্তাপে

--০২-০৭-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

মাইকে ঘোষনা হবে

 -------মোঃ আমিনুল এহছান মোল্লা।

**********************************

হঠাৎ মাইকে আওয়াজ এলো নির্ম্ল বাতাসে

কে যেন বলছে তুমি আর নাইরে পূর্ণিত সুবাসে।

তুমি চলে গেছো অধরা পথে অনন্ত আঁকাশে

ইন্নানিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন!!

 

বিরহের উত্তাপ যেন নেমে এলো পৃথিবীর প্রান্তরে

শোকের মাতামে  একই তরঙ্গ হৃদয় সাগরে

অথচ তুমি নিথর দেহে প্রিয় সংসার বাইরে—

পৃথিবী প্রস্তুতি নিচ্ছে অন্ধকার কবরে।

সেই তুমি আর নাইরে--

 

চিরন্তন মৃত্যু যেন একই পথে আগে- পরে

হঠাৎ মাইকে ঘোষনা হবে আমি আর নাইরে

একই সূত্র ধরে-

ওই বিধান যেন র্নিদয়ভাবে তুলে নিবে নিখিলের প্রাণ

তেমনি আমার প্রিয় ধরাটিকে বানাবে গোরস্থান।

আমি হবো প্রস্থান, আমি হবো প্রস্থান!

 

ক্ষমা করো হে মুখের হাসি, দুঃখের তিমির নাশে ||

আমি চলেছি ওই অনন্ত আকাশে।

আমি মেহমান! ক্ষণিকের যাত্রী,ক্ষণিকের বাস!

আমি গোলাম ! রাসুলের উম্মত- ক্ষণিকের নিশ্বাস।

আল্লাহ আমার বিশ্বাস---

 

হঠাৎ মাইকে ঘোষনা হবে আমি আর নাইরে !!!!

--০২-০৭-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।