Thursday, December 23, 2021

স্বপ্নের প্রথম আলো

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তারিঃ ২৩-১২-২০২১ ইং

******************************

অস্তমিত সূর্যের গোঢ় অন্ধকার বেষ্টনীতে;

বীরেরা বিজয়ের সন্ধানে নেপথ্য্ পৃথিবীতে

সময়ের নিষ্ঠুর পরিক্রমায় প্রচ্ছন্ন জোয়ারে

রাঙা উষার নব উদয়ে যোদ্ধারা দুর্বারে।

 

বিগত কালের ব্যর্থ্তা ভুলে অশেষ হরষে

উম্মুখ দূর্গের যোদ্ধারা আগামীর উল্লাসে।

সম্মুখ দুর্গ্ম বিষণ্ণহীন আজ বিশ্ব্ প্রান্তর

নব সূর্যদয়ের উৎসবে হ্যাপি নিও ইয়ার।

 

এই ধরণীর প্রতিটি প্রাণের কোষ কোষে

রক্ত কণিকাগুলো অমৃতের স্পর্শে স্পর্শে

নব শপথের বীজ বুনিছে ক্ষণিক আয়ূতে

এক বিজয়ের উম্মাদনা প্রত্যেক স্নায়ূতে।

 

বিগত ব্যর্থতার নক্ষত্র গেছে খসে

এ পৃথিবী হারতে আসেনি আদিম প্রহসে।

গোধূলী নহে গো দিবসের শেষ কালো

আগামীর উষা তাই স্বপ্নের প্রথম আলো।

 

হ্যাপি নিও ইয়ার! আসন্ন সূর্যের সোনালী সংকেতে।

হৃদয়ের প্রতিটি শব্দ প্রতিটি বাক্য্ প্রেমের সংগীতে

অটুট বন্ধনে জেগে থাকুক মানুষের মননে

প্রতিটি প্রহরে, প্রতিটি ক্ষণে, নব সৃজনে।

**************************

Saturday, December 18, 2021

টিকে রবে

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১৭-১২-২০২১ ইং

যখন প্রথম বাবা ডেকেছিলে তুমি

তখন অনুভব করেছি প্রাণ ভূমি!

তুমি পৃথিবীর শ্রেষ্ঠ ধন-সূর্য্ কিরণ

রক্তের এক অকৃত্রিম বন্ধন।

 

আজ হৃদয় আকাশে ঘন কালো মেঘ

অঝরে রক্ত ক্ষরণ- উদ্বেলিত আবেগ

কঠিন পরীক্ষার সমুখে প্রসারিয়া ব্যাদনা

তবু নতশির উত্তম সেফার কামনা।

 

প্রভূর তরে দু’হাত তুলেছি অশ্রু নয়নে

অসীম দয়ার সাগরে আরশে আযীম পানে

মুক্তির আলো আশার মতন

যে প্রার্থনা ফিরে না কভূ ক্ষণিক জীবন।

 

যেদিন তুমি প্রথম ডেকেছিলে হে নবীন প্রাণ

হৃদয়ের তরঙ্গ জেগেছিল প্রবল বেগবান।

এ ধন যাবে না প্রভাতে ফুরায়ে

টিকে রবে ঘূর্ণি তুফান হারায়ে ।

 

মহান আল্লাহ’র রহমত ছায়ে

তোমাকে সর্মাপণ করেছি পিতা হয়ে

তিনিই তোমাকে উত্তম সেফা  দিবে বিপদে

হে প্রভূ ক্ষমা করো অসমীম অপরাধে।

--------------------------------------

পিতার ফরিয়াদ

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১৭-১২-২০২১ ইং

মোরে সর্মাপন করেছি কুদরতি চরণতলে

আমি পাপী তাপী গোনাগার সতত যাই বলে।

তুমি ছাড়া কে আছে বলো ক্ষমা করে মোরে

কুদরতি হাতে তুলে দিলাম প্রাণের কলিজাটারে।

 

উত্তম সেফা দান করো তারে

প্রেম ভালোবাসায় আগলে রেখেছি যারে।

সেতো নিস্পাপ মাসুম মুখপানে চেয়ে

অঝরে রক্ত ঝরে পিতা-মাতার হৃদয়ে।

 

কেবল তুমিই পারো উত্তম সেফা দিতে জীবন ক্ষয়ে।

অকৃত্রিম রক্তের বন্ধনে গর্জে উঠিছে দীর্ঘ্শ্বাস

তবু তোমার রহমত লয়ে

আমি হাত পেতেছি নির্ভয়ে!

 

ভয়ে সংশয়ময় ঘননীল প্রাণ নীর,

তবু তুমি আছো আরশ ছায়ে করণার তীর!

অসীম প্রত্যাশায়  হৃদয় জাগিয়া

মোরে সর্মাপন করেছি দাসত্ব মানিয়া।

 

ভিক্ষা দাও হে ভিক্ষা দাও প্রাণের হিরণ

আমি হাত পেতেছি তোমারই কুদরতি চরণ।

উদয়ে যেন না নিভে যায় জীবনের কিরণ!

এ এক পিতার ফরিয়াদ আল্লাহ’র সিংহাসন।

---------------------------------------------------

যেথায় লুকিয়ে আছে

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১৭-১২-২০২১ ইং

আর কত দূরে নিয়ে যাবে জাতিরে

হে ছদ্মবেশী বাহাদুর !

বলো আর কত লুকিয়ে অভিনয় তোমার

হে বাচিক গুপ্তচর!

 

যখনি দেখি তোমায় ওগো মাঠে প্রান্তর

শুধু চেচামেচি করো গেল গেল সব

বুঝতে পারি না, কি জানি কি আছে

অন্তর মহলের উৎসব।

তবে এতটুকু জানি তোমার এ প্রাণ

সরবে নেই কোন মাতৃকার তপন ।

 

শুধু বাহ্যিকে দেখাও বজ্র অঙ্গুলি

যেন তুমি অসীম সাহসী বঙ্গের দিপালী।

কি বুঝাতে চাও হেথা! কিসের অন্বেষণে ?

বলো দেখি জাতিরে শুধাই উথরোল গর্জনে।

 

জানি হে জানি তুমি নহে গো অপরিচিতা

তুমি এক দোসরের গুপ্তর-অনলের চিতা!

যেথায় জ্বলে বঙ্গ সন্ধ্যার কূলে

সেথায় তুমি অভিনয় করো অশ্রুজলে।

 

আসলে তুমি এক বিশ্বাসঘাতক মীরজাফর!

যেথায় লুকিয়ে আছে বাঙালির চির অন্ধকার।

-------------------------------------------

পরগাছা

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১৭-১২-২০২১ ইং

পরগাছায় ভরে গেছে লাল-সবুজের তরে

কান্ড শাখে রক্ত চুষে মূলটা ঝাপটে ধরে।

বেলা শেষে মূর্খ্ গাছটা ভাবে

সে এমন কেহ অনেক অপন হবে ।

 

বুঝে না সে আপন ঘরে সন্ধ্যা সভায় ডাকে

ভিন দেশীরে সঙ্গ দিয়ে একলা করে তাকে

মুর্খ্ গাছের কান্ড শাখায় শুল বিঁধায়ে থাকে

জানে না সে নিজে মরে তারে রাখে সুখে !

 

আগাছা-পরগাছা গভীর ভালোবেসে

আপন  ছায়ায় আগলে রাখে জীবন সর্বনাশে!

বাঁচতে বুঝি শ্যামল মেঘের দেশে

পরগাছে ফুট ফুটায়ে জাগবে স্বাধীন বেশে ?

 

মূর্খ্ গাছের নাইরে আর আপন দেহের প্রীতি

আজকে তাই কান্ড শাখে পরগাছার ভীতি !

স্বাধীন মঞ্চে এখনো সে গায় দোসর গীতি

নাটের গুরু সেজে সে রাজ্যের মহারথি ।

 

আজকে তাই পরগাছা মূল গাছটি শুকায়!

মুক্তি যুদ্ধের রক্তে পাওয়া স্বাধীনতা হারায়।

বজ্র কণ্ঠে গর্জে উঠে দোসর গুপ্ত চর!

বেলা শেষে মূর্খ্ গাছটা রুগ্ন জীর্ণ্ ধূসর।

----------------------------------------

Friday, December 17, 2021

পঞ্চাশ বছর পরেও

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১৬-১২-২০২১ ইং

শুনো রে শুনো-

ওহে শুনো বীর বাঙালি ,ওহে শুনো রে যত

স্বাধীনতার পঞ্চাশ বছর পরেও জাতি ভাগ্যহত!

যত উৎসাহে যত উৎসবে বিজয়ের গান শুনি!

তার চেয়ে ঢের বেশী বিদ্রোহীদের বজ্র হানি!!

 

চৌদিকে কাঁদে নিপীড়িত বঞ্চিত ব্যাথিত প্রাণ!

বৈষম্যের অভিনব ফাঁদ এখনো তীব্র ঘূর্ণিমান !

কইরে ওই আগত মু্ক্তি যুদ্ধের স্বাধীনতা ?

কইরে ওই লাল সবুজের চির দীপ্ত প্রণেতা ?

 

এখনো দোসরের শৃঙ্খলা পূজারি শাস্ত্র-আচার

বাঙালির প্রাণে প্রাণে ঘূর্ণিপাকে চির দুর্বার !

মূল চেতনার সর্বনাশে! দেশপ্রেম নেই আর !

ওহে এই সব নব্য বিদ্রোহী দোসর কারা ?

বীর দর্পে মহান স্বাধীনতাকে করছে সর্ব্হারা !

 

কবে হবে সোনার বাংলা উত্থিত বিশ্ব সম্ভারে ?

কবে জাগবে দেশ প্রেম চেতনার সমাহারে ?

স্বাধীনতার পঞ্চাশ বছর পরেও শোষিত-বঞ্চিত !

জাতি ভাগ্যহত! পদধূলিত-অপমানিত।

 

ন্যায্য অধিকার আদায়ে রুখে দাঁড়া সবে আজ:

তোদের রক্ত লেগে আছে লাল-সবুজের মাঝ।

ওরে বাঙালি আজি হ তোরা সমুদ্ধত

জাগ্রত হ দেশ চেতনায়- আছিস তোরা যত।

-------------------------------------------

   

Thursday, December 16, 2021

স্বৈর অনলে

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১৬-১২-২০২১ ইং

ক্ষমতা নহে গো হেথা পাপ-পঙ্কিল

যদি সে থাকে ন্যায় নিষ্ঠ বিশ্ব-নিখিল।

কভূ সে ঘৃণ্য নহে ফুটে যদি অযুত বিমল

পাপিষ্ঠ হবে তবে হয় যদি ধূসর বর্ণিল।

 

হে ক্ষমতা,শুনো না কভূ অসুরের বাণী!

অম্লের স্বাদ নিও না কভূ নশ্বর ধরণী।

সিংহাসন পেয়েছো বলে করো না অত্যাচার

এ ক্ষমতা নহে গো অবিন্শ্বর- চির অধিকার।

 

যত পাপ করে যাবে তুমি বিশ্ব সম্ভার

পাই পাই দিতে হিসাব বিচারিক প্রান্তর।

আজিকার লোভে আসন্ন হারাবে ওইদিন

অগ্নি জ্বালাবে তোমায় প্রতিক্ষণ-প্রতিদিন।

 

ক্ষমতার দাপটে দিয়ো নাকো গালি-

নিয়ো নাকো কেড়ে রাজ্যের থলি ।

ফিরে দাও ন্যায্য অধিকার সব

চাই না ক্ষমতা চাই না অর্থ্ বৈভব!!

 

ক্ষমতা নহে গো হেথা পাপ-পঙ্কিল

যদি সে থাকে ন্যায় নিষ্ঠ বিশ্ব-নিখিল।

লাল সবুজ তরে আমি বঞ্চিত অধিবাসী।

স্বৈর অনলে দিয়ো নাকে পুড়ে স্বাধীন শশী।

---------------------------------------------

বাঙালি এখনো শিশু

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১৬-১২-২০২১ ইং

কারা এখনো ভীন পতাকা উড়ায়,থুতু দেয় গায়ে ?

হয়তো তারা এখনো দোসরের দোসর স্বাধীন মায়ে।

হলো না তারা বাঙালি, তবু তারা লাল-সবুজের জাতি!

এ কি দুঃসাহসিক পরিচয় ! কে তাদের রতি-মহারথি ?

 

তবে কি ওরা বাঙালির ভিতরে দোসরের জ্ঞাতি ?

বিজয়ের মর্ম্ বুঝেনা যে জ্যোতি

মহান স্বাধীনতার খ্যাতি যশ মান তারা লুণ্ঠিতে পারে

ওদের বিদ্রোহ হানা দিতে পারে বাঙালির বিজয় দ্বারে।

 

বিশ্বাস ঘাতকের মহরা শুরু হল কুটিল প্রাণ

ছদ্মবেশী বাঙালি সেজে মীরজাফরের রূপায়ণ।

তবু কি জাতি সাবধান!

না না চৌদিকে হরদম পতাকার অপমান!

 

ওই মীর জাফরের বংশ ধরেরা অমর- অক্ষয়

রাজাকার আলবদরের নিবেদিল প্রেম এখনো বাংলায়

বিষ্ময়কর জন্ম যে স্বাধীনতার- যে বিজয়ের

আজ সেখানে দেখি বড় পরাজয় দেশ প্রেমের ।

 

মনে হয় যেন মুক্তি যুদ্ধের বাঙালি এখনো শিশু!

বিজয়রে স্বাদ এখনো বুঝে না- এখনো ওদের পীচু।

ওহে বাঙালি- তুলো হে তুলো বিজয়ের জয় ধ্বনি!

মু্ক্তিযুদ্ধে পাওয়া স্বাধীনতায় করো নাকো কোন গ্লানি।


Saturday, December 11, 2021

স্বাধীনতা পায়নি


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১১-১২-২০২১ ইং

বঙ্গে স্বাধীন পতাকা তব পরাধীন সন্তান !

চায় মুক্তি, চায় ন্যায্য অধিকার হে সিংহাসন।

মুক্তি যুদ্ধের গর্বিত রক্ত নিয়া

স্বাধীনতা ভেঙ্গে চূড়ে দোসর আসিয়া।

 

আজিকার বঙ্গ দেখে কেঁদে ওঠে সারা প্রাণ

নেতৃত্ত্বে তুমি তব কেন হয়নি বঙ্গ আগোয়ান?

স্বাধীনতার কতো উৎসব! কত সে গর্জ্ন !

এখনো জনতার বিজয় আসেনি মনের মতন।

 

নাই নাই কোথাও যেন নাই সুখ

বেকারত্বের অভিশাপে দুর্ণিনীতিবাজেরা উৎসুক!

বঙ্গ পুড়িছে মাদকের অনলে

দুঃশাসনের অপশক্তি পলে পলে।

 

যে মুক্তি যুদ্ধ বীর বাঙালির বিজয়ের সম্বল

আজ সেখানে বিদ্রোহীদের কল্লোল

শুধু ক্ষমতার লড়াই আর কন্দোল

জনতার অধিকার আজ ভেঙ্গেছে বিপুল।

 

স্বাধীন মানচিত্র পেয়েছি, স্বাধীনতা পায়নি-

বিপুল জনতা পেয়েছি-দেশপ্রেমিক পায়নি

নেতা আছে নেতৃত্ব নাই

আছে কিছু অনৈতিক সমাহার যেথায় যাই।

--------------------------------------------------

সেই জন চাই

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১১-১২-২০২১ ইং

ভয়ে –ভীরু ওরে বাঙালি বীর !

আমরা সেই জন চাই বঙ্গ তীর।

যে কিনা তুলবে হুঙ্কার বজ্রের মতো

আগলে রাখবে জাতির আমানত সতত।

 

ভয়ে ভীরু মোরা, যুদ্ধের রক্ত নাই

আছে ধানাই ফানাই অসৎ কামাই

মুক্তির যুদ্ধে এসো রে ভাই-

একজন নেতা চাই, একজন যোদ্ধা চাই।

 

জাতির রক্ত আজ রুধির-রথ

আজিকার নেতৃত্ব পরাজয় পথ!

এসো রে ভাই জ্ঞান প্রদীপ নির্ভিক প্রাণ

জাতিকে জাগাই চির সত্যের সংবিধান।

 

এর চেয়ে বেশী কে আর টাল-মাতাল !

যে নেতৃত্ব সুর উঠায় বেসুর-বেতাল।

ভয়ে ভীরু মোরা আদর্শিক পথ

চৌদিকে জাগিছে বিদ্রোহের শপথ।

 

আমাদের প্রত্যাশা সর্বদাই

যোগ্য নেতৃত্ত্বের নেতা চাই

চাই না ভীরু নেতা, চাই না দোসর

আমরা সেই জন চাই বাংলা প্রান্তর।

------------------------------------

ফাঁসির মঞ্চে তুমি

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১১-১২-২০২১ ইং

মেধাবী প্রাণকে কুপথে নেয় যারা,

পর্দার আড়ালে এখনো সজিব তারা!

ওরা নহে গো জাতির শুভ লাগি

জাতির ভবিষৎ আজ দুখভাগী।

 

ওগো জাতির মেধাবী দায়ভার নিয়ো আর

যুদ্ধের রণারঙ্গে তুমি দীপ জ্বালাও অপার।

তোমাদের তরে চেয়ে আছে দেশ

জাতির পাওনা দিতে হবে পরিশেষ।

 

জানি জানি তোমরা দুর্বার ওই রণাঙ্গন

স্বপ্নের উদিত পতাকা কিংবা মৃৎ কাফন।

তোমরা বুঝবে কি জাতির  দীর্ঘ্শ্বাস ?

কার স্বার্থে ডেকে আনো আপনার সর্বনাশ !

 

এ তর্জ্ন গর্জ্ন ফাঁসির মঞ্চ তোমার !

ধবংস অপার ভবিষ্যৎ এ বিশ্ব সম্ভার

নাটের গুরুরা আজ ধরাহীন

আর তুমি খুনী আর অপমান !

 

তোমাদের মনে করবে কে আর ?

আইনের দন্ডে যারা খেয়েছে মার !

ফাঁসির মঞ্চে তুমি এক নিঃস্বর্গ্ লোক,

অপরাধ করনি তবু অপরাধী এ ভূলোক।

-------------------------------

ক্ষণিকের অভিমানে

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১১-১২-২০২১ ইং

কোন মুক্তির রাহে আত্মহত্যা করেছিস আজ?

সমাধান কি হলো তবে ব্যাদনার মহারাজ ?

এ প্রাণ কি তোর হে মানব ভাই ?

কি জবাব দিবি তুই ওইখানে যাই ?

 

কেন এতো অভিমান সব কিছুর !

এ পৃথিবীর মায়া কেন করেছিস দূর?

এতো কি ব্যথা তোর?

মহান আল্লাহ’র পরীক্ষা ছিল তোর উপর।

       

তুই হেরে গেলি ইহ পর হে প্রাণ

এ পৃথিবীর ত্যাগ নহে চির সমাধান ।

আজিকার আত্মহত্যা তোর আগামীর বাধা

তোর মুক্তি নেই হে প্রিয় অনন্তের বসূধা!

 

পরাজয় ধরিছে ঘেরি উভয় প্রান্ত-

হে বিচলিত প্রাণ কবে হবি শান্ত ?

ভয় ভয় চৌদিকে ভয় !

এ আত্মহত্যা মানববের কাম্য নয়।

 

অভিমানে করিছস না জীবনের অবসান,

তোর ভাল মন্দের মালিক তো ওই মহিয়ান।

তুমুল পরীক্ষায় তোর করে অন্ন-গ্রাস!

তবু ভয় নেই তিনিই করাবে তোরে পাশ।

 

আত্মহত্যা যে তোর চির সর্ব্নাশ!

ক্ষণিকের অভিমানে আপনাকে করিস না লাশ।

------------------------

Friday, December 10, 2021

ভীরু সংসারী

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১০-১২-২০২১ ইং

আজ বীর মোরা ভীরু সংসারী!

রুখে দাঁড়াই না কভূ, দেখে অত্যাচারী !

বাঁধি না সোনার বাংলার ঘরবাড়ি

স্বার্থে ছুটেছি মোরা বিদ্রোহীর হাত ধরি।

 

দিয়েছি তুলে তরবারি পেতে বুক

রক্তে রক্তাক্ত স্বাধীনতার অমৃত সুখ।

ছদ্মবেশী দেশ প্রেমিক হয়ে করেছি আড়াল

ক্ষমতার দ্বন্দে চৌদিকে শুনি বেসুর –বেতাল।

 

ইতিহাসের খন্ডে খন্ডে নেই সন্ধ্যা-প্রদীপ

আছে কিছু গাল মন্দ বিকৃত রচনার দ্বীপ।

লাল-সবুজের তরে নেই প্রিয়ার বুক

চৌদিকে শুধু  বিরহের রক্তাক্ত চাবুক!

 

মুক্তি যুদ্ধের সুর বাজেনা আর বাঁশি!

সেই সংবিধান আর গণতন্ত্রের তাই ফাঁসি!

হ্যাঁ- না গণতন্ত্রের ঢোল শুধু ওদের

তাবেদারী দোসরের সখ্যতা আমাদের।

 

আজ বীর মোরা ভীরু সংসারী!

রুখে দাঁড়াই না কভূ, দেখে অত্যাচারী !

কার তরে জাতি কার তরে ?

বীরের প্রাণ আজ পচি মরে?

-------------------------------------------

মানবতার ক্ষয়

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১০-১২-২০২১ ইং

মানবতা বিরোধী আজ মানবতার ভিখারী

 ভুলেগেছে সেইসব দিনগুলি বেসুর বাঁশরি।

অশ্রু জলে বুক ভাসে  তার এখন

অথচ কতো নিরহ প্রাণ কেড়েছিল তখন!

 

জাতি জেনেগেছে হিংসাশী তারা মাংসাশী

তুব মানবকি রূপে কিছু তারে ভালবাসি।

দ্বারে দ্বারে ঘুরে মুক্তির অভিপ্রায়

বলে না কভূ সত্য ইতিহাস অতিশয়।

 

যে আজ মানবতার ভিখারী

সে ছিল ইতিহাসে কলঙ্কের প্রহরী

মানবতার করব রচেছিল অবমানবিক প্রান্তরে

আপনার দুর্দিনে সেইসব ভুলেগেছে বিস্তরে।

 

 

জাতি মারে লাথি তারে চোখে-মুখে

যে কিনা ভুলে যায় ইতিহাস নিজের দুঃখে।

আজ যে মানবতার ভিখারী

সে ছিল বিদ্রোহী হোতাদের কান্ডারী।

 

মানবতা পেতে হলে মানবতা দেখাতে হয়

এ কথা জানিবে সবে  নিশ্চয়!

যে আজ মানবতার ভিখারী,

তার হাতেই হয়েছিল মানবতার ক্ষয় ।

----------------------------------------

ক্ষমতার ভাষা

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১০-১২-২০২১ ইং

ক্ষমতার ভাষা যেন আজ হিংস্র বীর!

চৌদিকে উঠেছে রব ,দুঃশাসনের চাই রুধির।

চাই ধবংস , চাই বাঙালিরমুক্তি

ক্ষমতার ভাষা আজ অপশক্তি।

 

ক্ষমতা সে দুঃশাসন, সে নির্যাতন

সে ধর্ষক, সে দুর্ণিনীতিবাজ, সে অত্যাচরী

চাই দুঃশাসনের অবসান,চাই সুশাসন

চাই দেশপ্রেমিক, চাই মানবতার দিশারী।

 

ক্ষমতার ভাষা জনতার বুকে বসি

তর্জনে গর্জনে লুটে পুটে রক্ত শোষি।

জাগ বাঙালি জাগ একাত্তরের বীর

কর অবরুদ্ধ, কর আস্তানা চৌচির।

 

এই যে ক্ষমতার ভাষা, এই যে দুঃশাসন

ঠিন যেন বীর বাঙালির নির্বাসন

চৌদিকে অধিকার গণতন্ত্রে কষাঘাত

বিদ্রোহীদের হুঙ্কার, এ মুক্তির সংঘাত!

 

ক্ষমতার ধারক বাহকের এলোমেলো ভাষা-

গোধূলীর পথ ধরে চলেছে রাঙা প্রভাতী উষা।

ক্ষমতার ভাষা ভাষিদের আজ খুয়েছে লাজ

দুঃশাসনের আলোকে এরা জঘন্য পিশাচ।

----------------------------------------

বিশ্বাসী অভিরাম

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১০-১২-২০২১ ইং

আল্লাহ’র চেয়ে আপন নাই কোন জন

তিনি পরোওয়ার দীগার দয়মায় রহমান

শুনি যেন তার চরণের ধ্বনি আল-কোরআন

আমি খুঁজি তারে নবীজির পথ ধরে এ প্রাণ।

 

এ হৃদয়ের তৃষিত আকাশে

আল্লাহ’র রহম যেন বিপুল প্রকাশে

সুখ দুঃখ আনন্দ ব্যাদনায়

গোলামের শিয়রে জ্বলে জোছনায়।

 

তবু মহান প্রভূ কালের শপথে- আছরে

নিশ্চই গোলামেরা ক্ষতি গ্রস্থে লিপ্ত বিস্তরে!

আপন চিত্ত খেয়ালের হরষে

বাতিলের রক্ত রাঙা পলাশে।

 

কিন্তু তারা নয় যারা মনের পিয়াল তমালে

একাত্ববাদের প্রতি ঈমান আনে  নিখিলে

হকের প্রতি দৃঢ় অবিচল থেকে

একে অপরকে সত্যের দিকে ডাকে ।

 

ছবরের আলোকে হেরি বিশ্বাসী অভিরাম

তার প্রভূকে আগলে রাখে হৃদয় ধরাধম।

ওহে মুক্তি তো সেই গোলামের আরশে

যে কিনা ঈমান এনেছে সৎ কর্ম্ করেছে

সত্যের উপদেশ দিয়েছে ছবর করছে পিয়াসে।

-----------------------------------------

Tuesday, December 7, 2021

স্বপ্নের সেলিব্রেটি

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ০৭-১২-২০২১ ইং

*************************

আজ নীতি নৈতিকতা পড়িছে খুব মনে

চরিত্র হারা নেতৃত্বের ভীড়ে- ভীরু শিহরণে,

নিলর্জ্জ অশ্লীল ভাষা সেলিব্রেটির মুখে

কে ওদের থামাবে বলো ধরণরি বুকে ?

 

হয়তো ক্ষমতার দাপটে দূষিত সমীরণে

জনতার ধন লুটে পুটে যায় নিষিদ্ধ্ শয়নে।

আপনার চরিত্র হারায়ে পাগলের ছলে

কলঙ্কের ইতিহাস লিখে দলের পালে।

 

নুন্যতম শ্রদ্ধাবোধ নেই  চলনে বলনে

ট্যাক্সের টাকা নিজের ভাবে মহা গর্জনে

আর ওরাই নাকি জাতির রতি -মহারথি !

স্বপ্নের সেলিব্রেটি- অতিথি- প্রধান অতিথি—

 

পাগল হয়তো এমনি করি ডাকিছে সাথীরে

যে উম্মাদের অধীনে জাতিও ছুটিছে অধীরে।

আজ নীতি নৈতিকতা পড়িছে খুব মনে

চরিত্র হারা নেতৃত্বের ভীড়ে- ভীরু শিহরণে।

 

এ কেমন ভাষা সেলিব্রেটির মুখে ?

চরিত্রহীন লম্পট ধরিছে হাল জাতির দুঃখে!

বঙ্গ গগণে উড়িছে আজ অশুভ ছায়া

ক্ষমতার সিংহাসনে তাই অশুরের কায়া।

----------------------------------

 

 


Saturday, December 4, 2021

৯৩ বন্ধু ফ্রেমে

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ০৪-১২-২০২১ ইং

বন্ধু ! বন্ধু বটে- সকলেই বন্ধু—

হৃদয়ে হৃদয়ে সুখতৃষ্ণা সে যে রক্ত বিন্দু!

অন্তর হতে অন্তরে লইতেছে টানি,

ওহে ৯৩ বন্ধুরা অমৃত সুখখানি ।

 

চির বন্ধনের অনুভবে পুর্ণ্ করি প্রাণ

দৃঢ় শপথে হইতেছে আগোয়ান

হৃদয়ে হৃদয়ে গাইতেছে মানবতার জয়গান

বন্ধত্বের বন্ধনে মিটায় প্রেমের পিপাসা

এতো প্রখর তৃষ্ণা আশা ভালোবাসা।

 

সমস্ত সুখ বিরহের ঠিকানা

৯৩ বন্ধুদের স্বপ্নের আস্তানা।

করিতেছে আকর্ষ্ণ এ বন্ধু মেলা

আয় তোরা আয়  প্রাণের ভেলা।

 

দুর্লভ জীবন তবু পলে পলে নব আশ

ছিন্ন হবে না কভূ হৃদয় হৃদয়ের বসবাস।

তোমারে রেখেছি ভালোবাসার আশ্রমে

তুমি চির অম্লান রবে ৯৩ বন্ধু ফ্রেমে।

----------------------------------------

হৃদয়ের কারাগারে

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ০৪-১২-২০২১ ইং

হে বন্ধু! এ হৃদয়ভূমি তোমারে দিয়েছি ঠাঁই

কোন উঁচু নীচু পেশার ভেদাভেদ এখানে নাই

আমরা সবাই ৯৩ সাম্যের গান গাই

জেগে আছি দিবা নিশি দুঢ় বন্ধনে ভাই।

 

হারানো যত অচল স্মৃতি খোঁজে পেয়েছি আজ

বন্ধু সমারহে জাগিছে নব উৎসবে মনরাজ!

এক অতুল্য বন্ধনে

বন্ধু মেলার আয়োজনে।

 

প্রাণে প্রাণে যেন স্পর্শ্ করিছে  ৯৩ বন্ধু!

তাই তো স্পন্দনে স্পন্দনে জাগিছে রক্ত বিন্দু

এর মর্ম্ অনেক গভীরতম

ওগো প্রাণের প্রিয়া-প্রিয়তম।

 

কত যে ভালবেসেছি ৯৩ বন্ধুরে

সরস কোমল বাহুবেষ্টনে নশ্বরে

আমার শ্যামল তরুলতাগুলি তুমি

সূর্য্ পূর্ণিমা রাত্রিদিন এ হৃদয় ভূমি।

 

হৃদয়ের কারাগারে তোমারে বন্ধী করেছি

ওগো ৯৩ এর প্রিয় বন্ধু যখনই পেয়েছি—

রক্তের বাঁধন নহে তবু চির বাঁধন

প্রণয়ের স্পর্শ্ নহে তবু হৃদয়ের কাঁদন।

------------------------------------------