Friday, January 7, 2022

এক টুকরো রূপসী বাংলা তুমি

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ০৭-০১-২০২২ ইং

এক টুকরো রূপসী বাংলা তুমি,

রাওনাট গ্রাম বিশ্ব জাহান!

সবুজ প্রান্তরে জেগে উঠাও যৌবন ধন মান।

অপরূপা ফুলে ফলে শস্য শ্যামলে

তুমি এক প্রকৃতির নৈঃস্বর্গ্ কোলে ।

 

চিরন্তর হয়ে আছো সম্রাট মুকুটে নশ্বর জমিনে

রাজশক্তির কোমল মননে অসাম্প্রদায়িক বন্ধনে-

নিত্য-উচ্ছ্বসিত সুরে গেয়ে যাও বিজয়ের গান

ধর্ম্ বর্ণ্ নির্বিশেষে শুভ্র সমুজ্জ্বল প্রতিটি প্রাণ।

 

শরীরের শিরে উপশিরের একবিন্দু রাঙা জল

পুলক স্পন্দনে তুলেছে গড়ে প্রেমের তাজমহল!

কে ধণী! কে গরীব- সবাই একাকার এক  প্রাণ

শিকড়ের টানে  শহর- গঞ্জ -গ্রাম -ঐক্যতান।

 

ঐতিহ্যের উজান স্রোতে ভুবনের ঘাটে ঘাটে

জীবনের তরী নোঙ্গর করাও সোনালী হাটে!

রাওনাট গ্রাম যেন মাধবী মঞ্জরী

সব ক্ষণে দেয় তারে ভরি

এই পৃথিবীর চঞ্চল অঞ্চল।

চির সাম্যের মাল্য পড়ায়ে সব শ্রেণীর পেশাদল।

 

এক টুকরো রূপসী বাংলা তুমি,

রাওনাট গ্রাম বিশ্ব জাহান!

সবুজ প্রান্তরে জেগে উঠাও  যৌবন ধন মান।

---------------------------------------------------

Saturday, January 1, 2022

মাদকের চঞ্চলা

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ০১-০১-২০২২ ইং

 

ওরে দিশেহারা দেশ,চৌদিকে জীর্ণ্ জরা

মেরুদন্ডহীন যুবকের বোঝা,মহল্লা পাড়া পাড়া।

মাদকের চঞ্চলা গ্রাসিয়াছে ধরা

সুচতুর ‍সূক্ষ্মদৃষ্টি করিয়াছে  সম্রাট যারা।

 

শাসকের অনিহা পড়িয়াছে দেশের যৌ্বনে

সিন্ডিকেটের বেড়া জালে অবরুদ্ধ লাইনে

মাদক সম্রাট গড়িয়াছে রাজ্য গৃহকোণে

জীবন্ত লাশের বোঝা ভাবিতেছে প্রাণে।

 

মাদক সম্রাটের বুদ্ধি শাণিত প্রখরা-

গ্রাসিয়াছে যুবসমাজ বিশ্ব বসুন্ধরা।

ধুকে ধুকে নিভিতেছে যুবকের নিশ্বাস

জাতির দূর্দিনে কে দিবে মুক্তির আশ্বাস ?

 

নীতি নৈতিকতায় মাতৃক্রোড় মানি-

যদি চলিত দেশের আইন খানি

মাদকহীন জীবন লয়ে এ বিশ্বের মেলা

ফুলে ফুলে জাগিত যৌবনের  ভেলা।

 

মাদকের চঞ্চলা গ্রাসিয়াছে ধরা

সুচতুর ‍সূক্ষ্মদৃষ্টি করিয়াছে সম্রাট যারা।

--------------------------------------------

সৌরভ হারা

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ০১-০১-২০২২ ইং

নারীদের মতো নহে তো তাহারা,

যদিও  রূপ লাবণ্যে অমৃত রস ভরা।

নারীদের মতো নহে তো চলি

পথে বাহিরায় গৃহদ্বার খুলি

 

যুগে যুগে বাঙালি নারী স্ব-গৌরবে

ধরণীর বুকে বরণীয় আপন সৌরভে।

আজিকায় হারিয়েছে গৌরব নগ্ন পুলকে

পথে ঘাটে তুচ্ছ করিছে এতো লোকে।

 

তবু চলিতে চলিতে বুক উঠে ফুলি

টি শার্ট্ প্যান্ট প্ড়া হেলে দোলে চলি।

নারীদের মতো নহে তো তাহারা,

যদিও রূপ লাবণ্যে  অমৃত রস ভরা।

 

বাঙালি রমণী মৃদু মিষ্টি হাসে

আপন কুটিরে বাতায়ন পাশে

নগ্ন চলিতে চলিতে গৌরব অধরে

নারী বেশ আর কিছুতেই নাহি ধরে।

 

গৃহ কোণ ঢাকিয়া সোহোগে সহাসে

নারী গড়িবে অটুট বন্ধন নরের পাশে

নারীদের মতো নহে তো তাহারা,

নরের বেশে নারীত্বের সৌরভ হারা।

------------------------------------------

কবির চোখে

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ০১-০১-২০২২ ইং

সাদা মনের মানুষ আজিকায় হাতে গোনা;

নানান বেশভূষায় অর্থ্ ক্ষমতা রূপা সোনা।

ধরণীর মোহে করিছে মানুষ উপাসনা

বাতিলের মন্ত্রে লুয়েছে পুরায়ে বাসনা।

 

কবির চোখে তবু এ তুচ্ছ বিবরণ

আরো ঢের বেশী নানান চরিত্র ধরন

শয়তান স্বয়ং মানুষের নিকটে বসিয়া

নৈতিক চরিত্র করিতেছে হরণ ঘষিয়া।

 

অপ্রতিরোধ্য হিংসে বিদ্বেষ মাথায় চড়ায়

হানাহানি বুকে বাঁধিয়া জগৎ ছড়ায়

যুবক যুবতী নগ্ন পাখায়

আপনার সতিত্ব হারায়।

 

জীবন চক্রে যতই কামায় ধন রতন

সুখ সে অধরা অদৃশ্য কায়ার মতন

কবির চোখে আজি হার মানে

অর্থ্ বৈভব ক্ষমতা  প্রাণে প্রাণে।

 

তবু ছুটিছে মানুষ মরিচিকার পিছু প্রহর ধরিয়া

জানিনা এ বেশভূয়া সমাধা হবে কি করিয়া ?

যদি না সে আত্মারে পরিশুদ্ধ করে ঐশী আলোকে

ক্ষণিকের মোহ নহে গো বিজয় ইহ পর ভূ-লোকে।

------------------------------------------------

সে ই মহারাজ

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ০১-০১-২০২২ ইং

মুক্তিযুদ্ধের ইতিহাসে  ভাঙি পড়িছে বাজ !

শুভ্র গগণে বিপদের বজ্র দেখিতেছি আজ;

বিভক্তির মহা উৎসবে পদধূলিত মহারাজ

কলঙ্কিত করিতেছে চির সত্যের কারুকাজ।

 

মসনদে আধিপত্য বিস্তারে যা খূশী তা কয় !

দুষ্ট প্রণয়ে যেমন খুশী তেমন সেজে রয়

কেমন যেন অস্তমিত সোনালী সূর্য্দয়

শুভ্র গগণে রাত্রির ঘনঘটা-শুধু জাগে ভয়!

 

সত্যেকে মিথ্যা দিয়ে রাঙাবার যে আয়োজন!

তা সর্বনাশে আজিকায় দেখি না কোন গর্জ্ন।

তবু নব প্রজন্ম জেনে গেছে কে মহারাজ !

কে দিয়েছে এই লাল সবুজের অপরূপা সাজ!!!

 

বজ্র কণ্ঠের এক নির্দেশিত আঙ্গুলের কাজ

প্রাণে প্রাণে উদ্ভাসিত করেছিল শপথের তাজ

সেই থেকে শুরু ! মুক্তি সংগ্রামের ডাকে ডাকে

লক্ষ শহীদের রক্ত প্লাবনে

স্বাধীনতার গর্বিত প্রতীক লাল-সবুজ এঁকে এঁকে।

 

মুক্তিযুদ্ধের ইতিহাসে  ভাঙি পড়িছে বাজ !

শুভ্র গগণে বিপদের বজ্র দেখিতেছি আজ;

স্বীকার করো বা নাই করো সে ই মহারাজ!

বজ্র কণ্ঠে যে ডাক দিয়েছে জনতার মাঝ।

-------------------------------------------------

হিংস্র নবাব

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ০১-০১-২০২২ ইং

 এতটুকু ক্ষমতা যেখানে যা পাই

সবটুকু  নীচু তরে সবে চাপাই

মানবতার চাষ তো কোনখানে নাই-

আছে শুধু দু’হাতে অবৈধ কামাই।

 

শ্লোগানে শ্লোগানে তারে ভাল কয়

অন্তরে সদা থাকে জনতার ভয় !

হয়েছে হয়েছে সেতো ভালো নয়

ক্ষমতা পেলে শুধু আপনার জয়।

 

কে বড় ! কে ছোট একই রকম হয়!

যেমন নেতা তেমন কর্মী তেমনি প্রণয়

জনতার জীবনে বিষাদের প্রলাপ

রক্তে পাওয়া স্বাধীনতার পাইনি জবাব।

 

মসনদে ওরা যেন হিংস্র নবাব,

লুটে পুটে মিটায় ওরা আপনার অভাব

ওরা নাকি দেশ প্রেমিক নির্লজ্জ স্বভাব!

ক্ষমতা পেলে শুধু খাটায় প্রভাব।

 

কবে হবে সেই নেতা লোভ লালসা ভুলি!

তার আশায় চেয়ে আছি হৃদয়খানি খুলি।

আজিকার মসনদে হিংস্র নবাব !

ক্ষমতা পেলে শুধু খাটায় প্রভাব।

---------------------------------------------

Friday, December 31, 2021

জাতির কপালে

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ৩১-১২-২০২১ ইং

জাতির কপালে একি বিপরীত ফল !

বৈষম্যের উর্ধ্বগতি-আবেদন নিস্ফল।

সুদ –ঘুষ- দুর্ণীতি চঞ্চল চঞ্চল

মঞ্চে বিভেদ শুধু আঁধারে একদল।

 

ক্ষমতার কপাটে লাগাইয়া খিল

স্বৈরাচার রাজাকার গণতন্ত্রে খুঁজে মিল

হৃদয়হীনা নেতৃত্ব হয়েছে এক তিল

চৌদিকে সর্বনাশা শাসনে গোঁজামিল।

 

বিশ্ব অট্ট হেসে মুখ করে ভার

এমন বিভেদী জাতি বুজি নেইকো আর !

আপনার গৌরব আপনি করে ছারেখার

সবটাতে পরিহাস বঙ্গ সংসার ।

 

বিপরীত মত আদর্শে বাঁকায়ে মুখানি

মাতৃকা ধ্বংসে বিদ্রোহীরে আনে টানি

তুলে সে প্লাবন গৌরব দমন

সিংহাসন লোভে করে সে এমন।

 

জাতির কপালে একি বিপরীত ফল !

নৈতিকের নিন্মগতি-আবেদন নিস্ফল।

বঙ্গ বুকে খায় দায়, ধরে ভিন পায়

কি করতে হবে বলো সে উপায়।

-----------------------------------

জনতা আছে দূর্গে

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ৩১-১২-২০২১ ইং

বৈষম্য- বিভেদ -সংঘাত হয়েছে জড়ো

ওরা বসে রচেয়েছে কাব্য বড়ো বড়ো!

বঙ্গ বুকে স্বাধীনতা মরে মরে

বিদ্রোহীরা দোসরের হাত ধরে

গাঁথিছে ছন্দ দীর্ঘ্ হ্রস্ব—

বাঙালি ধুমড়ে মুচড়ে ছাই ও ভস্ম।

তার খবর রাখ কি ?

 

ন্যায্যতা জোটে না,চৌদিকে দুর্ণীতির মেলা

নিশিদিন ধরে এ কি ক্ষমতার হোলি খেলা !

মুক্তি যুদ্ধের সনদ ছাড়ি কারে ধরো এইবেলা ?

দিকপাল ছাড়ি কারে করো সাধনা ?

 

ওগো ভুলে যাও বৈষম্যের কবিতা লেখনী,

লাল সবুজের প্রেমে ঝাঁপিয়ে পড়ো এখনি

মুক্তিযুদ্ধ শিখিয়েছে- একটুকু শেখনি

কোন রক্ত প্রবাহে ছুটেছো এ বঙ্গ জননী ?

 

বৈষম্য- বিভেদ –সংঘাতে জাতি সর্বনাশিয়া

রক্তে পাওয়া স্বাধীনতা আজ উঠেছে ত্রাসিয়া।

ব্যঙ্গ ছলে বিদ্রোহীরা ঈয়ৎ হাসিয়া

রাজ্যের ধন যাইতেছে লুটিয়া- পুটিয়া।

 

ওহে ভয় নাহি করিও বঙ্গ বীর মর্গে

বিদ্রোহীদের পোষ্ট মেটামে জনতা আছে দূর্গে।

---------------------------------------------

প্রথম সাথী

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ৩১-১২-২০২১ ইং

আমার এ প্রাণে তোমারে সঁপিলাম

জানি না হে তার কি হবে পরিণাম!

বিঁনি সূতায় তোমারে রেখেছি গাঁথি

ভালোবাস আর না ই ভাসো তুমিই প্রথম সাথী।

 

নয়ন মেলে তোমায় দেখেছি অনিমেষে

হৃদয়ের পরশে- ভালোবাসার হরষে

কালো মেঘের মতো গুচ্ছ কেশরাশি

কাজল নয়না চাহনী, রাঙা ঠোটের হাসি

সুরেলা কণ্ঠের বাঁশি

ভালোবাসি- আজো ভালোবাসি।

 

অনুভূতির শাখে শাখে কোমল তরু লতা

স্পন্দিত ব্যাকুলতা

প্রেমের গভীরতা

আমারে পুড়ায়ে সব ধারে তোমারি দন্যতা।

 

একটি অনুভূতি বক্ষ ধারে পড়ি

প্রথম সাথীরে খোঁজে অজানা পথ ধরি

 আমার এ প্রাণে তোমারে সঁপিলাম

জানি না হে তার কি হবে পরিণাম!

 

ভালোবাসি তোমারে, ছলনা নাহি জানি!

হৃদয়ের প্রথম সাথী তুমি জগৎ গেছে মানি।

---------------------------------------------

ভূষ্মিত শ্মশান

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ৩১-১২-২০২১ ইং

সেই কবে হারিয়ে ফেলেছি- সেই কবে!

আর তুমি !হৃদয়ের কতানে প্রমোদ উৎসবে।

 

হয়তো  অন্য কারো হাত ধরে

বিপুল উৎসাহে সু-মধুর সুরে

গেয়ে চলেছো ফুল শয্যার গান

আর রিক্ত আমি! ভূষ্মিত শ্মশান।

 

 এই পৃথিবী ঘুমায়, ঘুমায় রাজ্যমাতা

শুধু বিনিদ্র হাজারো স্মৃতি!তরু লতা

হৃদয়ের গভীরে  বিরহের দীপ জ্বালা

এখনো জাগ্রত সেইসব ডালা পালা

যা তুমি বোপন করেছিলে হৃদয় ভূমিতে

এক অনুভূতির অনুপম সংগীতে---

 

আমি তো এই সংগীতের শিল্পী হতে চাইনি

তুমিই তো গাওয়ালে, তুমিই তো শিখালে

তুমিই তো দিলে অপরূপা চাহনী !

তবে কেন এ বুকে তীর বিঁধালে?

 

হৃদয় জ্বলে গেছে অনলের তাপে তাপে !

তবু ভুলতে পারেনি- ভুলতে পারিনি

প্রতিদিন- প্রতিক্ষণ

স্মৃতির পটে ভেসে উঠো ক্ষেপে ক্ষেপে।

----------------------------------------------

ভালবেসে গাইবে

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ৩১-১২-২০২১ ইং

চৌদিকে অশুভ  বিকাশের জাগরণ,

বঙ্গতলে ভাঙ নি ঘুমঘোর শুভক্ষণ!

তুমুল গর্জে ওঠে এখনো দীর্ঘ্ রাজপথ

তার দু’ধারে দাঁড়ায়ে বিদ্রোহী শপথ।

 

আপন হৃদয়ে গাঁথেনি কভূ একবার

নয়ন মেলে দুদূর পানে চেয়ে দেখেনি শতবার

লক্ষ শহীদের রক্তে আঁকা সবুজ প্রান্তর

যে যার মতো  ছুটেছে দূরন্ত-দুর্বার!

 

অজস্র বিকাশের জাগরণ!!

তবু নেই অন্তর প্রবাহের উন্নয়ন

এক নির্লজ্জ মোহের উৎসবে হরষে হরষে

মুক্ত বাঙালি ছুটেছে দোসরের বেশে বেশে।

 

স্বাধীন জাতি আজ ধূসরের সন্ধ্যায়

সোনালী সূর্য্ খোঁজে মীরজাফরের অধ্যায়।

রক্তের দাগ এখনো মুছেনি !

বাঙালি স্বাধীনতার মর্ম্ বুঝেনি।

 

সকল প্রাণ যেন অচল অচেতন!

চৌদিকে উন্নয়ন তবু নেই জাগরণ।

কোথাও প্রেম নেইকো বাঙালি প্রাণ

ভালবেসে গাইবে সোনার বাংলা গান।

--------------------------------------------

Saturday, December 25, 2021

ইসলামের আলো

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ২৫-১২-২০২১ ইং

ইসলামের আলো জাগ্রত দেশে দেশে

নষ্ট ভ্রষ্ট বাতিলেরা চূড়মার।

এখানে যত বিজয়ের সুর আছে

বাকি তো কিছু নাই হারাবার।

 

আল্লাহ ডেকে কয়েছে মুক্তির কথা

গোলামেরা তার তরে করে শিরনত

পথ ভ্রষ্ট সিঁধ চোরের মতো কাটে

বাতিলেরা অট্ট হাসে মূর্খের মতো।

 

নবীজি গিয়েছ কহে মুক্তির ঘর,

কোরআন-হাদিস ঠিকানা যার নশ্বর

যেথায় বাকী নেই মানব মুক্তির কোন কথা

যারা বুঝেছে তারাই গেয়েছে গান অন্তরে।

 

ইসলামের আলো জাগ্রত দেশে দেশে

অনেক দূরে তেপান্তর-শেষে

গোলামের অন্তরে কোরআনের উজ্জ্বলা

মুমিনের গলে আল-হাদিসের মালা।

 

মুক্তি তাই গোলামের অনন্ত প্লাবনে

বিচার দিবসে উঠিবে চমকিয়া

ইসলাম তরে এসেছে যারা নতশির।

কঠিন দিবেসে দেখিবে তারা শুকতারা।

-----------------------------------------

অসীমের মুক্তি ভ্রমে


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ২৫-১২-২০২১ ইং

মুক্তি! মুক্তি বটে, সকলি চাহি মুক্তি-

মুক্তি সে কোথা কে জানে তবে চুক্তি ?

যেদিন করেছিলে আরশে আযীমে শপথ

ভুলি গেছো ধরণীর মোহে সেই পথ।

 

কোরআন হাদিসের বাণী সে যে মুক্তিখানি

আরশ হইতে ধরণী লইতেছে টানি।

শয়তানের নব রসস্রোতে পূর্ণ্ করি প্রাণ

অনলের অগ্নি করিতেছে পান---

 

গোলামের পিপাসা নাহি মিটে প্রভূ তুষ্টে

অসীমের আলো নিভে ছুটিছে ভ্রান্ত দুষ্টে।

সমগ্র বিশ্বে বাতিলেরা সুখ উল্লাসে

প্রাণ মন পূর্ণ্ করি  আপনার সর্বনাশে!

 

ক্ষণিক জীবনের পলে পলে মৃত্যুর বাস

তবু অসীমের আলো ধরাধমে পরিহাস!

অনন্ত জীবন নষ্ট করি

মুক্তির পথ দিয়েছে ছাড়ি।

 

কোরআনের তলে আয় ফিরে আয় ক্রমে

ছিন্ন করি বাতিলের চাষ-অসীমের মুক্তি ভ্রমে।

-------------------------------------------

যেখান থেকে এসেছিস

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ২৫-১২-২০২১ ইং

যেখান থেকে এসেছিস- তুই সেথাকার

ক্ষণিকের মুসাফির তুই প্রিয় ধরণীর।

যে টুকু আয়ূ পেয়েছিস সুখদুঃভার

তার ই হিসেব দিতে হবে অনন্ত সম্ভার।

 

আত্মার প্রেম যা পেয়েছিস ক্ষণিক নশ্বর

তার চেয়ে ঢের বেশী আল্লাহ’র দরবার।

তবু গোলামেরা পৃথিবী করিয়াছে স্থির !

ভুলিয়াছে অনন্ত অসীম গ্রাসিয়াছে অধীর।

 

অসীম ঐশ্বর্যরাশি নাই গোলামের হাতে;

আছে  কোরআনোর আলো জীবন সংগীতে

যে বুঝিছে তারে ঈমানী দোলাতে

মুক্তি তারই অনন্তের সংঘাতে!!

 

হে গোলাম তোকে ফিরে যেতে হবে সেথায়

কই পূঁজি ,কই পূঁজি ? সে কি তোকে ভাবায় ?

নতুবা জ্বলবি সেদিন ম্লান শুষ্ক মুখ

কেউ নিবে না গো ভাগ, কেউ নিবে না দুঃখ।

 

যেখান থেকে এসেছিস- তুই সেথাকার

ক্ষণিকের মুসাফির তুই প্রিয় ধরণীর।

যা কিছু গড়িয়াছিস নশ্বরে ভেঙে ভেঙে যায়

অসীমের আলো জ্বালাতে পারিস নে হায় ।

--------------------------------------------

নব বর্ষের শুভেচ্ছা

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ২৫-১২-২০২১ ইং

অতীতের সুখ দুঃখ হাসি ও ক্রন্দন

প্রেম নহে গো এ প্রাণ কঠোর বন্ধন।

ওহে পরিপূর্ণ্ হয় সে প্রাণ

যে পারে গাইতে সময়ের গান।

 

যতই দেখ ব্যর্থতার ক্ষত চিহ্ন গ্রন্থিতে গ্রন্থিতে

সে নহে গো বিজয়ী নোঙ্গর সমুদ্র মন্থিতে।

নব সূর্য্দয়ে নব স্বপন জাগে

যোদ্ধার প্রাণে সুর তাল রাগে।

 

প্রবীণ ভুলে নবীণের সুধা ওঠে জীবনের কল্লোল!

সদা যৌবনে থাকে যে প্রাণ সময়ের কোলাহল।

অতীতের প্রেম নবীণের ব্যর্থ্ ফলাফল

জানিবে নিশ্চয় আগামীর স্বপ্ন দল।

 

”হ্যাপি নিউ ইয়ার” নব শপথ কর্মশৃঙ্খলার

নব সূর্য্দয়ের বিজয় নিশান চির যোদ্ধার।

অতীতের বিরহ জ্বালা পরাজয় নিখিলের

আগামীর সূর্য্দয় নব শপথ সুখ-বুভুক্ষের।

 

শুভ নব বর্ষের শুভেচ্ছা প্রাণের দ্বারে দ্বারে

চাই না পরাজয় রহস্যময় প্রিয়দের সমাহারে।

তাই তো নব বর্ষে চির আশা

হৃদয়ের তরঙ্গে জেগে উঠাও ভালোবাসা।

--------------------------------------------------

নবীণ সম্রাট


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ২৪-১২-২০২১ ইং

নবীণ সম্রাট চলিছে- দূর্গের সম্মুখ পানে

কে আছো  বাঁধবে তারে ব্যর্থ্ পিছুর টানে ?

যোদ্ধা সে যে যোদ্ধা বড় রক্ত রাঙা পায়ে

দৃঢ় শপথ করিছে সে যে শহর গঞ্জ গাঁয়ে।

 

কেবল ওয়ান ছুটিছে সে যে রৌদ্র ছায়ে ছায়ে

নবীণ সম্রাট হাল ধরিছে আপন গায়ে গায়ে ।

কেবল ওয়ান জাগবে

ক্রেতা সবাই হাসবে।

 

নবীণ সম্রাট হাক দিয়েছে

বাজিয়ে আপন তূর্য্ ।

ক্রেতার প্রাণে ডাক দিয়েছে

কেবল ওয়ানের সূর্য্ ।

 

কেবল ওয়ান পাখ ছড়ালো বিশ্ব জমিন ব্যেপে

আশার আলো জাগিছে প্রাণে নিরাপত্তা রোপে।

নবীণ সম্রাট করবে যে জয়

থাকবে না আর ক্রেতার ভয়!

 

কেবল ওয়ানে বিশ্ব মেতে

আসছে এবার সম্রাট হতে।

 নবীণ সম্রাট চলিছে -দূর্গের সম্মুখ পানে

কে আছো  বাঁধবে তারে ব্যর্থ্ পিছুর টানে ?

 -------------------------------------------------

Friday, December 24, 2021

মুক্তির পুষ্প


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ২৪-১২-২০২১ ইং

 

লক্ষ শহীদের রক্ত ঝরা ত্যাগের ফলে

ঈমানী তপস্যায় ধরণীর পলে পলে

প্রিয় নবীজির হাত ধরে ইসলামের তাবু তলে

আলোর পথে ঈমানদার এসেছে দলে দলে।

 

ফুটিয়াছে আজি বিশ্বে  কোরআনের মাধবী

এ অন্তর রবি!

জাহেলী যুগে ঢাকা ছিল অলক্ষ্যের বক্ষের আঁচলে

আল-কোরআন আসিলে

আঁধার বিশ্ব হাসিলে-----

 

 

মুক্তির পুষ্প ফুটিল বসন্ত কাননে

প্রভূর সৌরভে মুমিনের প্রাণে প্রাণে

তৌহিদের গানে গানে

নশ্বর- অবিন্শ্বর জয়গানে

আল-কোরআনে- আল-কোরআনে।

 

গোলামের মুখে তৃপ্ত বিজয়ের হাসি

উঠিছে বিকাশি-

আল-কোরআনের আলো প্রকাশ্যে গোপনে

জ্বলে আছে হৃদয় পানে নিঁখুত পরশি।

     

--------------------------------------------------------

অবৈধ সম্পদ

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ২৪-১২-২০২১ ইং

জীবনে আঁধার রজনী আসিবে যখনি

তোমায় ভুলিবে সবে মোহের ধরণী।

অর্জিত সম্পদ নহে গো তোমার

অনন্ত যাত্রায় তুমি একাকী কবর।

 

আঁধার রজনী আসিবে যখনি

মেলিয়া পাখা

অর্জিত সম্পদ স্বর্ণ্ আলোক

করিবে না দেখা।

 

শুধু দেহ তব লাশের সৌরভ

শুধু ভাগ বন্টনে বিদ্রোহ কলরব।

তোমায় ভুলে দিবানিশি ব্যস্ত তব

জগতের প্রেম রাশি

নিথর দেহ নিস্প্রাণ শরীর

কভূ ডাকিবে না পাগল-অধীর।

যতই ডাকো ওহে কবরবাসি—

 

হারাম পথে যে সম্পদ এত ভালোবাসি

সে আর বলিবে না নিকটে আসি

তুমিই ছিলে তার পূর্ণিমা শশী ।

আজিকার অবৈধ সম্পদ অনন্তের ফাঁসি।

উত্তরসূরী করিবে না দেখা- বলিবে না কথা

সরব হাসি----

----------------------------------------------

শুধালে যখন

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ২৪-১২-২০২১ ইং

আল-কোরআনের আলোয় শুধালে যখন;

খুঁজে পেলে আঁধার ভুবনে আলোক তখন !

পরাজয়ের প্রাচীর আছে কি হেথায়

না না আছে শুধু বিজয় সেথায়!

 

মুমিন প্রাণ হাসিবে কেবল মুক্তির রাহে :

পুড়িবে শুধু পুড়িবে বাতিলেরা অনল দাহে।

নশ্বরে কভূ উঠিয়াছে মেঘ কখনো রবি-

কখনো ক্ষুব্ধ পরীক্ষা, কখনো বিজয়ের ছবি।

 

এই জীবন প্রবাহ বহে যায় অনন্ত ধরায়-

তবু ফিরে আসে না অজ্ঞ দলেরা সত্যের ঠিকানায়

বাতিলের অনিষ্ট চর্চায়

নশ্বর দৌড়ায়- অসীমের পথ হারায়।

 

জীবনে হেরি নামিছে তপন অস্তাচলে

এখনই সময় আপনাকে শুধায় প্রাণ খুলে

যে বুঝিছে আল-কোরআনের আলো

তার প্রাণ হয় না কভূ অনিষ্টে কালো।

 

কোরআন বিনে আছে কি শান্তি, আছে কি মুক্তি

নশ্বর- অবিনশ্বর তলে ?

না না- নেই কভূ-নেই কভূ অনন্ত নিখিলে ।

আল-কোরআনের আলোয় শুধালে যখন;

খুঁজে পেলে আঁধার ভুবনে আলোক তখন !

----------------------------------------------

রাওনাট গ্রামের গৌরব

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ২৪-১২-২০২১ ইং

আল-কোরআনের আলো মুমিন নয়নে

নবীন রাঙে প্রসারিয়া নশ্বর ভুবনে !

তৌহিদের বাণী শুনি জান্নাতের বাগানে

গোলামের মুক্তির রাহে সু-সমধুর কণ্ঠতানে।

 

ঐতিহ্যবাহী রাওনাট এর চির সবুজ প্রান্তরে-

প্রভূ ভীরু মুমিন মুসলমান বিনিদ্র  বিস্তরে

সাত দিন ব্যাপী ইসলামী মহা সন্মেলন ঘিরে

লাখ মুমিনের মিলন মেলা তৌহিদী অন্তরে।

 

এই বাতিল অগ্রাসনের অসীম সাগরে-

নির্ভিক প্রহরীর মতো চির জাগ্রত বিভোরে

ঘোর আঁধারের মহান আলোক দিশারী

তুমি মাওলানা আমানুল্লাহ সরকার নির্ভ্য় পাঞ্জেরী।

 

এই অদম্য আলোক প্রয়াস স্বর্গীয় স্পর্শের মত!

এক টুকরো জান্নাতের বাগান যেন চির সতত!

তোমার নিরলস আয়োজনে রাওনাট গ্রামে

তোহিদী মুসলমান  জাগিছে আল্লাহ’র প্রেমে।

 

এই ইসলামী মহা সন্মেলন রাওনাট গ্রামের গৌরব !

প্রাণে প্রাণে দিয়ে যায় কোরআন -হাদিসের সৌরভ’।

এইখানে আসলে কেবল হকের বাণী শুনি!

শুনি ওই বাতিলের পরাজয় ধ্বনি ।।

-----------------------------------------------