Friday, September 16, 2022

পুলকের দেশে


 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ১৬-০৯-২২ ইং।

***********************************        

মেঘ ঘন আকাশে উঠেছে ফুটে

আলোর শতদল ।

সমুদ্রে উঠেছে জেগে উত্তাল তরঙ্গ জল।

ফুলের পাঁপড়িগুলো থরে থরে

সুরুভী সুবাসে হাসে দিক-দিগন্তরে

মাঝখানে আমি তুমি চলেছি ভেসে

রোমান্টিক বেশে

অসীম পুলকের দেশে---

আলিঙ্গনে আলিঙ্গনে তরী বয়ে যায়

এক স্বর্গীয় সীমানায়---

অভিন্ন ভাবনায় - দেহ মন জুড়ায়—

------------------------------------

তুমি ‍বৃষ্টি ঝরাবে

 

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ১৬-০৯-২২ ইং।

***********************************        

কিসের কম্পন শোনা যায় বুক মন্দিরে ?

বিপুল তরঙ্গ উঠেছে দেহ মন জুড়ে

 

সন্ধির ধ্বনি বাজে স্পন্দিত রক্ত বানে

ফুল দু’টো ফুটে আছে পুলক বাগানে।

তবু কেন মরীচিকা রেখা শিহরিত অন্তরে?

যে কথা বলতে চাও

সে কথা বল ফেল আমারে

 

এতো কাছে তবু কেন সংশয়ে এতো হতাশে !

বলে ফেল জোয়ার এসেছে মেঘ ঘন আকাশে।

আমি ভাসাবো তরী মনের হরষে-

তুমি ‍বৃষ্টি ঝরাবে শ্রাবণ মেঘের বরষে—

-----------------------------------

 

এতো সুন্দর তুমি

 

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ১৬-০৯-২২ ইং।

***********************************        

করেছো মোরে পাগল-কারে দিব দোষ!

এতো সুন্দর তুমি ! ‍বৃথা কর রোষ।

এতো রোমান্টিক চাহনী নাহি দেও প্রাণ

হাসির ঝলকে মুক্ত ঝরে চন্দ্রিমা উদ্যান।

সদ্য ফোটা ফুল যেন রাঙা গোলাপ-

চুপে চুপে যায় করে কতো সংলাপ।

করেছো মোরে পাগল-কারে দিব দোষ!

এতো সুন্দর তুমি ! ‍বৃথা কর রোষ।

এতো কষাঘাত খেয়ে যদি না পারি ভুলতে

বুঝে নিও তুমি সুন্দর ভালবাসার ধরাতে।

তবে কেন চুপ করে থাক ?

দ্বার খুলে একবার ঢাক- একবার ঢাক

এতো সুহাসিনী তুমি - কারে দিব দোষ !

আমি তোমায় ভালবাসি কেন কর রোষ ?

-----------------------------------------

ভালবাসার অমৃত সুধায়

 

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ১৬-০৯-২২ ইং।

***********************************        

যে উত্তাল তরঙ্গের খেলা দেহে জড়ানো

যে পুলক শিহরণ শিরে উপশিরে ছড়ানো

তার সবটুকু সমুদ্র জলে সাঁতারে ভাসবে

এক প্রবল উত্তেজনায় দু”কূল হাসবে—

 

ভালবাসার উথরোল প্রবাহে সন্ধির হরষে

সমুদ্র জলে তরী ভাসাবে অর্ধেক রমণী-

অর্ধেক পুরুষে—

ভালবাসার অমৃত সুধায় এ দেহের ধমনী

সন্ধির তরী বেয়ে যাবে রোমান্টিক ধরণী---

-------------------------------------

 

আমি শুনবো

 

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ১৬-০৯-২২ ইং।

***********************************        

জানি তোমার এ অভিমান ভেঙ্গে যাবে

আবার ফিরে আসবে- ফিরে আসবে

জানি এ বিরহের দিন অবসান হবে

জানি তুমি বলবে- ভালবাসবে-ভালবাসবে

 

জানি এ রজনীতে তুমি ঘুমহারা পাখী

বিরহের গান- বড় একাকী-

দুঃখ নেই আমি শুনবো আামি আছি জাগি

সব মুছে দাও , সব ভুলে যাও হে অনুরাগী—

--------------------------------------------


 

অন্তরে জাগিছে প্রেম

 

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ১৬-০৯-২২ ইং।

***********************************        

জানি হে ,

তোমার এ সজ্জা দিবাকরের জোতি !

যে আলোয় শিহরে উঠি তোমার প্রতি।

তবু কিছু ভয় পাশাপাশি অন্তরময়

যদি না নিভে যাও পুলকের ঊষালয়।

 

এ পুলকি সজ্জা মোরে করিছে নব উদয়

অন্তরে জাগিছে প্রেম ওই আশালয়

হৃদয়ের কাব্যে লিখেছি যে নাম

সে তো তুমি ! সে তো তোমার শিরোনাম।

-----------------------------------------

যদি না জাগে


 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ১৬-০৯-২২ ইং।

***********************************        

জানি না কি আছে তবু ছুটি পিছু পিছু

আঁধারে চন্দ্রিমা আলো হয়তো এমন কিছু !

কি পরশ তুমি দিলে এ দেহ প্রাণ

হয়নি জানা এখনো তরঙ্গ বান।

 

কে থামাবে এ ঘূর্ণি তুফান- কে নিবে পুলক ধুলো !

সুপ্ত ডাল পালা গর্জে উঠেছে সবগুলো-

আমি শুধু ভাবি কে দিবে মোরে থামি

যদি না জাগে ভালবাসার এ ভূমি।

--------------------------------

Thursday, September 15, 2022

জানি হে ভালবাস

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিঃ ১৫-০৯-২০২০ ইং

*************************

অপলক চেয়ে থাকো তবু বল নাকো

জানি হে ভালবাস তবু লুকানো থাকো।

 

এতো সুন্দর হাসি যায় মোরে পরশিয়া

পাঁপড়িগুলো দর্পনে ভেসে উঠে হরষিয়া।

প্রতিক্ষণ প্রতিদিন কর তুমি দেখা-

তবু নাহি পাশে এসো তবু আমি একা

 

তোমারে যপি আমি ওগো সুহাসিনী

ভালবাসি শুধু ভালবাসি এ শুধু জানি।

অপলক চেয়ে থাকো তবু বল নাকো

জানি হে ভালবাস তবু লুকানো থাকো।

--------------------------------------------



তোমার অরূপা দর্শনে

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিঃ ১৫-০৯-২০২০ ইং

*************************

যে গোলাপ দেখেছি আমি টুকটুকে লাল

তার সুবাসে ব্যাকুল হই এই ধরণীর তল।

যেখানে তার মিষ্টি হাসি আমি সেথাকার

ভালবাসার কাঙ্গাল আমি তারই সুরাসুর।

এ অন্তরে যা পেয়েছি যত সুখ দুঃখভার

তার সবটুকু তুমি ঐশ্বর্যরাশি চির অণিবার!

না দেখলে তোমায় কাঁদে এ প্রাণ-শুষ্ক মুখ

হে গোলাপ তোমার সৌরভে সব অমৃত সুখ।

আই লাভ ইউ, আই লাভ ইউ—

তোমার অপরূপা দর্শনে জেগে উঠে এ প্রাণ-

খুলে দাও হে প্রেমের পাঁপড়ি এ মোর আহবান।

---------------------------------------

Wednesday, September 14, 2022

একটু পরশে যদি এতে

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিঃ ১৪-০৯-২০২০ ইং

*************************

অপলক চেয়ে দেখি তোমায় দুর সীমানায় !

অন্তরে তুলি দোলা অমৃত সুরের মূর্ছনায় !

 

কি এক ভাবনায় !

তুমুল  তরঙ্গে জেগে উঠাই দেহ প্রাণ নাঁচায়

একটু পরশে যদি এতে লাল পাঁপড়ি ছড়ায়

কোমল আলিঙ্গনে ভড়িয়ে দিতাম তোমায়

এ বুকে আগলে নিতাম

 ভালবাসার ডানা মেলায়—

 

জানি হে তুমি এক লাল টুকটুকে সুরভী গোলাপ !

যে পাঁপড়ির সুবাসে হৃদয়ে হৃদয়ে হয়েছে সংলাপ।

করেছে কত রোমন্টিক আলাপন-

তুমি কি তার কিছু শুনেছো -হে হৃদয়ের বিজ্ঞাপন?

---------------------------------------

 

Tuesday, September 13, 2022

হে প্রভাত ফুল

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ১২-০৯-২০২২ ইং

**************************

সূর্য্ মুখীটা আগের মত আর হাসেনা

পাঁপড়ি গুলো মেলে আছে তবু নেই চেতনা !

সূর্য্টা প্রতিদিন উঠে পুব গগণে

ভালবেসে আলো দেয় নব নব প্রেষণে

হে সূর্যমুখী তুমি কি কিছু বুঝ না ?

তোমার হাসি ছাড়া কত যে যাতনা ।

আই লাভ ইউ, আই লাভ ইউ- হে প্রভাত ফুল

তোমাকে রেখেছি আমি প্রেম যুমনার কূল।

একবার জাগ- একবার বল

পাঁপড়ি মেলে দাও পরশ এ সোনালী আলো !!

------------------------------------

Monday, September 12, 2022

রোমান্টিক সূচনা

 

লমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ১২-০৯-২০২২ ইং

**************************

রক্ত কণিকাগুলো বাধ ভেঙ্গে ছুটেছে অবিরাম !

হৃদ  পিন্ডের প্রতিটি স্পন্দনে  স্বপ্নের ধরাধাম।

যে পৃথিবীতে শুধু তুমি- হৃদয়ের আল্পনা

সেখানে তুমি শুধু তুমি  আমারই  কল্পনা।

অফুরান ভালবাসার প্রেরণা-

দেহ মনের রোমান্টিক সূচনা।

--------------------------------------

কে থামাবে বল ?

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ১১-০৯-২০২২ ইং

**************************

কে থামাবে বল ? কে থামাবে এ তরঙ্গ !

শুধু চেয়েছি একটু ভালবাসা একটু সঙ্গ ।

দিবে কি হে মোর স্বপ্নের রাণী ?

এক শুন্যতা ঘিরে আছে এ ধরণী

তোমাকে দেখলেই ডানা মেলে ফুল

প্রবল ঢেউ খেলে পুলকের সব কূল !

তরঙ্গে নেচে উঠে তরী সুপ্ততা ভেঙ্গে

গর্জে উঠে তরবারি বীরের ঢংগে—

কে থামাবে বল ? কে থামাবে এ তরঙ্গ !

শুধু চেয়েছি একটু ভালবাসা একটু সঙ্গ ।

-----------------------------------

যদি হও তুমি


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ১২-০৯-২০২২ ইং

**************************

আর কত পুড়াবে আমায় হে সুন্দরী !

নিষ্ঠুর অনলে ক্ষত বিক্ষত এ প্রাণতরী।

যখনি তাকাই ওগো সুহাসিনী

দর্পনে ভেসে উঠে অপরূপা চাহনী

তুমি হাস, শুধু হাস ওগো হাসিনী।

সইতে পারি না কি জানি কি আছে !

কম্পন উঠে শিরহনে ওইখানে পৌঁছে

পুলকের সন্ধানে জেগে উঠে নব তপন

যদি হও তুমি নীরবে এসো হে স্বপন।

কি আছে এতো- কিসের খোঁজে আমি!

শুধু জানি তোমায় রেখেছি হৃদয় ভূমি।

------------------------------------

 

তুমি তাকালেই

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ১১-০৯-২০২২ ইং

**************************

তুমি  তাকালেই কেমন যেন হয়ে যাই!

শিরা উপশিরা গুলোর কম্পন শুনতে পাই।

শিহরিত হয়ে উঠি কি এক বৃথা রোদনে

নেচে উঠে রোমাঞ্চিত মন বিপ্লবী উদ্ধোধনে।

 

কিন্তু কোথায় যেন জোয়ারে দোলে প্লাবন

তীব্র বেগ রক্তিম পথ গহিন অনুধাবন।

তবু প্রবল উচ্ছাস এ মনের সিংহাসন-

যদি হতে এ রাজ্যের পুলক-শিরহণ !

 

তুমি  তাকালেই কেমন যেন হয়ে যাই!

আর নাহি আপনাকে খোঁজে পাই----

---------------------------------

Saturday, September 10, 2022

হৃদয় দিবো উপহার

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ১০-০৯-২২ ইং।

***********************************        

ভালবাসার ফুল ফুটাও এ হৃদয় বাগান

খুলে দেব বদ্ধ দ্বার হে বন্ধু উঠাও প্লাবন।

মুক্ত ডানা মেলে উড়ে এসো এ উদ্যান

পুস্পের সৌরভ সুবাসে ভরে দিব কানন।

 

হে স্বপ্নের বন্ধু, এই তো আমার রক্তবান

শুধু তুল হে শুধু তুল হে ভালবাসার তুফান।

যদি সঙ্গী হও পুলক গঙ্গায়  যাবো ভাসি-

হৃদয় দিবো উপহার অসীম ভালবাসি।

-------------------------------------------

যে ছবি শুধু তুমি, শুধু তুমি

  কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ১০-০৯-২২ ইং।

***********************************        

 এক শুন্যতা ঘিরে আছে হৃদয় কোণে

প্রবল ব্যাদনার ঘূর্ণি ঝড়  উঠে এ প্রাণে।

তবু তোমায় খুঁজি ভালবাসার চরনে

প্রেমের শিরোনামে যে ছবি অপলক নয়নে

জেগে উঠে তুমুল স্পন্দনে- হৃদয়ের কম্পনে—

 

সে তুমি নেই ! সে  তুমি নেই –

অচল এ প্রাণ- চৌদিকে যবনিকার নিশ্বাস

কিছু বলছ না কেন ? ধেয়ে আসছে দীঘর্শ্বাস

এতো ভালবাসি তোমায় স্বপ্নের সঙ্গী মানি

কে আছে এতো অপরূপা হীরে মুক্ত মণি ?

 

যে ছবি শুধু তুমি, শুধু তুমি অন্তর গগণে

তারে আজো খুঁজি হন্য হয়ে অপলক নয়নে---

----------------------------------------

আজ সেখানে শুন্য প্রাণ

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ০৯-০৯-২০২২ ইং।

***********************************        

 আজ মিথ্যে দম্ভ অহংকার পড়িয়াছে ধরা

চারিদিকে নিরান্দ প্রাণ, মলিন জীর্ণ্ জরা।        

অন্যকে অবজ্ঞা অপমানের অগ্নি দহনে

আজ  নিজে পড়িয়াছ ধরা অশ্রু নয়নে।

 

তোমার যে দম্ভ অহংকারের শাণিত প্রখরা

মিথ্যো বলে জানিয়াছ আজ বিশ্ববসুন্ধরা।

যে ভালবাসার মহরা ছিল তোমারয় ঘিরে

আজ সেখানে শুন্য প্রাণ নাহি আর ফিরে।

---------------------------------------

Friday, September 9, 2022

অগ্নি দহনে পুড়েছি

  কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ০৯-০৯-২০২২ ইং।

***********************************          

এক সত্যকে জানাতে গিয়ে বার বার

অগ্নি দহনে পুড়েছি উনুনে অণিবার !

তবু দিশলাই জ্বালিয়েছো অনল বরষ!

হৃদয়ের রক্ত ক্ষরণ তুমি বুঝনি

একটু ভালবাসার পরশ—

 

বারবার পাথর কচি হয়েছি, ভেঙ্গেছো প্রাণ !

তবু ধবংস হইনি বিরহের উদ্যা্ন

অগ্নি দহনে পুড়েছি উনুনে অণিবার !

ভালবেসেছি- পাগলের মত ছুটেছি দুর্বার

-------------------------------------------

ঝরা বকুলে রপাক্কালে

  কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ০৯-০৯-২০২২ ইং।

***********************************          

এক ঝরা বকুলের পাক্কালে তুমি ফুটলে !

তুমি হাসলে, তুমি শুনালে

সুরভী পাঁপড়ি মেলে জানালে

তুমি আছো বকুলের মত করে শাখে ডালে।

 

অথচ কতই না চেয়েছি সেদিন- প্রতিদিন

তুমি ফুটবে, তুমি হাসবে একই বৃত্তের স্পন্দন

আজ ঝরা বকুলের পাক্কালে

ভালোবাসার উথরোলে এ কি শোনালে ?

----------------------------------------