Wednesday, October 16, 2024

পারিনি ছুঁতে

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ১৬-১০-২০২৪ ইং

************************

স্বাধীনতাকে পারিনি ছুঁতে, আমার স্বাধীনতাকে,

হিংসা প্রতিহিংসা ধেয়ে ধেয়ে লুটিয়াছে তাহাকে।

 

স্বাধীন হওয়ার পরেও স্বাধীনতাকে নিভৃতে খুঁজেছি,

গলা ধরেছে টিপে তাই ছুঁতে পারি নাই আজ বুঝেছি।

এখানে প্রাণ শুন্য নিথর ঝিনুকে মুক্তা খুঁজে লোকে-

এখানে অধিকারগুলো বয়ে চলে আগুন নদীর বাঁকে।

 

এক রহস্যময় চেতনার তীব্রতম গভীর উল্লাসে,

ক্ষমতাতন্ত্রের ভাষা বিষ্ময়ে দেখেছি নগ্ন পরিহাসে!

রক্তে পাওয়া স্বাধীনতাকে এ জাতি ছুঁতে পারে নাই,

চৌদিকে ভয়ঙ্কর বিশ্বাস ঘাতকের দোসর লুকাই।

 

হৃদপিন্ড ছুঁয়ে কেউ কখনো মাতৃকাকে ভালবাসেনি,

তাই তো এত ছলনার খেলা, এত অন্ধকার অসনি!!

এখানে শুধু স্বৈরতন্ত্রের ভাষায় উদাসীন আনন্দ মেলা,

রাগ-ক্রোধ, হিংসা- প্রতিহিংসায় প্রতিশোধের খেলা।

 

এ এক আজব তামাশা এই বাংলার স্বাধীন ভূমি,

স্বাধীনতাকে পারিনি ছুঁতে, আমার স্বাধীনতাকে-তুমি?

--------------------------------------------

বিবেকের দিকে চোখ

 বিবেকের দিকে চোখ

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ১৬-১০-২০২৪ ইং

************************

বুকে চাপা আতঙ্ক শঙ্কা ভয় নিয়ে বসে আছি!

শুন্যতার দিকে চোখ,ভয়ঙ্কর অন্ধকারে চলেছি।

 

শুন্যতার ভিতরেও অসংখ্য ছদ্মবেশী অসুরের কায়া,

শকুনের ঝাঁকগুলো আবার আসিছে ফিরে মাতৃছায়া।

ঋতু বদলেও বসন্তের সুরভী ফুল ফুটে না আর এখন,

দৃশ্যমান বিচারহীনতার জটাজুটে অবরুদ্ধ বিচারিক অঙ্গন।

 

সোনালী সূর্য্ হতে খসে গেছে স্বাধীনতার প্রখরতা,

মুক্তি এখন কারারুদ্ধ !জ্বলে পুড়ে ছাঁই বৃক্ষ তরুলতা।

ডাক শুনে ফিরে তাকায় না কেউ- কেউ আসে না,

বুকে চাপা আতঙ্ক শঙ্কা ভয় এখন যেন চিরচেনা।

 

রাত্রির ভূঁত প্রেতেরা অতিদ্রুত সংঘবদ্ধ হচ্ছে চারিধার,

অভিজাত বেডরুমে আনাগোনা বেড়েগেছে পরিষদের।

সভ্যতা তাকিয়ে আছে শুন্যতার দিকে নির্বিকার,

ঐতিহ্যের চিহ্নগুলো পচনের দিকে দুরন্ত-দুর্বার।

 

তবু উজ্জ্বল বিবেকের দিকে চোখ, প্রতীক্ষায় আছি,

যদি চেতনা ফিরে আসে,তবু যদি একই গান রচি।

-----------------------------------------------

 

 


Tuesday, October 15, 2024

প্রেমের সুদূর দিগন্ত কোণে


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ১৫-১০-২০২৪ ইং

************************

প্রেমের পৃথিবীতে ব্যদনার সতেজ ফুল,

হৃদয়ের রন্ধে রন্ধে রচে গেল অযূত ভুল।

 

ছলনা তো জানতো না প্রেম পরম ঈশ্বর,

মানব কল্যাণে মানবতার কত যে স্তর !

প্রেমই করিয়াছে তাহা শানিত যত অন্তর,

নির্দয় আত্মরা বুঝেনি প্রেমই মুক্তি নশ্বর।

 

যা কিছু কল্যাণকর এ পৃথিবীর সৃষ্টিতে,

প্রেমই করিয়াছে তাহা জয় শুভ দৃষ্টিতে।

প্রেমহীনা কারুকার্য্ নিয়ত উত্তপ্ত গলিত,

যদি মানুষ বুঝিত তাহা হৃদয় খুলে দিত।

 

চারিদিকে জুলুম অত্যাচর হত না অকস্মাৎ

করিত না এত প্রমত্ত ক্রোধ প্রতিশোধ সংঘাত।

শ্রেয় মেনে নিত মনুষ্যত্ত্বের শ্রেষ্ঠ ইতিহাস,

হৃদয় হতে হৃদয়ে অকল্পেয় হিংসা পরিহাস।

 

প্রেমের সুদূর দিগন্ত কোণে এখন শুধুই দীর্ঘঃশ্বাস!

যেখানে প্রেমের রাজ্য ছিল সেখানে এখন ছলনার বাস।

--------------------------------------------

 


মাথায় পতাকা বাঁধলেই

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ১৫-১০-২০২৪ ইং

************************

মাথায় পতাকা বাঁধলেই কিংবা হাতে নিলেই,

দেশপ্রেমিক হওয়া যায় না,শুধু অন্তরটাই চাই।

অতোটা উত্তাল শ্লোগানের প্রয়োজন নেই,

যতটা বাহুবল দেখাও- ততটা মাধবী চাই।

 

মীরজাফরী মুনাফিকি চাই চিরতর অবসান,

মায়ের প্রতি আঘাত অবহেলা চাই প্রত্যাখান।

লক্ষ শহীদের রক্ত আমাকে সাহস যোগায়,

বিজয় কেতনের প্রতি নিঃশর্ত্ অনুগত্য শেখায়।

 

অতোটা রক্তক্ষয়ী বিপ্লবের প্রয়োজন নেই-

শুধু গণতন্ত্র অধিকার ফিরিয়ে দাও মসনদে যাই।

কেন বুকে বুকে এত ঘৃণা এত নীলিমার কথা,

কেন অর্ধ্হারে অনাহারে ভোগা মানুষের ব্যাথা?

 

শুধু স্বীকৃতি দাও হে যুবক ! আর বল না মাকে-

তুমি নও,

 রক্তে পাওয়া লাল সবুজের আলপনা ভু-লোকে!

কেন বিষের দহনে দ্বিধায় নিজের সত্ত্বাকে পোড়াও?

এই স্বাধীন পতাকাকে অন্তর জমিনে উড়ায়ে দাও।

 

তা না হলে দেশপ্রেম মমতা তোমাতে হবে না সুঠাম,

তুমিও হবে না লাল সবুজের সন্তান - এই ধরাধাম।

----------------------------------------------

 

তবু সে পথ অজানা

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ১৫-১০-২০২৪ ইং

************************

হৃদয়ের ডাক শুনি না এখন আর কোন দিনে,

অথচ ভালবাসার গল্প কবিতা শুনি কানে কানে!

 

যদিও লাল সবুজের আলপনায় পথ ঘাট ভরা,

তথাপি নেই কোন প্রেম ভালবাসা এই বসুন্ধরা।

আছে শুধু রাগ ক্রোধ প্রতিশোধ রক্তজবার ফুল,

ছদ্মবেশী মুনাফিকের শত নষ্ট মগজের মাস্তুল।

 

জল- তৈলের বিপুল যুদ্ধের দামামা শুনিলাম-

দ্বন্দে দ্বন্দে সাধুরা ভুলেছে নিজেদের ডাক নাম।

একদল তৈল আরেক দল জল ঐক্য গড়ে না,

অথচ ঐক্যের ডাক দেয় তবু সে পথ অজানা।

 

জানি না পাখিরা কবে ফিরবে পথ চিনে চিনে ঘরে,

শকুনেরা দখল করেছে সরবে আয় ফিরে আয় নীড়ে।

এখনো যদি না জাগিস ঝরে পড়বে পুরনো ধূলো,

সেদিন অশ্রুজল হবে ঘন কুঁয়াশার ধূসর তুলো।

 

ওরে শুভ্র আলোয় দেখি না আর সিথানের চাঁদ,

এখন চারিদিকে মীমাংসিত বিষয়ে অসুর ফাঁদ!

--------------------------------------------

Monday, October 14, 2024

অশ্রুজলে ভাসবো কেন

 

অশ্রুজলে ভাসবো কেন

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ১৪-১০-২০২৪ ইং

************************

লাল সবুজে অসীম তুমি বাজাও মায়ের সুর,

মুক্তিযুদ্ধে তোমার প্রকাশ তাইতো সুমধুর !

 

মুসলিম বৌদ্ধ হিন্দু খ্রীষ্টান কত ছন্দে ছন্দে,

ফুলের কানন দিয়েছো ভরে কত গন্ধে গন্ধে।

অসাম্প্রদায়িক রূপের লীলায় জাগো হৃদয়পুর

তাইতো তোমার এতো শোভা এতো প্রেমের সুর।

 

দেশ চেতনার মিলন হলে দ্বন্ধ যাও ভুলে,

সোনার বাংলার গান গেয়ে পতাকা যাও তুলে।

এর চেয়ে ঐক্যতান নাই তো আর মাতৃছায়া,

তোমার -আমার রক্তে বহে লক্ষ শহীদের কায়া।

 

লাল সবুজে অসীম তুমি বেজায় সুন্দর বিধুর,

অশ্রুজলে ভাসবো কেন এমন শোভায়! এমন মধুর!

 ----------------------------------

তোরই পরিচয়

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ১৪-১০-২০২৪ ইং

************************

যে চেতনায় জেগেছিল সেদিন বীরের দল,

এই প্রজন্ম ভুলেগেছে তাহার বিপুল বাহুবল।

 

ওরে কোথায় চেতনা, কোথায় দেশপ্রেম আজ,

ক্ষীণ দরিদ্র অতি অসহায় তাহাদের স্বপ্নরাজ!

কেন এতো রাগ ক্রোধ হিংসা উঠিল বিকশি?

ওরে কে তোদের মদদ দিল ভিত্তিমূল খসি!

 

লক্ষ শহীদের রক্তে পাওয়া মুক্তিযুদ্ধের ফল,

এই বিজয়ী পতাকা তোরই পরিচয়, তোরই বল।

এই চেতনার সুর রাখিস ধরে অন্তর সীমানায়,

হৃদয়ে গেয়ে যাস সোনার বাংলা- কেতন উড়ায়।

-------------------------------------------

 

গবেষণা

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ১৪-১০-২০২৪ ইং

************************

কেউ যদি করিত গবেষণা এ বাঙালির প্রাণ,

হয়তো নোবেল পুরুষ্কার পেয়ে যেত বুক উচাটন।

 

কি যে জটিল এ প্রাণ পিঞ্জর খাঁচাতে,

গিরগিটির মত পারে সে রঙ বদলাতে।

কি তার আশা ! কি তার পথ পৃথিবীর পান্থ!

তা খুঁজিতে খুঁজিতে মনোবিজ্ঞানীরা বড় ক্লান্ত।

 

অজানা তার ঠিকানা অবাধ তার ধাওয়া,

বাঙালির মন বজ্রকে নেয় কেড়ে তুমুল হাওয়া।

কেউ যদি করিত গবেষণা উড়ো উড়ো মন

নোবেল পুরুষ্কার পেয়ে যেত সে উঁচুশির গর্দান!!

 

তোর গবেষণায় ক্লান্ত সে বিশ্বের মুখাখানি,

তুই কত জটিল! মনোবিজ্ঞানীরা মরণ-ঘোমটা টানি।

ওরে বাঙালির মন রয়েছে কোন তানের সাধনে ?

কোন গবেষক আজো পারেনি বাঁধতে পুঁথির বাঁধনে।

 

মন’রে, তুই কি কাঙাল !নাকি বাদশা! নাকি ভিখারী?

কেন এত বহুরূপী! কেন গিরগিটি! কেন এত লুকোচুরি!

 

------------------------------------------

     

Sunday, October 13, 2024

পরাধীনসম স্বাধীনতা

 


কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ১৩-১০-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

******************************

কি বিজয়! কি পরাজয় নাহি বুঝে চারিধার!

অন্তর হইতে অন্তর গ্রাসিয়াছে সন্ধ্যা-অন্ধকার।

 

পরাধীনসম স্বাধীনতা দাঁড়ায়ে একাকী,

তামাশা দেখিছে বঙ্গ বুকে অনিমেষ আঁখি।

অপলক চেয়ে আছি, আপনারে মগ্ন করি,

অতলের তলে ধীরে  ডুবিতেছে বিজয় তরী।

 

বিজয়ের মাঝে পরাধীনা আজিকার এই ছবি,

জ্ঞানশুন্য জনবিবেক!অস্তমান প্রেম রবি!

ভীত কস্পিত যেন নয়নের দৃষ্টি সকরুণ,

স্তব্দ বাকহীন গভীর বিষাদ উঠিল গাহি প্রাণ।

 

বিজয় গাহিছে ভিনসুরে তীব্র উচ্চতান,

স্বাধীনতারে কাটিয়া যেন করিছে দু’খান।

কোনটা বিজয়! কোনটা পরাজয় নাহি ভাবে কিছু,

পরাধীনসম স্বাধীনতা গ্রাসিয়াছে জাতিরে আগুপিছু।

---------------------------------------------------

 

অসনি বজ্র

 

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ১৩-১০-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

******************************

 

খুব বেশী প্রত্যাশা ছিল না নেপথ্য পৃথিবীতে,

একটু স্বাধীনতা,একটু অধিকার চেয়েছিলাম সংগীতে।

 

তবু কেন অদৃশ্য শত্রু পণ্য দ্রব্যের বাজারে!

অনেক জীবন বিপন্ন আজ ক্ষয়িষ্ণু খোয়াড়ে।

হিসাব কষে কষে অর্থ কোষ শুন্যের দিকে,

জনজীবন যাত্রা দুর্গম বিষণ্ণতার ঘূর্ণিপাকে।

 

বীভৎস প্রাণের আহাজারি প্রত্যেক স্নায়ূতে  স্নায়ূতে,

নিঃশব্দে ধ্বংসের বীজ প্রাণবন্ত মধ্যভিত্তের আয়ূতে।

জীবন স্বপ্নের উজ্জ্বল নক্ষত্রগুলো খসে খসে,

গোধূলী বেলায় স্বাধীনতার আভা প্রমত্ত প্রদোষে।

 

সন্ধ্যা তারারা জানাল আসন্ন রাত্রিকে সংকেতে,

সম্মুখে ধূসর রাত্রির ভয়ঙ্কর পথ স্বাধীন বঙ্গতে!!
গুজব- হুজগ- আবেগে অগ্নি হাওয়ায় মিলাল,

ওরে স্বাধীনতার মর্মমূলে অসনি বজ্র চমকাল!!!

---------------------------------------------------------

 

ছিনিমিনি খেলা

 কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ১৩-১০-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

******************************

এ যেন স্বাধীনতা নয়,এ যেন ছিনিমিনি খেলা,

উতাল পাতাল মাতাল পথে কতক দুষ্টের মেলা।

 

ভন্ডামীর খেলা চলে, এ অস্থিরতায় কে কান দেয়?

মুক্তি মুক্তি চিৎকারে বিপ্লবে বিপ্লবী জীবন হারায়!

স্ব-চোক্ষে দেখলাম মধ্যভিত্তের অশ্রুঝরা মুখ,

নুন আন্তে পান্তা ফুরায় -এ কি স্বাধীনতার সুখ?

 

স্বাধীনতার পরে কেন ভাই গ্রাম ও শহরে-

প্রাণে প্রাণে এত হাহাকার লম্বা সে বহরে?

এখন তো সেই রক্ত চুষা নেই বিপ্লবী জাতির,

এখন তো স্বাধীন তরী তবে কেন নেই নোঙ্গর?

 

তবে কি সেই পুরানো খেলা শুরু হল তাহাদের ?

ওরে যে যায় লঙ্কায় সে-ই- হয় রাবণ- আমাদের!!

বঙ্গ বুকে কিন্ডিকেট রূপে জড়ো হল সকলে,

দুঃখের তফাৎ রইল নাকো সকাল ও বিকালে।

 

শুধু শুনি স্বাধীনতা, স্বাধীনতা, অধিকার, অধিকার শব্দ!

যেন স্বাধীনতা নয়,যেন ছিনিমিনি খেলা একেবারে জব্দ!!

------------------------------------------------------

Saturday, October 12, 2024

যোগফল ফাঁকা

 কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ১২-১০-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

******************************

রক্তে পাওয়া স্বাধীনতায় শুন্য শুন্য আঁকা,

শুন্যে শুন্যে মিলেমিশে যোগফল ফাঁকা।

শত্রু- মিত্র জোট বেঁধে রাত্রির আঁকাশ তলে

আপন স্বার্থের দূর্গ খুঁজে ঝিকিমিকি জ্বলে।

 

চারিদিকে চুপচাপ মুক্তির শাখাগুলো,

রাঙাচোখে পকেট কাটে চোর ডাকাত গুলো।

কানে কানে স্বাধীনতা চীৎকার করে,

জনতার মুক্তি নাই পথ ঘাট বাজারে।

 

ক্ষমতার মসনদে অসুর- দোসর চাঙ্গা,

ভাগাভাগির রবি উঠে ছোপ দিয়ে রাঙা।

রক্তে পাওয়া স্বাধীনতায় শুন্য শুন্য আঁকা,

শুন্যে শুন্যে মিলেমিশে যোগফল ফাঁকা।

-----------------------------------------