Tuesday, November 26, 2024

অন্তঃদৃষ্টি দিলেই

 


মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ২৬-১১-২০২৪ ইং

********************

ওগো,তুমি অন্তঃদৃষ্টি দিলেই চিনবে আমাকে,

একবার জিজ্ঞাসা করো তোমার এই হৃদয়কে!

 

আমি সেই অনুভূতির প্রথম ব্যকরণ,

যা তুমি দিবানিশী যপেছো সারাক্ষণ।

আমি স্পন্দিত পুস্পের অমৃত ঘ্রাণ,

সৌরভ সুবাস ছড়ানো প্রেমময় বিজ্ঞান।

 

আমি তোমার হৃদয়ের শুভ্রতর মৌল উপাদান,

সে তুমি কি ভুলে গেলে এই পৃথিবীর উদ্যান?

জানি তা কভূ পারবে না, তা কভূ হবে না,

আমি যে অনুভূতি প্রথম ব্যকরন- সেতো জানা?

 

এতো শুধু হৃদয়ের এক অনুপম যুদ্ধকে চেনা-

তুমি অন্তঃদৃষ্টি দিলেই শুধে যাবে লেনা-দেনা।

-----------------------------------------

মুক্তি এখন কারাগারে

 মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ২৬-১১-২০২৪ ইং

********************

স্বাধীনতা পুড়ে স্বাধীনতা আর কতটুকু আসে!

রক্ত লাল পতাকা এখন বিদ্রোহীর গালে হাসে।

 

বিপ্লবের আগুন আর কতটুকু পুড়ে!

তার চেয়ে ঢের বেশী দোসরেরা মারে।

ক্রমশ হচ্ছে ক্ষয় ক্রমশ বাড়ছে স্বাধীনতা বিনাশ!

বিশ্বাস ঘাতকের মত নয় আগুনের লেলিহান ত্রাস।

 

কাপালে পতাকা রেখে অন্তরে বিষ-পরিহাস,

আগুনে পুড়ে ছাঁই করে রক্ত ঝরা ইতিহাস।

স্বদেশ ভালবাসলে তবু কিছু কাঁদে তবু কিছু থাকে,

রক্ত দিয়ে হলেও বিপ্লবীরা মুক্তির ছবি আঁকে!

 

স্বাধীনতা পুড়ে স্বাধীনতা আর কতটুকু আসে!

মুক্তি এখন কারাগারে ফাঁসি মঞ্চের পাশে।

ওরা পুড়ালে আর কিছুই রাখে না, কিছুই থাকে না,

স্বাধীনতা এখন চিতার অনলে কেউ যেন দেখে না।

-----------------------------------------

 

Monday, November 25, 2024

পুণঃরায় শোসিত হলাম

 

মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ২৫-১১-২০২৪ ইং

********************

 বিপ্লব বিপ্লব বলে বিজয়ের আনন্দ দেখেছি!

সমস্বরে চিকার শুনেছি পেয়েছি পেয়েছি ।

 

এখনো পায়নি জনতার মুক্তি- স্বাধীনতার সুখ,

দিকে দিকে এখনো অশ্রু ঝরে ব্যদনার দুঃখ!

কেউ যেন হুঙ্কার দেয়, বলে ওঠে জ্যেষ্ঠ শামুক,

একবার নড়েই চুপসে যায় বিপ্লবের তীর ধনুক।

 

এখনো দাঙ্গা হাঙ্গামা জলে স্থলে দ্রাঘিমা জুড়ে

এখনো দেশদ্রোহীতার চর্চা চলে অন্তরে অন্তরে।

জনতার কাছে এসে কেউ বলে না কেমন আছো,

আপন ধান্দা আর ধান্দায় বিপ্লবের কবিতা রচো।

 

নব স্বাধীনতায় আবার কি স্বাধীনতা নির্জন হলো?

শোসিত ছিলাম, পুণঃরায় শোসিত হলাম-কি বলো?

------------------------------------------

 

ছোঁয়া

ছোঁয়া

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ২৫-১১-২০২৪ ইং

********************

আমি চেয়েছিলাম তোমাকে করিতে সন্মান,

ফিরিয়ে দিয়ে তুমি করিলে মোরে অপমান।

আর কত খেলিবে রঙধনূ আকাশের নীল !

সন্ধ্যা তো ঘনিয়ে এলো কালো রঙ নিখিল।

দিকে দিকে ছলনার ফুল ফুটিছে কানন,

কে কালো কে ধবল নাহি বুঝে এই মনন !!

তবু আঁধারেই চলিছে পথিক দিগন্ত ছাড়িয়ে,

স্বপ্ন হয়নি ছোঁয়া কখনো এই হৃদয় জড়িয়ে।

-----------------------------------------


ব্যর্থতা দিয়েই

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ২৫-১১-২০২৪ ইং

********************

ব্যর্থতা দিয়েই আমি সফলতা আনব বলে,

নিজেকে সাণিত করেছি উদ্দাম দুরন্ত বলে।

 

মনে কি পড়ে একদিন সোনালী রোদ্দুর সকালে,

কুঁয়াশার চাঁদর দিয়ে বলেছিলে- তুমি হারালে।

আমি বলেছি হারতে আসিনি নদীর উল্টো জলে,

সাঁতার শিখেছি উত্তাল তরঙ্গ খেলায় বুক খুলে।

 

ব্যর্থতা দিয়েই আমি সফলতা আনব বলে,

যৌবনের প্রথম প্রহরেই বাজি ধরেছি নিখিলে।

আমি হারতে আসিনি তুমুল যুদ্ধের ময়দানে,

অসাধারণ শক্তি পেয়েছি তোমার এই উত্থানে।

 

অন্তরের বিজয় কেতন লোহিত কণিকায় এঁকেছি,

এখানে রক্ত লাল,মারাত্মক উজ্জ্বলতা দেখেছি।

গভীর আঁধারের মাঝেই পূর্ণিমার শুব্রতা ছুঁয়েছি

সাফল্যের নিখুঁত নিটোল ষ্ট্র্যাটেজী খুঁজে পেয়েছি।

 

ব্যর্থতা দিয়েই আমি সফলতা আনব বলে,

যুদ্ধের মিছিলে যোগ দিয়েছি নব সূর্যের প্রাক্কালে।

------------------------------------------

অনুপম তরঙ্গ

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ২৫-১১-২০২৪ ইং

********************

হৃদয়ের তরঙ্গ তুমি,অনুভূতির ঝর্ণা ধারা আমার,

অবুঝ কৈশোর হতে স্বপ্ন বুঁনেছি অবিরত অন্তর।

 

কি যে ভেঙ্গেছি নিজেকে তুমুল উল্লাসে অবিরাম,

অপলক খুঁজেছি জুঁই চ্যামিলী গোলাপে ধরাধাম।

তুমি কি তার কিছু বুঝেছো হৃদয়ের তরঙ্গ প্লাবণে?

নাকি শুধু সফেদ সফেনে ছুটেছো বাঁকা পথের ভ্রমণে!

 

কতদিন এই পথে নির্লোভ ছুটেছি, শুধু চেয়েছি-

হৃদয় মন্দিরে প্রদীপ হয়ে থাকো ‍তুমি- এ শুধু ভেবেছি

প্রচন্ড ঝড় এলো! বুকের পিঞ্জর ভেঙ্গে ভেঙ্গে জ্বলেছি

ওইসবের কতটা জেনেছো? কোথায় কিভাবে আছি?

 

আজ যখন এলে, আমি ঝরে গেছি বিরহের উচ্ছল,

সাগর নদী শুকে গেছে,আমি শুধু অশ্রুজলে টলমল।

প্রেমের হৃদয় ছাড়া কষ্টের এ দাম শুধবে না

এ পৃথিবী কতটা শুন্যতায় তা কেউ জানে না !

 

তবু হৃদয়ের তরঙ্গ তুমি, অনুভূতির সেরা উপহার,

প্রেম তুমি মৃত্যুঞ্জয়ী এক অনুপম তরঙ্গ বিধাতার।

-----------------------------------------

Saturday, November 23, 2024

অযূত ব্যর্থতা

 


কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ২৩-১১-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

******************************

চারিদিকে গ্রাসিয়াছে  কত ব্যর্থতা গ্লানির দহন,

এগুলো নিয়ত জ্বলে বুকের গভীরে সারাক্ষন।

এখন শুধুই আঁধারের খেলা নামিয়াছে পর্বত,

পথিক হারিয়াছে শুভ্রতায় ঘেরা আলোকিত পথ।

 

প্রহরী  বিনিদ্র থেকেও বাতাসে দ্বিধায় ভাসমান,

প্রভাত বিনাশীর সন্ধানে দুলে গভীর রজনীর উদ্যান।

নাবিক ছুটেছে নিরুদ্দেশ যাত্রায় ক্লান্তির  কাছে

মুক্তি তাই নুয়ে এসেছে গোধূলী লগ্নের ধাছে।

 

এখন শুধুই দিকে দিকে  একাকী নির্জন পাখি,

প্রহর গুনিছে বসে বসে মগ ডালে খুলে আঁখি।

তবু আসে না ফিরে সোনালী প্রভাত রবির ছায়ে

চারিদিকে গ্রাসিয়াছে  কত ব্যর্থতা গ্লানিরে লয়ে।

 

এ পৃথিবী চেয়ে আছে শুধু চেয়ে আছে মুক্তির পথ,

অযূত ব্যর্থতা করিয়াছে মাকৃকার বুক ক্ষত-বিক্ষত।

-----------------------------------------------

 

অচেনা পথে

 


কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ২৩-১১-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

******************************

এ আমি কোথায় চললাম,এ কোন স্থানে?

স্বাধীন বুকে মরে স্বাধীনতার ছবি ক্রন্দনে।

 

সেই হিংস্র ঈগল হায়েনা আবার এসেছে ফিরে,

লক্ষ শহীদের রক্তে আঁকা লাল সবুজের নীড়ে।

বঙ্গের বুকে ঝড় উঠেছে -সেই দোসরের ঝড়!

স্বদেশ বিরোধীর কণ্ঠে শুনি নব চেতনার স্বর।

 

ঝরাপাতার ধুয়াশায় মালা গাঁথে এ কোন প্রাণ,

যোদ্ধারা ব্যাকুল ছুটেছে  ধূসর চোখে সে উদ্যান।

প্রজন্ম হতে প্রজন্মের তরে গৃহযুদ্ধের খেলাঘরে-

সাপ -নেউলেরা সন্ধি করে ঐতিহ্য পুড়ে পুড়ে।

 

এ আমি কোন অচেনা পথে-

ব্যাকুল  ছুটেছি সেই পুরানো শকুনের রক্তপাতে!!.

স্বাধীন বুকে ঝরে স্বাধীনতার রক্ত অঝোর ধারায়,

বিভক্ত হয়ে গেছে রক্তের রঙ  শিরা -উপশিরায়।

 

এ আমি কোথায়  চললাম, কোনঅচেনা পথে !

যে পথ চেনা ছিল শুভ্র আলোয় ভরা রাত্রিতে।

আজ যেন শুন্যতার মাঝে একাকী পথ চলেছি

এ পথ বড় অচেনা! তপ্ত বালুকার ঝড়ে পুড়েছি।

----------------------------------------------

 

 

রক্ত স্মানে পবিত্র

 কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ২৩-১১-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

******************************

দিকে দিকে  জন জীবনের অযূত জিজ্ঞাসা!

বঙ্গে কি কোন কান্ডারী নেই মিটাইবে প্রত্যাশা?

 

আজ যেন মনে হয় কূলে এসে তরী হারিয়ে পথ,

ঘূর্ণি ঝড় তুফানের মতো নাবীক ভেঙেছে শপথ।

যাত্রীরা পাথরের মতো নির্বাক রক্তাক্ত নগরী

কান্ডারী যেন হারিয়েছে সতীত্ব বিদ্রোহী বাঁশরী।

 

চেতনায় যেন অসতী মাতা জারজ সন্তান বুকে

গলা টিপে ধরেছে রাঙা চোখে প্রজন্মের মুখে!

কি অদ্ভুদ সতিত্ব তোমার !

চেতনার সতিত্ত্ব হারিয়ে ক্রমশ নাচ দুরন্ত দুর্বার।

 

দিকে দিকে কালো রাত্রি হেনেছে আঘাত,

মাস্তুলের পাঞ্জেরী নিভে গেছে দ্বন্দ সংঘাত!

ক্রমশ উত্তাল সফেদ তরঙ্গে চেতনাহীন যৌবন,

প্রজন্ম হারিয়েছে পথ উন্মত্ত সাগরের দুরন্ত প্লাবণ।

 

চেতনাহীন অসতী রাজার রাজ্যে অন্তঃসত্ত্বা রমনী,

অবৈধ ভ্রূনের আবাদ চাষাবাদ করেছে সুন্দর ধরণী।

তবু বলি হবে নাকো প্রসব অবৈধ ভ্রূনের সন্তান,

রক্ত স্মানে পবিত্র এ মাতার স্বাধীন বিজয় কেতন।

--------------------------------------------------

Thursday, November 21, 2024

প্রবীণ প্রজন্মের ছায়া

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ২১-১১-২০২৪ ইং

********************

আজ যে প্রজন্ম নবীণ, কাল সে প্রজন্ম প্রবীণ,

তাই বলে মুছে যায় না প্রবীণ প্রজন্মের অর্জ্ন।

যে পথ দিয়েছে প্রবীণ সে পথে ছুটেছে নবীণ,

প্রবীণ  না হলে নবীন পেতনা বিজয় কেতন।

 

ওরে নবীণ প্রজন্ম -কেন এতো ভ্রান্তি তোমার?

দেখলে মনে হয় চেতন ভুলে ছুটেছো দূর-বহুদূর!

প্রজন্মের পরে প্রজন্ম আসে নব উদ্দামে নব ফুলে,

উত্তাল তরঙ্গে তরী ভাসায় জড়া জীর্ণতা সব ভুলে।

 

আজ যে নবীণ প্রজন্ম প্রবীণের রক্তের উত্তরসূরী,

সেই প্রজন্মের পথ ধরেই তোমার পরিচয় -বাহাদুরী।

তবে কেন  দূরত্বের পরিধি ক্রমশ বেড়ে দিচ্ছো নিয়ত,

নবীণ- প্রবীণের যুগলে কেন নয় দেশদ্রোহী প্রতিহত?

 

তুমি এলে মনে হয় চেতন পলাতক দারুন রুক্ষ প্রাণ,

অন্য ভুগোল বিষুব রেখায় লক্ষ শহীদের রক্ত ঘ্রাণ।

তুমি এলে মনে হয় গৃহযুদ্ধের ডাক শুনি বজ্র কণ্ঠের,

ওরে এ কভূ হবে না রক্তে কেনা লাল সবুজের প্রান্তর।

 

প্রবীণ প্রজন্মের ছায়া এখনো জেগে আছে প্রতিচ্ছায়ে,

হে নবীণ, তারই সঙ্গে নব মন্ত্রে এগিয়ে যাও ধরালয়ে।

---------------------------------------------

 

অবুঝের মত

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ২১-১১-২০২৪ ইং

********************

এতো সহজেই হৃদয়টা দিয়ে ফেলি কেন?

কি আছে নেশা! কি আছে অবুঝ তরঙ্গ হেন!

 

আউলা ঝাউলা ঝড়ের মত উদাসী বাতাস মেখে,

কেন স্বপ্নের চোখে তোমার ছবি বিনিদ্র যাই এঁকে।

কেন এত ব্যদনার বেনোজলে ভেসে যাই দূরে-বহুদূরে!

অসীম দিগন্ত জেনেও কেন বুঝিনা তুমি বড় অধরে।

 

শুধু ছুটে চলি শুধু ছুটে যাই সারাটি স্নিগ্ধ রাত,

কাব্যের মহিমা বুঝিনি তবু চেয়েছি দু’টো হাত।

অনেক ভেবেছি এ কবিতা আমার নয়

তবু বুকে জড়িছে রেখেছি অবুঝের মত নির্ভ্য়!

 

প্রেম কি বুঝিনি শুধু অনুভব করেছি তন্ত্রে তনুতে পুড়ি,

তবু ছুঁতে চেয়েছি নিজেকে হারায়ে আকাশের লাল ঘুড়ি।

কি যেন এক ঝড় উঠেছে হৃদয়ের গভীরে-

কেন এত সহজেই ভালবেসে ফেলি তোমারে?

 

বাঁধা পড়েগেছি যতই টানো বিরহের সুতো ধরে

এ বন্ধন ছিন্ন হবে না কভু যতই ছুটে যাও দূরে।

অবুঝের মত স্বপ্নের চোখে তোমাকে দেখেছি,

উদাসীন হয়ে অন্তরে শুধু তোমারই ছবি এঁকেছি।

------------------------------------------

 

কান পাতলেই শুনি

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ২১-১১-২০২৪ ইং

********************

দিকে দিকে তাকালেই কম্পিত হয়ে উঠে প্রাণ!

কান পাতলেই শুনি দেশদ্রোহী আজে বাজে গান।

 

অথচ স্বদেশ ছিল ফুলে ফলে শস্যে ভরা মাঠ,

তবু মুক্তি খুঁজে পাই না শহর -গঞ্জ -গ্রাম –পথ- ঘাট!

টোকা দিলেই যেন মুছে যায় শহীদের রক্তঝরা প্রেম,

চেতনাবোধে লেগেছে দেশদ্রোহী দোসরের পঁচা ঘাম।

 

কেউ যেন এসে বলে প্রজন্ম হতে প্রজন্মের কথা,

কেউ যেন মুছে দিতে চায়,কেউ যেন চায় দিতে ব্যাথা।

যে প্রজন্মের পথ ধরে ফুটেছে রক্ত জবার ফুল,

তারেই পুড়ে দিতে চায় এই প্রজন্মের দাবানল ।

 

কি এক অস্থিরতা ঘিরে আছে এ স্বাধীন বসুন্ধরা !

গৃহযুদ্ধের ডাক দিয়ে বলে গল্প –কবিতা- ছড়া।

যে প্রজন্ম দিয়েছে লাল সবুজের রুমালখানা,

কেন নাই লক্ষ শহীদের রক্ত ঝরা ইতিহাস জানা?

 

এখানেই সেই প্রজন্মের অপরাধ অমীমাংসিত ফাঁদ,

তবু বলি সূর্য্ না থাকলে শুভ্রতা পেতনা পূর্ণি চাঁদ।

দিকে দিকে তাকালেই কম্পিত হয়ে উঠে প্রাণ!

কান পাতলেই শুনি দেশদ্রোহী আজে বাজে গান।

---------------------------------------------