Sunday, March 31, 2019

ছাত্র জীবনের শেষে



             ---------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।       

        ছাত্র জীবনের শেষে
ভঙ্গুর ভবিষ্যৎ বার বার কড়া নাড়ে চিকন কালো কেশে
স্বপ্নটাকে তেড়ে তেড়ে
চাকুরীর নৌকাটাকে ভীড়ায় জীবনের অন্তিম নোঙ্গরে
এক পরাজয়ের সন্ধ্যা নেমে আসে স্বপ্নীল অভিসারে
         নেচে উঠে চৌদিকে বিষাক্ত ছুরি
         মেধাবী ছাত্রের কাঙ্খিত স্বপ্ন হয় চুরি
          আজ যে চাকুরী প্রার্থীরা বঙ্গে মরি মরি-
ছাত্র জীবনের শেষে ধেয়ে আসে এক অভিশপ্ত হতাশার তরী;
          কত যে চাকুরী প্রার্থী দুয়ারে দুয়ারে
         দিবা- নিশি যাচ্ছে ঘুরে ঘুরে
          কিন্তু  এর নিশ্চয়তা কোথায় ?
          ঘিরে আছে এক অমানিশা স্বপ্নের আঙ্গিনায়!
          ধীরে ধীরে স্তব্দতা আসে তরুণ তরুনীর অভিপ্রায়;
কত চাহিদা, কত বাঁধা, কত সিন্ডিকেটের দৌরত্ব চাকুরীর ছায়াপথে;
চাকুরীর চৌকিতে লোভী কালো প্রহরীরা দাঁড়িয়ে আছে রথে রথে--
          কে এর প্রতিকার করে বলবে অশুরেরা সব বিদায়?
যোগ্যতার ভিত্তিতে চাকুরীর ফুল ফুটবে বাগানের ডালে ডালে
আমি সেই নিশ্চিয়তা দেখি না- হে জাতির বিবেক তোমারই ছায়া তলে,
           আজ তুমি বল, আর হবে না কভূ,
            দূর্ণীতি, অনিয়ম চাকুরীর প্রভূ !
ওহে লক্ষ লক্ষ মেধাবী বেকারে তোমার বুক গেছে ভরি.
             সেই খবর কি তুমি রাখ ?
ছাত্র জীবনের শেষে আর যেন মেধাবীরা না যায় অকালে মরি !
---------------------------------------------------32-03-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
   
             


             


Saturday, March 30, 2019

সেই শিশু নাঈম



---------------------------- কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
সেই শিশু নাঈম মানবতার জানালাটি দিল খুলে
লক্ষ জনতায় ঢুকে ঢুকে।
এতো আগুনের দাবনল! তবু নিজের প্রাণকে ভুলে
উজার করে দিল নিজেকে-

তামাম পৃথিবী অবাক বিষ্ময়ে দেখল তারে
এক মানবতার দৃশ্য যেন ”এফ আর টাওয়ার “জুড়ে!
যে নামটি আজ বি্শ্ব মানবতার পাতায় পাতায় ফুলে
অজান্তে গেল লিখে ।
এতো অশুভের মাঝেও সেই শিশুটি শুভকে যায়নি ভুলে
এক মৃত্যেুর অভিমুখে

অভিরাম মানবতার পর্দাটি উড়েছিল প্রাণপন লড়ে
ভয়াবহ অগ্নির দাবানলে ।
মানুষ মানুষের জন্যে এই গানটি সুরে সুরে
গেয়েছিল দেহ প্রাণে-
মনে হচ্ছিল যেন সমস্ত দুঃখীই তার দম
যে আমাদের সেই শিশু নাঈম-একদম !

মৃত্যেু জেনেও খোঁজেছে নাঈম মানবতার সেই ফুল!
ওহে আমরা কি নেব শিখে ?
প্রেমের আলোতে পৃথিবীর মানুষেরা পাবেই মুক্তির কূল ।
    
সেই শিশু নাঈম মানবতার জানালাটি দিল খুলে
লক্ষ জনতায় ঢুকে ঢুকে।
------------------------------------30-03-2019, রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।