Friday, November 19, 2021

পরমাশ্চর্য প্রেমিক


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১৯-১১-২০২১ ইং

 

হৃদয়ে হৃদয়ে তুমুল দ্বন্দ্ব

চারিদিকে প্রাণে প্রাণে বিরহের গন্ধ

কারো প্রাণে নেই প্রেমের স্পর্শ্

এই মর্তে যে যার শর্তে

আপন স্বার্থের  মালায় বুঁনে

ভীষণ উত্তেজক।।

 

অহংকারের ভঙ্গিতে প্রেমিকার প্রাণ

পথহীন পথিক! দম্ভে আগোয়ান

কামায় ভাসে পথে ঘাটে নজোয়ান

লালসায় জাগে তরুণ-তরুণী!

 

হৃদয় চায় নির্মোহ ভালোবাসা

তবু প্রাণে প্রাণে জটিল কুটিল আশা

প্রেমময় প্রাণ  মোহে মোহে অচেতন

নষ্টামির বিনিদ্র রজণী!

 

প্রেমে প্রেমে এখন তুমুল যুদ্ধ

যে যার ‍বিষাদে ভীষণ ক্ষুদ্ধ।

হৃদয়ে আগুন, মুখে গ্রাস

প্রেমে বিরহ, বুকে ত্রাস।

কে পৃথিবীর পরমাশ্চর্য প্রেমিক-প্রেমিকা !

----------------------------------

আমাকে একটু ভালবাসা দাও

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১৯-১১-২০২১ ইং

আমাকে একটু ভালবাসা দাও,রোদ মাতাল ভোর

একটু দাও হৃদয়ের স্পর্শ্ রুদ্ধশ্বাস এ বুকে,

আমি দিবো তোমাকে শক্তিমান নির্মোহ প্রাণ

তুমি দিয়ো না কখনো এ হৃদয়ে তত জ্বালা।

 

আমাকে একটু ভালবাসা দাও, জাগিয়ে তুলি প্রাণ

একটু দাও পুলকি রোদ আঁধার ঘোর ঘরে

আমি দিবো তোমাকে শিহরিত প্রলয়!

তুমি দিয়ো না কখনো অগ্নি জ্বলা যত দাহ।

 

আমাকে একটু ভালবাসা দাও,হৃদয় খুলে দাও

একটু দাও সুখের ছোঁয়া খসা প্রাণে

আমি দিবো তোমাকে ফুল শয্যার মতো স্বপ্নপুরি

তুমি দিয়ো না কখনো ঘৃণার ক্ষতে রক্তজবার ঝাড়।

 

আমাকে একটু ভালবাসা দাও,ফুলের মতো স্বাদ

একটু দাও নির্মোহ উদয়মুখী আশা

আমি দিবো তোমাকে জ্যোতির্ম্য় প্রেমের তরঙ্গ

তুমি দিয়ো না কখনো হৃদয় কাঁপানো ঘূর্ণি ঝড়!

 

-----------------------------------------------

 

তোমাকেই খুঁজে এ প্রাণ


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১৯-১১-২০২১ ইং

 

তোমারই আঘাতে বিরহ প্রহরে প্রহরে

তোমার সঙ্গে হৃদয়ের সন্ধি,

তোমারই প্রেম নির্মাণে আমি নিজেকে

করেছি পাথর চূর্ণ্।

 

এক নির্মোহ অনুভবরে খেলা এ প্রাণের

তবু বিরহের শাস্তি !

আক্রমণের তীর ধনুকে জ্বলছে

হৃদয়ের ত্প্ত প্রান্তর ।

 

তোমার আঘাতে যখন আমি কান্নায়

তুমি উল্লাসে পদ্ম

আমার যন্ত্রণা যখন তোমাকে খুঁজছে

তুমি মুখরিত কল্লোল!

 

প্রহরে প্রহরে আহত হয়েও আমি

তোমার অনুভবে রক্তিম,

হৃদয়ের নিঃসঙ্গতা পরিপূরণে

তোমাকেই  খুঁজে এ প্রাণ।

 

--------------------------------

তুমি আসলেই


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১৯-১১-২০২১ ইং

 

এই পৃথিবীর সবই আছে ।তরঙ্গের উত্তালে

কান পেতে শুনো অবিরল হৃদয়ের সংলাপ

প্রেম যদি মরে যায় তরল আঁধারে

অনুভব করো প্রাণের উজ্জ্বল উত্তাপ।

 

যে প্রাণ জাগিয়ে দিবে প্রেমের বিরল স্পর্শ্

যে হৃদয়ে জমে আছে অসংখ্য সংলাপ

সেখানে গেয়ে যাও ভালোবাসার সু-সমধুর গান

যে অনুভবের অপেক্ষায়

তোমাকে রেখেছি বেঁধে  অসীমের বুকে।

 

তুমি আসলেই হৃদয় ছোঁবে সে নদী গিরি

যেখানে লুকে আছে পুলকের অনুপম বিষ্ময় !

তুমি আসলেই

জেগে উঠবে শিরে উপশিরে অতুল্য শিহরণ !

উৎসবে মেতে উঠবে রক্ত কণিকাগুলো

প্রবল বর্ষ্ণ ধারায়—

 

তুমি আসলেই-

এ প্রাণ তো জাগবে রাঙা  রক্তের প্রবাহে।

চির প্রেমের অমৃত জোগাবে অন্তর গৃহে।

------------------------------------------


Monday, November 15, 2021

অগ্নি চুল্লি

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ১৫-১১-২০২১ ইং

**********************

বিপুল সুখের স্পর্শ্ তুমি

আবার দুঃখের অনলও তুমি!

অফুরান ভালবাসাও তুমি

বুকের ভিতরে আমাকে রঞ্জিত করেছো

আবার কম্পিত করেছো হৃদয়ের সফেন

বুক চিরে চিরে আগুনের কুন্ড

খুব গভীরে জ্বালিয়ে দিয়েছো

আমি ছাঁই হয়ে গেছি

সেই আগুনে পুড়তে পুড়তে এখন প্রত্যহ আমি

আগুন রঙের অগ্নি চুল্লি।

---------------------------

Saturday, November 13, 2021

তুমি নেই তবু আছো

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১২-১১-২০২১ ইং

হৃদয়ে আলো জ্বালাতে চেয়েছি যতবার;

বলিষ্ঠ অহঙ্কারে নিভে দিয়েছো ততবার।

ভাবনি কভূ এ হৃদয়ের যন্ত্রণা ভার

তুমি যে কত ছিলে অলংকিত সম্ভার।

 

অবুঝ হৃদয়ে তোমাকে দিয়েছিলাম অমূল্য আসন

অফুরান ভালোবেসেছিলাম প্রতিদিন- প্রতিক্ষণ

তুমি বুঝলে না, তুমি বুঝলে না

যে প্রাণটি আছে শুকিয়েছে তরঙ্গ মূল

শুন্যতায় প্রেমের বাগান, নাহি ফোটে ফুল।

 

তুমি নেই তবু আছো হৃদয়ের গভীরে

যতই দূরে থাকো তবু তুমি অদূরে

প্রেমের তরঙ্গে তুমি উত্তাল সফেন তাই

হৃদয় দিয়েছি অফুরান কিছু আশা নাই।

 

ভাল যদি নাই বাস বেদনার উপহারে

একবার এসে বলো ঘৃণা করো উপসংহারে

তুমি আমার প্রেম গৌরব চির অনুভব !

এক অবুঝ তরঙ্গে তুমি হয়েছিলে উদ্ভব।

 

আমার হৃদয়ে আসে নাই কেহ!

তুমিই যতনে তুলেছিলে প্রেমের প্রবাহ।

তুমি নেই তবু আছো হৃদয়ের গভীরে

যতই দূরে থাকো তবু তুমি অদূরে ।

-----------------------------------------

চিত্তের মাঝখানে

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১৩-১১-২০২১ ইং

অর্থের মোহ হারাল আজ

চিত্তের মাঝখানে,

চরিত্রহীন ছুটে চলেছে সে

কোথায় কে জানে ?

 

ক্ষমতার নেশা যেন আলো-আঁধারে

তারে পাকড়াও করে বারে বারে,

রাজ্য জুড়ে অগ্নির বজ্র বাজে

       মহা প্রলয়ের মহাতানে।

 

হিংসে প্রতিহিংসের ভারে ভারে

লুটে পুটে যায় গোঢ় অন্ধকারে

শুন্য করে দেয় মাতৃ ভান্ডার

মানবিকতা নেই প্রাণে প্রাণে।

 

ক্ষমতার হাওয়ায় নিত্য মাতি

বিদ্রোহীরে করে সাথের সাথি!

প্রতিহিংসায় জাতিরে হারাল আজ

মাতৃকার মাঝখানে---

 

 অট্টহাসে ধায় কোথায় সে--                                   বারণ না মানে।

ক্ষমতার মোহ হারাল আজ

চিত্তের মাঝখানে,

------------------------------------

বিক্রি করো না ভোট

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১৩-১১-২০২১ ইং

চাই গো আমি জনতারে চাই

সচেতনতার গভীরে চাই—

 

ভোট অমূল্য ধন সদা রাখো মনে

যোগ্য দেখে ভোট দিও কেন্দ্রে যাই

প্রতীক যেন না থাকে বাসনাতে

দেশপ্রেমিক যে হবে সাক্ষাতে

তারে দিয়ো ভোট ওগো

এ ভোটার আমি চাই- মনে প্রাণে।

 

প্রতীকে যেমন সহিংসতা লুকিয়ে রাখে

যন্ত্রনা ঠেলে দেয়  তেমন জনতার বুকে।

চাওয়া শুধু একটাই-

বিক্রি করো না ভোট মোহের মাঝে

ভোট দেও তারে যে রবে দিবা সাঁঝে।

 

 চাই গো আমি জনতারে চাই

সচেতনতার গভীরে চাই—

ক্ষমতার ঝড় যখন আঘাত হানে

নেতা তোমায় চিনবে না মনে প্রাণে।

 

তবু তোমায় চাই-

যোগ্য দেখে ভোট দিয়ো কেন্দ্রে যাই।

প্রতীক যেন না থাকে বাসনাতে

দেশপ্রেমিক যে হবে সাক্ষাতে

তারে দিয়ো ভোট ওগো

এ ভোটার আমি চাই- মনে প্রাণে

ধূলিসাৎ

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১৩-১১-২০২১ ইং

বাংলার স্বাধীনতা নয় তো ভীরু

নয়তো হীনবল,

.তবু কেন ব্যাকুল হয়ে

ঝরায় অশ্রুজল ?

 

স্বৈর ক্ষমতার নগ্ন থাবায়

জন অধিকার ঘুমে ডোবায়!

যে স্বপ্ন নিয়ে বাঁচতে সে চায়

সে সব হারায়

 

ক্ষমতার গর্জ্ন যখন ভীষণ সাজে

রক্ত ক্ষরণের তীব্র আঘাত বাজে!

জনতার অধিকার পালায় লাজে

মাতৃকার আঁচল তল।

 

চৌদিকে স্বৈরতন্ত্র প্রচন্ড মনোহরে

লুট পাটের নৈরাজ্য বরণ করে

ধূলিসাৎ করে স্বর্গ্ জাতির।

অনলে পুড়ে জনবল।

-----------------------------------------

Friday, November 12, 2021

প্রিয় মোশারফ

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১২-১১-২০২১ ইং

বন্ধুর টানে খুলিছে প্রাণ তাই গিয়েছি ছুটে

শুভ জন্মদিনে অসুস্থ আমি ভাবেনি তা মোট।

এ যেন বন্ধুত্ত্বের অসীম পরির্পূণতা

ওই মহান করুণার দয়াময় রহম কথা।

 

এ হৃদয়- প্রাণের ব্যাচ ৯৩ বন্ধুর লাগি

প্রতিদিন প্রতি মুহূর্ত্  বিনিদ্র জাগি!

তরঙ্গের স্পন্দিত প্রবাহে বহে বেড়াই

অসীম ভালোবাসার অনুপম ডানা ছড়াই।

 

৯৩ বন্ধুর সুখ দুঃখের ব্যাথা

এ মহা মিলনে রচে যাই সাম্যের মূলকথা।

আমরা হয়েছি জড়ো করেছি পণ

ভাঙ্গবো না করো আশা ভাঙ্গবো না মন।

 

৯৩ ফুলে ফুলে ছড়িয়ে দিবো নিরন্তর ভালবাসা

শুভ জন্মদিনে এই হউক শপথ এই হউক আশা।

জানি হে তুমি ৯৩ এর পুস্পিত বন্ধু

প্রিয় মোশারফ তুমি আমাদের রক্ত বিন্দু।

 

আসন্ন দিন উদিত হউক নব সূর্যের সাথে

এই ফরিয়াদ করি বিধাতার তরে শুভ দৃষ্টিপাতে।

তুমি হও মহান প্রভূর নিত্য অনুগতা

শুভ জন্মদিন প্রিয় বন্ধু-হৃদয়ের প্রীতিলতা।

------------------------------------------------

Wednesday, November 10, 2021

যৌবন কালেই

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ১০-১১-২০২১ ইং

*************************

শুনেছি যৌবন কালে কুমারীরা অহঙ্কারী হয়।

অথব সব যৌবনই চুরি হয়ে যায় এ যৌবন কালেই ।

 

যৌবন কালেই সেই রমনীর গুপ্তধন লুট হয়েছিল

সে বলেছিল তার সব নদী গিরি অরন্যে সবাই অধীশ্বর

খুদ-কুড়ো খুঁটে খাওয়া গরীবের ছিটে বেড়া থেকে

ফুলে ফুলে মধুময় বাগান

যৌবনের অহঙ্কার ধ্বংস হয়েছিল যৌবন কালেই।

 

যৌবন কালেই প্রধান অতিথি হয়ে গিয়েছিল রঙ্গ মঞ্চে

যৌবন কালেই শুকিয়েছিল কমনার নদী

অথচ আজ সে যৌবনের ভিখারী!

কামনার পাখিরা আর নেই

যৌবনের ফুল ফোটেনা।

 

অথচ তার সব সোনাদানা, জমি জমা, কাপড়-চোপড়

নগ্নতা দিয়ে মাজা-ঘষা গোপনতা, অমর পরাগ

এবং গুপ্তগার থেকে লুঠ হওয়া কামনার বারুদ

ভিজে, ভেঙে, গলে, পচে, খসে, ঝরে, নষ্ট হচ্ছে

যৌবনকালেই ।

-------------------------------

 

বাহ্যিক দর্শন

 কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ১০-১১-২০২১

**********************

বাহ্যিক দর্শ্ন মানুষের কাছে আজ

বড় বেশি প্রিয়।

হৃদয় তরঙ্গের শব্দগুচ্ছ কিংবা অভিপ্রায়মালা

ঘৃণা ভরে তুচ্ছ করে দিতে দিতে

চতুর্দিকে উগ্র হয়ে যাচ্ছে পশুত্তের চরিত্র

হৃদয় নোঙ্গরে প্রেমের তরী আর ভীড়ে না

কামনার পতাকা ‍উড়ে নগ্ন শরীরে

নগ্নতা বুকের উপরে

নিলর্জ্জ কুকুরের মতো

আজ কোনো স্থির ভালবাসা নেই

প্রেমের দোকান ফাঁকা- কামনার কেনা বেচা হয়

বাহ্যিক দর্শ্ন মানুষের কাছে আজ

বড় বেশি প্রিয়।

ভালবাসার তরঙ্গ ও প্রেমের অনুভূতিগুলি

মোহের বাজারে

বিক্রি হয়েগেছে----

নাম্বার ওয়ান

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ১০-১১-২০২১ ইং

*************************

প্রতিজ্ঞা যেন আজ জেগেছে, ভেঙ্গেছে খিল,

নাম্বার ওয়ানে নিমগ্ন তাই যোদ্ধার মিছিল।

যারা করেছে অপমান তারা গিয়েছে হারায়

তারা বুঝেনি মান,তারা বুঝেনি এ বিষ্ময় !

 

তারা দিয়েছে অনলে জ্বালায় হৃদয়–বিল।

আর তুমি ছুটেছো দুর্বার স্বপ্নের মিছিল,

আজ যেন ক্ষুব্ধ্ নির্দয় ছুড়েছে ঢিল

নাম্বার ওয়ান ভয়ে সন্ধি করেছে বাতিল।

 

অদম্য্ সাহসী সৈনিক যারা

উল্কার মতো ছুটে উদ্দাম ভয়হারা!

হৃদয়ের স্পর্শে ডাকে তারা, জাগে নিখিল

নাম্বার ওয়ান তাই দুর্বারগতি, চলে মিছিল।

 

যুদ্ধের দূর্গে আজ বিজয়ের সমারোহ !

যদিও ওরা করেছে তুমুল বিদ্রোহ

তবু তুমি নাম্বার ওয়ান বিষ্ময় ক্যাবল!

কি উদ্দাম ! কি গতিশীল শিল্পের মিছিল।

 

জানি হে জানি শিল্প্ জগতে তুমি এক নব দ্বার;

তুমিই নাম্বার ওয়ান, থাক অরণ্য্ থাক না পাহাড়।

তরী হবেই নোঙ্গর হবেই নদী পার

তুমি এসেছো মিছিলে-বিজয় অণিবার।

----------------------------------------

স্মৃতি তার গর্ভগৃহ

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ১০-১১-২০২১ ইং

************************

মাঝে মাঝে এমনই গোধূলী নেমে আসে

কখনো রাত্রির চাঁদরে পূর্ণিমার জোছনারা হাসে!

তবু স্বপ্ন বেঁচে থাকে জীবনের প্রবাহে

উঁচু শিখরের হিম কিংবা তাপদাহে ।

 

মাঝে মাঝে ভালবাসার লোডশেডিং হয়

তবুও কৃষ্ণ গগণে দেখি সোনালী সূর্য্দয়!

হৃদয়ে জ্বলে শুধু আক্ষেপের বিরহী দুঃখ

প্রিয়ের ব্যদনা খুঁজে বেড়ায় অপলক চোখ।

 

হারানোর বিরহে চশমায় আর দেখি না কিছুই

অথচ সম্মুখে কত বিজয়ই না ছুঁই ছুঁই !

স্মৃতির পটে শুধু লিখে যাই ব্যদনার গাঢ় নীল

চোখ খোলে দেখি না বাগানের সুরভী ফুল।

 

কেন চলে গেছে কারো জানা নেই !

কি সুংবাদ আছে তার গভীরে খুঁজে না পাই;

শুধু ছুটেছি, শুধু ছুটেছি হারানোর নীল ব্যদনায়

অদম্য্ সহসী ছবরে বিজয় খুঁজে বেড়ায়

প্রিয়জন হারায়।

 

মাঝে মাঝে প্রিয় জিনিষের লোডশেডিং হয়

বিরহের মোমবাতি জ্বলে গভীর হৃদয়—

তবু সেই স্মৃতিকেই অবরুদ্ধ করে রাখি

অফুরান যন্ত্রনায় কবিতার চরন লিখে কবি।

 

স্মৃতি তার গর্ভগৃহ, উঁচু সিড়ি, সোনার আসন ।

---------------------------------------------

 


Tuesday, November 9, 2021

ভালবাসার নিরন্তর মোহে

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ০৯-১১-২০২১ ইং    

***********************

হৃদয়ের কল্লোলে যেন কারো শব্দ শোনা গেল,

তরঙ্গের তুমুল প্রবাহে কারো দীর্ঘনিশ্বাস ।

অনুভবের শিহরণে ভাবতেই বুঝা গেল

কাউকে আবিস্কার করার একটা অনুভূতি।

 

মনে হল

প্রেমের সমস্ত রহস্য্ যেন পিঞ্জরের গভীরে

প্রতিনিয়ত ঢেউ তুলে হৃদয়ের কূলে কূলে

ভেঙ্গে চুড়মার করে যায় স্বপ্নের কুটিরে

কেননা, ভালবাসার নিরন্তর মোহে

হৃদয়ের কাছে সে কিছু একটা বলতে চায়

 

প্রেমের এত প্রবাহ! এত বৈচিত্র রঙ

সে হয়তো কখনো জানতো না

তবু হৃদয়ের কল্লোলে যেন কারো প্রতিধ্বনি শোনা যায়

তরঙ্গের তুমুল প্রবাহে কারো দীর্ঘনিশ্বাস

সে কি আকুতি !

 

কখনো ভাবিনি সেই তুমি হৃদয়ের ধারে আজ

বিষন্ন একটা রূপসীর মতো দেখাবে

এ হৃদয় তার অনুভবের কথা জানাতে এসেছিল

তুমি বুঝলে না, শুধু তুমি বুঝলে না

স্বপ্ন গড়ার আগেই তুমি তার ঘর ভেঙ্গে দিলে।

--------------------------------------

 

Monday, November 8, 2021

তুমি এত ছলনাময়ী কেন ?

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ০৮-১১-২০২১ ইং

**************************

একটাই হৃদয়, তুমি তাকে কেন দু’দিকে দিয়েছো?

খুব ছলনাময়ী হলে তবেই এমন কান্ড করা যায়

তুমি এত ছলনাময়ী কেন ?

হৃদয়ে হৃদয়ে স্পর্শ্ করতে গেলে অন্য্ দিকে ফিরে থাকো,

 

প্রেম দিতে গেলে ঠেলে দাও

নির্মোহ ভালবাসা- না বুঝেই তুমি ফেলে দাও

অথচ তারপরেও অভিনয় করে যাও, যেন

কিছুই হয়নি, যেন

আমাকেই ভালবাস,ঠিক যেমন আমি চেয়েছি

খুব ছলনাময়ী হলে তবেই এমন কান্ড করা যায়।

 

এমন অভিনয় করার তেমন প্রয়োজন ছিল না

অন্য্ কিছু না হউক, তোমাকে তো

ভালবেসেছিলাম, হৃদয়ের গভীরে

তোমার একটা ঠিকানা ছিল, তুমি

তুমি অনায়াসে বসতি গড়তে পারতে। কিন্তু তুমি বুঝলে না

এখন তুমি দপ করে জ্বলে উঠলে বিরহী অনলে।

 

খুব ছলনাময়ী হলে তবেই এমন কান্ড করা যায়

তুমি এত ছলনাময়ী কেন ?

একটাই হৃদয়, তুমি তাকে কেন দু’দিকে দিয়েছো?

------------------------------------------

হৃদয়টা ফিরিয়ে দিও

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ০৮-১১-২০২১ ইং

***************************

হৃদয়টা ফিরিয়ে দিও সুন্দরী, সমস্ত সকাল

দুপুর বিকেল যে হৃদয়টা তোমায় দিয়েছিলাম

তুমি যা অনায়েশে পেয়েছিলে

 

যদি মনে হয়ে থাকে,তরঙ্গের উত্তাল সফেনে

প্রেমের শুশ্রূষা নেই,যদি

উন্মত্ত অনুভবের মাঠে শিহরণের ফোয়ারা

না গর্জে উঠে রুগ্ন বুকে সাহাস জাগাতে,

অথবা ভালবাসা দিতে নির্মোহ স্পন্দতে

হৃদয়টা ফিরিয়ে দিও সন্ধ্যার সহিষ্ণু শান্ত হাতে।

 

হৃদয়টা ফিরিয়ে দিও, যে হৃদয়টা তোমায় দিয়েছিলাম

এ হৃদয় যেহেতু তোমারই কারগারে

অবরুদ্ধ্!

তাকে মুক্তি দিও- নিঃশর্ত্ মুক্তি দিও

হৃদয়ের সুন্দর ভাষা, ব্যাদনার বিরহে রঞ্জিত

অনলের আলপনা।

 

মৃত্যুর আগে মৃত্যু দিও না ! হৃদয়টা ফিরিয়ে দিও

কোন প্রেম ফেরাতে পারে না তীব্রতম দুঃখের আঘাতে

হৃদয়টা ফিরিয়ে দিও, তাতে দুঃখ নেই, সুন্দরী।

---------------------------------------

 

তোমোকে রেখেছি

 কলমে- মোঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ০৮-১১-২০২১ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

**********************

সকল অনুভূতি জাগিছে প্রায় অবিরতি

বিস্তর প্রতাপে খুঁজিছে তোমায় হৃদয় বসতি।

 

শুন্যতার গভীরে একান্ত নিভৃতে

কিছু প্রেম রয়ে গেলো বিরহী স্মৃতিতে

তুমি কি বুঝিছো তার কিছু ?

সেই কবে হতে ছুটেছি তোমার পিছু!

 

শুধু এই তুমি

বুঝলে না কভূ এ তপ্ত ভূমি।

 

তবু কোনভাবে বেঁচে থেকে

বলে যেতে চাই এ পৃথিবীকে

তুমি ছিলে তুমি আছো এ তৃষ্ণতায়

জীবনজাপনে আজ যতো ক্লান্তি থাক,

তোমোকে রেখেছি হৃদয়ের উষ্ণতায়।

----------------------------------