Thursday, December 16, 2021

স্বৈর অনলে

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১৬-১২-২০২১ ইং

ক্ষমতা নহে গো হেথা পাপ-পঙ্কিল

যদি সে থাকে ন্যায় নিষ্ঠ বিশ্ব-নিখিল।

কভূ সে ঘৃণ্য নহে ফুটে যদি অযুত বিমল

পাপিষ্ঠ হবে তবে হয় যদি ধূসর বর্ণিল।

 

হে ক্ষমতা,শুনো না কভূ অসুরের বাণী!

অম্লের স্বাদ নিও না কভূ নশ্বর ধরণী।

সিংহাসন পেয়েছো বলে করো না অত্যাচার

এ ক্ষমতা নহে গো অবিন্শ্বর- চির অধিকার।

 

যত পাপ করে যাবে তুমি বিশ্ব সম্ভার

পাই পাই দিতে হিসাব বিচারিক প্রান্তর।

আজিকার লোভে আসন্ন হারাবে ওইদিন

অগ্নি জ্বালাবে তোমায় প্রতিক্ষণ-প্রতিদিন।

 

ক্ষমতার দাপটে দিয়ো নাকো গালি-

নিয়ো নাকো কেড়ে রাজ্যের থলি ।

ফিরে দাও ন্যায্য অধিকার সব

চাই না ক্ষমতা চাই না অর্থ্ বৈভব!!

 

ক্ষমতা নহে গো হেথা পাপ-পঙ্কিল

যদি সে থাকে ন্যায় নিষ্ঠ বিশ্ব-নিখিল।

লাল সবুজ তরে আমি বঞ্চিত অধিবাসী।

স্বৈর অনলে দিয়ো নাকে পুড়ে স্বাধীন শশী।

---------------------------------------------

বাঙালি এখনো শিশু

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১৬-১২-২০২১ ইং

কারা এখনো ভীন পতাকা উড়ায়,থুতু দেয় গায়ে ?

হয়তো তারা এখনো দোসরের দোসর স্বাধীন মায়ে।

হলো না তারা বাঙালি, তবু তারা লাল-সবুজের জাতি!

এ কি দুঃসাহসিক পরিচয় ! কে তাদের রতি-মহারথি ?

 

তবে কি ওরা বাঙালির ভিতরে দোসরের জ্ঞাতি ?

বিজয়ের মর্ম্ বুঝেনা যে জ্যোতি

মহান স্বাধীনতার খ্যাতি যশ মান তারা লুণ্ঠিতে পারে

ওদের বিদ্রোহ হানা দিতে পারে বাঙালির বিজয় দ্বারে।

 

বিশ্বাস ঘাতকের মহরা শুরু হল কুটিল প্রাণ

ছদ্মবেশী বাঙালি সেজে মীরজাফরের রূপায়ণ।

তবু কি জাতি সাবধান!

না না চৌদিকে হরদম পতাকার অপমান!

 

ওই মীর জাফরের বংশ ধরেরা অমর- অক্ষয়

রাজাকার আলবদরের নিবেদিল প্রেম এখনো বাংলায়

বিষ্ময়কর জন্ম যে স্বাধীনতার- যে বিজয়ের

আজ সেখানে দেখি বড় পরাজয় দেশ প্রেমের ।

 

মনে হয় যেন মুক্তি যুদ্ধের বাঙালি এখনো শিশু!

বিজয়রে স্বাদ এখনো বুঝে না- এখনো ওদের পীচু।

ওহে বাঙালি- তুলো হে তুলো বিজয়ের জয় ধ্বনি!

মু্ক্তিযুদ্ধে পাওয়া স্বাধীনতায় করো নাকো কোন গ্লানি।


Saturday, December 11, 2021

স্বাধীনতা পায়নি


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১১-১২-২০২১ ইং

বঙ্গে স্বাধীন পতাকা তব পরাধীন সন্তান !

চায় মুক্তি, চায় ন্যায্য অধিকার হে সিংহাসন।

মুক্তি যুদ্ধের গর্বিত রক্ত নিয়া

স্বাধীনতা ভেঙ্গে চূড়ে দোসর আসিয়া।

 

আজিকার বঙ্গ দেখে কেঁদে ওঠে সারা প্রাণ

নেতৃত্ত্বে তুমি তব কেন হয়নি বঙ্গ আগোয়ান?

স্বাধীনতার কতো উৎসব! কত সে গর্জ্ন !

এখনো জনতার বিজয় আসেনি মনের মতন।

 

নাই নাই কোথাও যেন নাই সুখ

বেকারত্বের অভিশাপে দুর্ণিনীতিবাজেরা উৎসুক!

বঙ্গ পুড়িছে মাদকের অনলে

দুঃশাসনের অপশক্তি পলে পলে।

 

যে মুক্তি যুদ্ধ বীর বাঙালির বিজয়ের সম্বল

আজ সেখানে বিদ্রোহীদের কল্লোল

শুধু ক্ষমতার লড়াই আর কন্দোল

জনতার অধিকার আজ ভেঙ্গেছে বিপুল।

 

স্বাধীন মানচিত্র পেয়েছি, স্বাধীনতা পায়নি-

বিপুল জনতা পেয়েছি-দেশপ্রেমিক পায়নি

নেতা আছে নেতৃত্ব নাই

আছে কিছু অনৈতিক সমাহার যেথায় যাই।

--------------------------------------------------

সেই জন চাই

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১১-১২-২০২১ ইং

ভয়ে –ভীরু ওরে বাঙালি বীর !

আমরা সেই জন চাই বঙ্গ তীর।

যে কিনা তুলবে হুঙ্কার বজ্রের মতো

আগলে রাখবে জাতির আমানত সতত।

 

ভয়ে ভীরু মোরা, যুদ্ধের রক্ত নাই

আছে ধানাই ফানাই অসৎ কামাই

মুক্তির যুদ্ধে এসো রে ভাই-

একজন নেতা চাই, একজন যোদ্ধা চাই।

 

জাতির রক্ত আজ রুধির-রথ

আজিকার নেতৃত্ব পরাজয় পথ!

এসো রে ভাই জ্ঞান প্রদীপ নির্ভিক প্রাণ

জাতিকে জাগাই চির সত্যের সংবিধান।

 

এর চেয়ে বেশী কে আর টাল-মাতাল !

যে নেতৃত্ব সুর উঠায় বেসুর-বেতাল।

ভয়ে ভীরু মোরা আদর্শিক পথ

চৌদিকে জাগিছে বিদ্রোহের শপথ।

 

আমাদের প্রত্যাশা সর্বদাই

যোগ্য নেতৃত্ত্বের নেতা চাই

চাই না ভীরু নেতা, চাই না দোসর

আমরা সেই জন চাই বাংলা প্রান্তর।

------------------------------------

ফাঁসির মঞ্চে তুমি

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১১-১২-২০২১ ইং

মেধাবী প্রাণকে কুপথে নেয় যারা,

পর্দার আড়ালে এখনো সজিব তারা!

ওরা নহে গো জাতির শুভ লাগি

জাতির ভবিষৎ আজ দুখভাগী।

 

ওগো জাতির মেধাবী দায়ভার নিয়ো আর

যুদ্ধের রণারঙ্গে তুমি দীপ জ্বালাও অপার।

তোমাদের তরে চেয়ে আছে দেশ

জাতির পাওনা দিতে হবে পরিশেষ।

 

জানি জানি তোমরা দুর্বার ওই রণাঙ্গন

স্বপ্নের উদিত পতাকা কিংবা মৃৎ কাফন।

তোমরা বুঝবে কি জাতির  দীর্ঘ্শ্বাস ?

কার স্বার্থে ডেকে আনো আপনার সর্বনাশ !

 

এ তর্জ্ন গর্জ্ন ফাঁসির মঞ্চ তোমার !

ধবংস অপার ভবিষ্যৎ এ বিশ্ব সম্ভার

নাটের গুরুরা আজ ধরাহীন

আর তুমি খুনী আর অপমান !

 

তোমাদের মনে করবে কে আর ?

আইনের দন্ডে যারা খেয়েছে মার !

ফাঁসির মঞ্চে তুমি এক নিঃস্বর্গ্ লোক,

অপরাধ করনি তবু অপরাধী এ ভূলোক।

-------------------------------

ক্ষণিকের অভিমানে

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১১-১২-২০২১ ইং

কোন মুক্তির রাহে আত্মহত্যা করেছিস আজ?

সমাধান কি হলো তবে ব্যাদনার মহারাজ ?

এ প্রাণ কি তোর হে মানব ভাই ?

কি জবাব দিবি তুই ওইখানে যাই ?

 

কেন এতো অভিমান সব কিছুর !

এ পৃথিবীর মায়া কেন করেছিস দূর?

এতো কি ব্যথা তোর?

মহান আল্লাহ’র পরীক্ষা ছিল তোর উপর।

       

তুই হেরে গেলি ইহ পর হে প্রাণ

এ পৃথিবীর ত্যাগ নহে চির সমাধান ।

আজিকার আত্মহত্যা তোর আগামীর বাধা

তোর মুক্তি নেই হে প্রিয় অনন্তের বসূধা!

 

পরাজয় ধরিছে ঘেরি উভয় প্রান্ত-

হে বিচলিত প্রাণ কবে হবি শান্ত ?

ভয় ভয় চৌদিকে ভয় !

এ আত্মহত্যা মানববের কাম্য নয়।

 

অভিমানে করিছস না জীবনের অবসান,

তোর ভাল মন্দের মালিক তো ওই মহিয়ান।

তুমুল পরীক্ষায় তোর করে অন্ন-গ্রাস!

তবু ভয় নেই তিনিই করাবে তোরে পাশ।

 

আত্মহত্যা যে তোর চির সর্ব্নাশ!

ক্ষণিকের অভিমানে আপনাকে করিস না লাশ।

------------------------

Friday, December 10, 2021

ভীরু সংসারী

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১০-১২-২০২১ ইং

আজ বীর মোরা ভীরু সংসারী!

রুখে দাঁড়াই না কভূ, দেখে অত্যাচারী !

বাঁধি না সোনার বাংলার ঘরবাড়ি

স্বার্থে ছুটেছি মোরা বিদ্রোহীর হাত ধরি।

 

দিয়েছি তুলে তরবারি পেতে বুক

রক্তে রক্তাক্ত স্বাধীনতার অমৃত সুখ।

ছদ্মবেশী দেশ প্রেমিক হয়ে করেছি আড়াল

ক্ষমতার দ্বন্দে চৌদিকে শুনি বেসুর –বেতাল।

 

ইতিহাসের খন্ডে খন্ডে নেই সন্ধ্যা-প্রদীপ

আছে কিছু গাল মন্দ বিকৃত রচনার দ্বীপ।

লাল-সবুজের তরে নেই প্রিয়ার বুক

চৌদিকে শুধু  বিরহের রক্তাক্ত চাবুক!

 

মুক্তি যুদ্ধের সুর বাজেনা আর বাঁশি!

সেই সংবিধান আর গণতন্ত্রের তাই ফাঁসি!

হ্যাঁ- না গণতন্ত্রের ঢোল শুধু ওদের

তাবেদারী দোসরের সখ্যতা আমাদের।

 

আজ বীর মোরা ভীরু সংসারী!

রুখে দাঁড়াই না কভূ, দেখে অত্যাচারী !

কার তরে জাতি কার তরে ?

বীরের প্রাণ আজ পচি মরে?

-------------------------------------------

মানবতার ক্ষয়

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১০-১২-২০২১ ইং

মানবতা বিরোধী আজ মানবতার ভিখারী

 ভুলেগেছে সেইসব দিনগুলি বেসুর বাঁশরি।

অশ্রু জলে বুক ভাসে  তার এখন

অথচ কতো নিরহ প্রাণ কেড়েছিল তখন!

 

জাতি জেনেগেছে হিংসাশী তারা মাংসাশী

তুব মানবকি রূপে কিছু তারে ভালবাসি।

দ্বারে দ্বারে ঘুরে মুক্তির অভিপ্রায়

বলে না কভূ সত্য ইতিহাস অতিশয়।

 

যে আজ মানবতার ভিখারী

সে ছিল ইতিহাসে কলঙ্কের প্রহরী

মানবতার করব রচেছিল অবমানবিক প্রান্তরে

আপনার দুর্দিনে সেইসব ভুলেগেছে বিস্তরে।

 

 

জাতি মারে লাথি তারে চোখে-মুখে

যে কিনা ভুলে যায় ইতিহাস নিজের দুঃখে।

আজ যে মানবতার ভিখারী

সে ছিল বিদ্রোহী হোতাদের কান্ডারী।

 

মানবতা পেতে হলে মানবতা দেখাতে হয়

এ কথা জানিবে সবে  নিশ্চয়!

যে আজ মানবতার ভিখারী,

তার হাতেই হয়েছিল মানবতার ক্ষয় ।

----------------------------------------

ক্ষমতার ভাষা

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১০-১২-২০২১ ইং

ক্ষমতার ভাষা যেন আজ হিংস্র বীর!

চৌদিকে উঠেছে রব ,দুঃশাসনের চাই রুধির।

চাই ধবংস , চাই বাঙালিরমুক্তি

ক্ষমতার ভাষা আজ অপশক্তি।

 

ক্ষমতা সে দুঃশাসন, সে নির্যাতন

সে ধর্ষক, সে দুর্ণিনীতিবাজ, সে অত্যাচরী

চাই দুঃশাসনের অবসান,চাই সুশাসন

চাই দেশপ্রেমিক, চাই মানবতার দিশারী।

 

ক্ষমতার ভাষা জনতার বুকে বসি

তর্জনে গর্জনে লুটে পুটে রক্ত শোষি।

জাগ বাঙালি জাগ একাত্তরের বীর

কর অবরুদ্ধ, কর আস্তানা চৌচির।

 

এই যে ক্ষমতার ভাষা, এই যে দুঃশাসন

ঠিন যেন বীর বাঙালির নির্বাসন

চৌদিকে অধিকার গণতন্ত্রে কষাঘাত

বিদ্রোহীদের হুঙ্কার, এ মুক্তির সংঘাত!

 

ক্ষমতার ধারক বাহকের এলোমেলো ভাষা-

গোধূলীর পথ ধরে চলেছে রাঙা প্রভাতী উষা।

ক্ষমতার ভাষা ভাষিদের আজ খুয়েছে লাজ

দুঃশাসনের আলোকে এরা জঘন্য পিশাচ।

----------------------------------------

বিশ্বাসী অভিরাম

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১০-১২-২০২১ ইং

আল্লাহ’র চেয়ে আপন নাই কোন জন

তিনি পরোওয়ার দীগার দয়মায় রহমান

শুনি যেন তার চরণের ধ্বনি আল-কোরআন

আমি খুঁজি তারে নবীজির পথ ধরে এ প্রাণ।

 

এ হৃদয়ের তৃষিত আকাশে

আল্লাহ’র রহম যেন বিপুল প্রকাশে

সুখ দুঃখ আনন্দ ব্যাদনায়

গোলামের শিয়রে জ্বলে জোছনায়।

 

তবু মহান প্রভূ কালের শপথে- আছরে

নিশ্চই গোলামেরা ক্ষতি গ্রস্থে লিপ্ত বিস্তরে!

আপন চিত্ত খেয়ালের হরষে

বাতিলের রক্ত রাঙা পলাশে।

 

কিন্তু তারা নয় যারা মনের পিয়াল তমালে

একাত্ববাদের প্রতি ঈমান আনে  নিখিলে

হকের প্রতি দৃঢ় অবিচল থেকে

একে অপরকে সত্যের দিকে ডাকে ।

 

ছবরের আলোকে হেরি বিশ্বাসী অভিরাম

তার প্রভূকে আগলে রাখে হৃদয় ধরাধম।

ওহে মুক্তি তো সেই গোলামের আরশে

যে কিনা ঈমান এনেছে সৎ কর্ম্ করেছে

সত্যের উপদেশ দিয়েছে ছবর করছে পিয়াসে।

-----------------------------------------

Tuesday, December 7, 2021

স্বপ্নের সেলিব্রেটি

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ০৭-১২-২০২১ ইং

*************************

আজ নীতি নৈতিকতা পড়িছে খুব মনে

চরিত্র হারা নেতৃত্বের ভীড়ে- ভীরু শিহরণে,

নিলর্জ্জ অশ্লীল ভাষা সেলিব্রেটির মুখে

কে ওদের থামাবে বলো ধরণরি বুকে ?

 

হয়তো ক্ষমতার দাপটে দূষিত সমীরণে

জনতার ধন লুটে পুটে যায় নিষিদ্ধ্ শয়নে।

আপনার চরিত্র হারায়ে পাগলের ছলে

কলঙ্কের ইতিহাস লিখে দলের পালে।

 

নুন্যতম শ্রদ্ধাবোধ নেই  চলনে বলনে

ট্যাক্সের টাকা নিজের ভাবে মহা গর্জনে

আর ওরাই নাকি জাতির রতি -মহারথি !

স্বপ্নের সেলিব্রেটি- অতিথি- প্রধান অতিথি—

 

পাগল হয়তো এমনি করি ডাকিছে সাথীরে

যে উম্মাদের অধীনে জাতিও ছুটিছে অধীরে।

আজ নীতি নৈতিকতা পড়িছে খুব মনে

চরিত্র হারা নেতৃত্বের ভীড়ে- ভীরু শিহরণে।

 

এ কেমন ভাষা সেলিব্রেটির মুখে ?

চরিত্রহীন লম্পট ধরিছে হাল জাতির দুঃখে!

বঙ্গ গগণে উড়িছে আজ অশুভ ছায়া

ক্ষমতার সিংহাসনে তাই অশুরের কায়া।

----------------------------------

 

 


Saturday, December 4, 2021

৯৩ বন্ধু ফ্রেমে

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ০৪-১২-২০২১ ইং

বন্ধু ! বন্ধু বটে- সকলেই বন্ধু—

হৃদয়ে হৃদয়ে সুখতৃষ্ণা সে যে রক্ত বিন্দু!

অন্তর হতে অন্তরে লইতেছে টানি,

ওহে ৯৩ বন্ধুরা অমৃত সুখখানি ।

 

চির বন্ধনের অনুভবে পুর্ণ্ করি প্রাণ

দৃঢ় শপথে হইতেছে আগোয়ান

হৃদয়ে হৃদয়ে গাইতেছে মানবতার জয়গান

বন্ধত্বের বন্ধনে মিটায় প্রেমের পিপাসা

এতো প্রখর তৃষ্ণা আশা ভালোবাসা।

 

সমস্ত সুখ বিরহের ঠিকানা

৯৩ বন্ধুদের স্বপ্নের আস্তানা।

করিতেছে আকর্ষ্ণ এ বন্ধু মেলা

আয় তোরা আয়  প্রাণের ভেলা।

 

দুর্লভ জীবন তবু পলে পলে নব আশ

ছিন্ন হবে না কভূ হৃদয় হৃদয়ের বসবাস।

তোমারে রেখেছি ভালোবাসার আশ্রমে

তুমি চির অম্লান রবে ৯৩ বন্ধু ফ্রেমে।

----------------------------------------

হৃদয়ের কারাগারে

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ০৪-১২-২০২১ ইং

হে বন্ধু! এ হৃদয়ভূমি তোমারে দিয়েছি ঠাঁই

কোন উঁচু নীচু পেশার ভেদাভেদ এখানে নাই

আমরা সবাই ৯৩ সাম্যের গান গাই

জেগে আছি দিবা নিশি দুঢ় বন্ধনে ভাই।

 

হারানো যত অচল স্মৃতি খোঁজে পেয়েছি আজ

বন্ধু সমারহে জাগিছে নব উৎসবে মনরাজ!

এক অতুল্য বন্ধনে

বন্ধু মেলার আয়োজনে।

 

প্রাণে প্রাণে যেন স্পর্শ্ করিছে  ৯৩ বন্ধু!

তাই তো স্পন্দনে স্পন্দনে জাগিছে রক্ত বিন্দু

এর মর্ম্ অনেক গভীরতম

ওগো প্রাণের প্রিয়া-প্রিয়তম।

 

কত যে ভালবেসেছি ৯৩ বন্ধুরে

সরস কোমল বাহুবেষ্টনে নশ্বরে

আমার শ্যামল তরুলতাগুলি তুমি

সূর্য্ পূর্ণিমা রাত্রিদিন এ হৃদয় ভূমি।

 

হৃদয়ের কারাগারে তোমারে বন্ধী করেছি

ওগো ৯৩ এর প্রিয় বন্ধু যখনই পেয়েছি—

রক্তের বাঁধন নহে তবু চির বাঁধন

প্রণয়ের স্পর্শ্ নহে তবু হৃদয়ের কাঁদন।

------------------------------------------

খুঁজি না তারে আমি

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ০৪-১২-২০২১ ইং

চির সাম্যের চেয়ে সাম্প্রদায়িক যে জন

খুঁজি না তারে আমি রাষ্ট্রের প্রয়োজন।

আমি চাই যে শুনি অসম্প্রাদায়িক ধ্বনি

হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান মুসলাম -এই ধরণী।

 

আপনার ধর্ম্ মনের তৃষিত আকাশে

মুক্তি দেয় আঁধার পরশে আকুল পিয়াসে

কভূ সে দুষ্ট ফটকে অশুভ হয়ে আসে

আপন স্বার্থের হরষে চরম অগ্রাসে—

 

আঁধার নিশীথে পূণিমা জোছনায়

কেউ কেউ জেগে উঠে ক্ষমতার আশায়

ধর্মের মন্ত্রে সাম্প্রদায়িদক ডাঙ্গায়

রক্ত রঝায় বিশ্ব সভায়—

 

চির সাম্যের চেয়ে সাম্প্রদায়িক যে জন

খুঁজি না তারে আমি রাষ্ট্রের প্রয়োজন।

এই লাল-সবুজ তরে হেরি তারে স্নেহ-মেঘ-শ্যাম,

সাম্যের তরে হেরি তারে হৃদয়ে হৃদয়ে অভিরাম।

 

স্বাধীন বাংলার কাননে বসিয়া

আমি যাইব অসাম্প্রাদায়িক কবিতা রচিয়া।

চির সাম্যের চেয়ে সাম্প্রদায়িক যে জন

খুঁজি না তারে আমি রাষ্ট্রের প্রয়োজন।

---------------------------------------------------

     

পাথর চাপা দুঃখ

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ০৪-১২-২০২১ ইং

হে স্বাধীনতা! মুক্তি থেকে আর কত দূরে !

আর কত দিবে ডাক বৈষম্যের সুরে ?

আজ যে দিনান্তে পান্তা ফোরায় বারে বারে

এত অর্জ্ন এত গর্জ্ন তবু কেন শুন্যতা ঘরে ?

 

আয়-ব্যয়ের হিসাব মিলেনা কভূ!

মাথা পিছু আয় অনেক বেড়েছে মিটেনা তবু।

ন্যায্য অধিকারের উদাস কাঁদন

চৌদিকে শিথিল করে সাম্যের বাঁধন।

 

রাজ্য কোষ লুটেরা সিংহাসনে ঘুরে ঘুরে

কুট কৌশলে ছিনে নেয় থলে ভরে ভরে।

 

হে অধিকার! ‍তুমি আজ সরে গেছো রাগ অনুরাগে!

তাই তো সোনার বাংলা হাসে না-বৈষম্যের ব্যাথা লাগে।

বঞ্চিত জনতার চোখে কান্না আসে

পাথর চাপা দুঃখ জাতির আশে পাশে।

 

আয়-ব্যায়ের হিসাব মিলে না

হে স্বাধনীতা! হে অধিকার ! তুমি তা বুঝ না!

শ্বাস ওঠে আর নামে বৈষম্যের অগ্রাসনে

আকাশ পাতাল ব্যবধান স্বাধীনতার আয়োজনে।    

--------------------------------------------------------

 

হে মহান বিজয়

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ০৪-১২-২০২১ ইং

হে মোর রক্তে পাওয়া গর্বিত স্বাধীনতা!

হে লক্ষ শহীদের রক্তে রঞ্জিত পতাকা

হে বজ্র কন্ঠের আপোষহীন হুঙ্কার

হে লাল-সবুজের  কালজয়ী অহংকার।

 

হে মোর মুক্তি যুদ্ধ!

স্বাধীনতার এতো বছর পরও বাঙালি অবরুদ্ধ!

মুক্তি যুদ্ধের বিজয় কেতন লুটায় দুর্ণিনীতির গ্রাসে

স্বপ্ন থেকে অনেক দুর চলে গেছি বিদ্রোহী বেশে!

 

হে ১৬ ডিসেম্বর!

এখনো বিদ্রোহীরা গর্জে ওঠে নিরন্তর!

এখনো ওদের কাছে হার মানি দিন শেষে

বিজয় কেতনের মর্ম্ বুঝি না ক্ষমতার অভিলাসে।

 

মুক্তি যুদ্ধে সমর জয়ী অমর তরবারী

লাল সবুজের মহানায়ক জাতির কান্ডারী

স্বাধীনতার স্থপতিকে দিয়েছি হারি

এই হার-মানা-হার নহে গো যোগ্যসূরী।

 

হে মহান বিজয় !

তুমি ফিরে এসো বারে বারে নব সূর্য্দয়

তোমায় দেখে যেন আর না ফেলি চোখের জল

 তুমি আমার শেষ ঠিকানা- শেষ সম্বল।

---------------------------------------- 

এখন মনে হয়

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ০৪-১২-২০২১ ইং

নীতি নৈতিকতার নেই কোন বালাই

এখন মনে হয় পালাই পালাই!

স্বার্থের রাজনীতি বক্ষে ধরেছে চেপে

আপন দলের আদর্শে যে যার ছাপে।

 

মানবতার স্পর্শ্ নেই কারো কাছে

শুধু আছে, ক্ষমতার লোভ আছে

বিশিষ্ট জনেরা মেলেছে দাসত্বের ডালা

নিরপেক্ষতার আড়ালে পূজারী মালা।

 

ওরে নেই নেই দেশের প্রতি ভালবাসা

জ্ঞাণী গুনি মহাজনে মোহের লালসা।

দল মতের আদর্শে বিদ্রোহীরা মাঝে

ক্ষমতার বাইরে গেলে গণতন্ত্রের সাজে।

           

ওরাই বদ্ধ করেছে মানবতার কপাট

ওরাই করেছে অপ রাজনীতি লুট পাট

 নীতি নৈতিকতার নেই কোন বালাই

এখন মনে হয় পালাই পালাই!

    

রাজ ক্ষমতা যখন ধূসর  কালো

মনে হয় যেন  ভালো-সব ভালো।

আসলে কি তাই ?        

এসব দেখে মনে হয় পালাই পালাই।

-----------------------------------------

আলাপন

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ০৪-১২-২০২১ ইং

এতো শুধু মুখের কথা নহে গো বন্ধু

এতো হৃদয় হতে হৃদয়ের আলাপন।

এতো নহে শুধু চির মোহের আশা

এতো হৃদয় নিংড়ানো অতুল্য পরশন।

 

এতো স্পন্দনে স্পন্দনে নব পরিচয়

অকৃত্রিম প্রেমের এক র্নিমোহ হৃদয়

তুমি এসেছিলে অনুভবের সখা হয়ে

এক বিনিঁসূতার বন্ধনে এ প্রাণ-মন

বৈচিত্রময় পৃথিবীর বৈচিত্র তুমি

এক প্রেমের তীর্থ্ ভূমি

 

তাই তো তরঙ্গে তরঙ্গে তুমি ঢের বেশী

গর্জে উঠো এ প্রাণে ওগো শশী

এতো শুধু মুখের কথা নহে গো বন্ধু

এতো হৃদয় হতে হৃদয়ের আলাপন।

 

অনেক ব্যাথা হবে জানি তোমার বিদায়ে

তবু চলে যাবে- তবু ভালবাসি হৃদয়ে

আমার শত ব্যাথিত প্রাণে

তোমার ফুল ফুটিয়েছি অমৃত ঘ্রাণে।

---------------------------------------

ক্যাবল ওয়ান তুমি

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ০৪-১২-২০২১ ইং

গোলাপী রঙে ক্যাবল ওয়ানে তুমি

অপরূপা সাজে এসেছো  এ ভূমি।

ক্রেতার অন্তরে ঠাঁই করে নিলে

টেক সই সেরা নিরাপদ ডানা মেলে।

 

তুমি গোলাপী রঙে আজ ধরার বুকেতে

শোভাময়ী হয়ে ক্রেতার মানস জগতে

ঠিক যেন প্রভাতী উষা রাত্রির শশী

তরিৎ প্রবাহ কর আলোকে ভালবাসি।

 

তোমার অপরূপা মুখ আর কাজলা নয়ন

ক্রেতার স্পন্দিত প্রাণ- অমৃত সুর এখন

ওহে জগৎ উঠিছে উছসি

তুমি হলে বাজার রূপসী।

 

আজ তুমি  শুধু স্বপ্নের প্রাণ কথা

যেথায় তুমি হৃদয়ে হৃদয়ে গাঁথা !

গোলাপী রঙে রাঙা তোমার অঙ্গ সব

আজ তাই গোলাপের রঙে মহাউৎসব।

 

ক্রেতার প্রাণে  জ্বলো উজ্জ্বল আলোকে

ক্যাবল ওয়ান শিরোনামে এ- ভূলোকে।

গোলাপী পাঁপড়ি ছড়ায়ে যাও

নির্ভয় চিত্তে শহর- গঞ্জ -গাঁও।

-----------------------------------------

Friday, December 3, 2021

ভ্রান্ত অভিযান

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ০৩-১২-২০২১ ইং

আবেগী পথের যাত্রা পথিক

থামারে ভ্রান্ত অভিযান!

মানব কণ্ঠর মানবতা আজ

অশ্রু জলে ভাসমান ।

 

বঙ্গ জুড়ে আজ অনৈতিক মেলা

খেলছে যে সদা ক্ষমতার খেলা।

ধর্মের নদে ভাসায়ে ভেলা

চলছে যে চ্যালা ফেলা

স্রোতের ভাটি

পরিপাটি!

 

ওহে মাঝি কবে যাবি রে তুই উজান ?

কোন আবেগে  আজ টাল-মাতাল ?

ভুল মন্ত্রে জাতিরে দিয়েছিস টান

যেথায় তুই নতজান-কোরবান।

 

ওহে আবেগী হওয়ার নাইরে সময়

বেরিয়ে আয়, বেরিয়ে আয়

তোরা আয়—তোরা আয়-

আজি বিজয়ের শপথ নেব পতাকা উড়ায়।

 

মানবতার মুক্তি আসবে সজ্জা করে-

যদি তুই থাকিস পাশে হাতে হাত ধরে।

-----------------------------------------