Saturday, February 2, 2019

কাক কোকিলের ঝগড়া


                                          -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা ।

গাছের মগডালে একটি গোছানো নীড়কে দেখেছি..
পাক পাখালির কোলাহল নেই

আছে শুধু নীড়ের বুকে শুভ্র দু’টো ডিম
গুপ্ত ডালে একাকী পড়ে আছে যত্নহীন
কখনো সাপ, কখনো ইঁদুরের খেলা চলে
ঈগলেরা তীক্ষ্ম চোখে আছে তাকে ঘিরে!

গাছের মগডালে একটি গোছানো নীড়কে দেখেছি..
পাক পাখালির কোলাহল নেই
একটি পাখি আসেতো , আরেকটি পাখি উড়ে যায়.
কেউ সকালে, কেউ দুপুরে , কেউ বিকেলে কিংবা গভীর রজনি
এক সাথে কেউ আসে না !

এক আজব দৃশ্য মহারবণের সন্ধিক্ষণে দাঁড়িয়ে
দেখছি শুধু দেখছি কাক কোকিলের ঝগড়া !
কে মিটাবে এ যুদ্ধ ! কে করবে সমাধান !

কাক বলে নীড় তার, কোকিল বলে ডিম আমার !
ছানাগুলো র্নিবিকার!

গাছের মগডালে একটি গোছানো নীড়কে দেখেছি..
পাক পাখালির কোলাহল নেই
আছে শুধু কাক কোকিলের ঝগড়া ।
--------------------------------------11-10-2018, রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।




ফুল যে ফুটে আছে





                                                -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা

সেই কোকিলের কুহু কুহু ডাক আর শুনি না..
ডালে ডালে এখন  আর কোকিল বসে না ।

সুমধুর কন্ঠ  বাজে না কর্ণের গোপন কুঠিরে
স্পন্দিত তরঙ্গগুলো থেমে গেছে ভিতরে

অপলক খোঁজে বেড়াই সেই রাঙা চোখের তুমিকে.
যে তুমি অজান্তেই এসেছিলে হৃদয়ের পলকে ।

যে তুমি এসেছিলে এক অনুভবের বসন্তে.
সে তুমি কুহু কুহু সুরে গাইতে একান্তে.

আজ জানি না,
কোন সে অভিমানে সেই বসন্ত ভুলে গেছো
ভুলে গেছো -যে রঙে সাজতে তুমি-
ভুলে গেছো- যে তরঙ্গে গাইতে তুমি
ভুলে গেছো- প্রেমিকের বসন্ত ভূমি !

বসন্ত যে এসে গেছে, ফুল যে ফুটে আছে
এক পুলকিত গাছে গাছে..

শুধু নেই- তুমি নেই- এ বসন্তের মাঝে !
তুমি ছাড়া এ প্রাণ কি সাজে ?

সেই কোকিলের কুহু কুহু ডাক আর শুনি না..
ডালে ডালে এখন  আর কোকিল বসে না ।

প্রেমের ফুল যে ফুটে আছে
তোমার কুহু কুহু সুরের মাঝে ।
--------------------------------10-10-2018 ।, রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

আমার অহংকার


                                          -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
কৃষ্ণ চূড়ায় লাগছিল বেশ লাল সবুজের শীর..
যে বুকেতে সাজানো আছে স্বাধীন একটি নীড়।

সুদূর থেকে লাগছিল বেশ মুক্ত মায়ের আঁচল
যে আঁচলে দেখছি আমি চৈতন্যের এক দল ।

দেখরে তোরা মায়ের বুকে লাল সবুজের খেলা.
একটি নিশান উড়ছে ঐ মুক্তি যুদ্ধের ভেলা ।

কে আছিস ভাই দেখবি তোরা মুক্তি যোদ্ধার ফুল ?
আজ ফোটেছে, আজ ফেটেছে বঙ্গ মায়ের কূল!

আয় তোরা দেখরে তোরা মুজিব প্রাণের ফল.
মুক্তির যুদ্ধের বিজয় কেতন-ওহে নবীন দল ।

লক্ষ প্রাণের রক্ত দাগে লাল সবুজের নিশান.
গর্ব্ জাতির-গর্ব্ আমার - ওহে হৃদয় পাষাণ ।

ওহে পাষাণ, ওহে বেঈমান , ওহে কুলাঙ্গার.
দেখরে তোরা ‍উড়ছে যে আজ আমার অহংকার !

সবাস! সাবাস! মুক্তি যোদ্ধা সাবাস শেখ মুজিব
ভয় নেই তোর আমরা আছি
জ্বালাব নবীন প্রদীপ ।

দেখরে তোরা মায়ের বুকে লাল সবুজের খেলা.
একটি নিশান উড়ছে ঐ মুক্তি যুদ্ধের ভেলা ।
------------------------------------------10-10-2018, রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।