Saturday, February 2, 2019

কথা দিয়েছিলে




                                                         -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা

কথা দিয়েছিলে সোনায় সোনায় মুড়িয়ে দিবে মায়ের আঁচল
স্বপ্ন দেখিয়েছিলে
এ বুকে উড়িয়ে দিবে সেই মুক্তির পাল- সেই বিজয়ের পাল ।

যে বীজ বুঁনেছিলে সবুজ প্রান্তরে প্রান্তরে.
সে বীজ যে জাগেনি এখনো অন্তরে অন্তরে
এক বার এসে দেখ- হে মহানায়ক !

কথা দিয়েছিলে সোনালী প্রভাতে জাগবে তুমি
প্রতিদিন জাগবে তুমি -রোজ জাগবে তুমি
এ পৃথিবীর স্বাধীন বঙ্গ ভূমি !

কথা দিয়েছিলে  সেই চেতনার পথে হাঁটবে পথিক..
আজ পথিকেরা ভুলে গেছে পথ !
অঙ্গে অঙ্গে রক্ত চোষা জুঁকেরা প্রণয়ে মেতেছে.
ছদ্মবেশীরা গর্জে  উঠেছে লাল সবুজের ছায়া তল
এক বার এসে দেখ- হে কালজয়ী দিকপাল.
এখানে প্রেম নেই –এখানে ভালবাসা নেই-
আছে কিছু স্বার্থ্পর ! আছে কিছু নিশাচর !
আছে কিছু বিশ্বাস ঘাতক !

কথা দিয়েছিলে  প্রাচীরে ভেঙ্গে উড়াবে সাম্যের পাল..
আজ দেখ,  এসে দেখ
তোমার মাঝিরা পারেনি  মাল্লারাও হেরে গেছে
সবুজের বুকে বুকে আজ তপ্ত রুদ্দুর তাপদাহ..
ঝড় উঠে গেছে ,বালুর ঝড় উঠে গেছে
লাল সবুজের তীর !.

কথা দিয়েছিলে সোনায় সোনায় মুড়িয়ে দিবে মায়ের আঁচল
স্বপ্ন দেখিয়েছিলে
এ বুকে উড়িয়ে দিবে সেই মুক্তির পাল- সেই বিজয়ের পাল ।
---------------------------------------- 18/10/2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর ।



আমি যদি তোমার কবি হতে চাই




                                                    -কবি মোঃ আামিনুর এহছান মোল্লা

আমি যদি তোমার কবি হতে চাই- হে কবিতা !
তুমি কি আসবে কবিতার বর্ণে শব্দে কিংবা মহাকাব্যে
যেমনটি আজ দেখেছি গভীর  নয়নে..

অনেক সাধ জেগেছে প্রাণের তরঙ্গে তরঙ্গে- হে কবিতা
এক প্রেমের কবিতা লিখে যাব হৃদয়ের কালিতে কালিতে
যেখানে শুধু থাকবে তুমি! শুধু থাকবে তুমি!
যেমনটি আজ লিখেছি  কলমের স্পর্শে স্পর্শে..

আমি যদি তোমার কবি হতে চাই- হে কবিতা !
ভালবেসে কি সাজবে কবিতার ছন্দে ছন্দে
হবে কি প্রতিটি বর্ণ্,
হবে কি প্রতিটি শব্দ
হবে কি এক প্রেমের মহাকাব্য কিংবা হৃদয়ের উত্তাল প্রণয়!

তোমার মাঝেই  আছে  এক কবির সূর্য্দয় !
আমি যদি তোমার কবি হতে চাই- হে কবিতা !
তুমি কি আসবে কবিতার বর্ণে শব্দে কিংবা মহাকাব্যে
যেমনটি আজ দেখেছি গভীর  নয়নে..
-------------------------------------13-10-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।




প্রতিদানে


                                         -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
যে প্রেমের আলিঙ্গনে তরঙ্গ পেয়েছো এ প্রাণে
সে সত্ত্বার কতটুকু দাসত্ব করেছো প্রতিদানে !

যে প্রেমের স্পর্শে  স্পর্শে প্রাণের স্পন্দন বুঝেছো
তাঁর কতটুকু এ প্রাণে ধারন করেছো ?

ভুলে কি গেছো সেই অদৃশ্য প্রেমের অপূর্ব্ মহিমা !
যে কিনা এ প্রাণে প্রদীপ দিয়েছে
এক অবিনশ্বর নিশানা
 এক অবিনশ্বর ঠিকানা !
লাইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুল্লাহ (সাঃ) ।

এ প্রদীপকে কতটুকু ভালবেসেছো- হে প্রাণ !
যে প্রদীপে আছে অবিনশ্বর  প্রেম !
যে প্রদীপে আছে মুক্তির প্রেম  !
যে প্রদীপে আছে শান্তির প্রেম !

যে নশ্বর মোহে আজ তুমি ব্যাকুল পেরেসান- হে প্রাণ !
এ নহে গো প্রেম, এ নহে গো ভালবাসা ।

এ প্রদীপকে কতটুকু ভালবেসেছো- হে প্রাণ !
এ নিখিলে আছো যত শুভ্র কালো । ।
এ যে এক মুক্তির আলো
এ যে এক বিধাতার বিধান -নবীজির প্রাণ..
আল- কোরআন !আল-কোরআন !

ভুলে কি গেছো সেই অদৃশ্য প্রেমের অপূর্ব্ মহিমা !
যে কিনা এ প্রাণে প্রদীপ দিয়েছে তোমাকে
লাইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুল্লাহ (সাঃ) ।

যে প্রেমের আলিঙ্গনে তরঙ্গ পেয়েছো এ প্রাণে
সে সত্ত্বার কতটুকু দাসত্ব করেছো প্রতিদানে !
---------------------------------------------13-10-2018 ।,রাওনাট,কপাসিয়া,গাজীপুর।