Saturday, February 2, 2019

একটু কাছে আস




                                                 -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
একটু কাছে আস, আরেকটু কাছে..
চুপি চুপি বল , কানে কানে বল- গলা ফাটিয়ে বল-
সবাইকে জানিয়ে বল-
”এ পৃথিবীর সব ভালবাসা আমার”

একটু কাছে আস, আরেকটু কাছে..
চোখ খুলে দেখ
আমি এসে গেছি খুব কাছে এসে গেছি
ভিতরে আছি খুব ভিতরে আছি
স্পর্শ্ পাও কি ?

একটু কাছে আস, আরেকটু কাছে..
---------------------------14-10-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

এলোমেলো সব কবিতা




                                    -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
আজকাল জ্ঞান পাপীদের খুব দৌড়ঝাঁপ দেখছি.
মঞ্চে মঞ্চে দেখছি।
কোকিলা সুরে দেশ প্রেমের কথা বলছে, জনতার কথা বলছে.
ভাগ্য বদলের কথা বলছে.

বোবাদের মুখে খৈ ফুটেছে, ঐক্যের সুর বেজেছে.
অভিনব কৌশলে কুঁটেরা জোট বেঁধেছে
যেখানে নেই কোন আপনের পরিচয়, নেই কোন আদর্শের ব্যাকরণ
এলোমেলো সব কবিতা !

কেউ ইংরেজী , কেউ বাংলা, কেউ উর্দু -কেউবা আঞ্চলিক
একই  মঞ্চে আবৃতি করছে এলোমেলো সব কবিতা
স্বরচিত কবিতা- এক ষড়যন্ত্রের কবিতা
যেখানে নেই কোন দেশ প্রেম ! নেই কোন আদর্শ্
আছে শুধু ক্ষমতা ভাগাভাগির মহাকাব্য !

আজকাল জ্ঞান পাপীদের খুব দৌড়ঝাঁপ দেখছি.
মঞ্চে মঞ্চে দেখছি।
আবৃতি করছে এলোমেলো সব কবিতা ।
যেখানে নেই কোন চেতনা, নেই কোন তাল লয়
আছে শুধু অভিনয়! আছে শুধু অভিনয় !
-----------------------------14/102018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


এ কোন যাদু দেখাচ্ছো আমাকে !




                                         -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
যতই দেখি ততই বিমোহিত হই, হারিয়ে ফেলি- হারিয়ে যাই..
এ কোন যাদু দেখাচ্ছো আমাকে !

যতই চেষ্টা করি ততই হেরে যাই, বার বার হেরে যাই
কি দিবা ! কি রাত্রি !
হরদম চলে, খুব গহিনে চলে, বিরামহীন চলে, উৎপাতে চলে
এ যাদুর খেলা ।

হে যাদুকর আর কত দিন দেখাবে খেলা ?
বার বার কেঁপে উঠছে, ভিতরের প্রাচীর কেঁপে উঠেছে
তছনছ হচ্ছে হৃদয়ের কোমল স্থাপনা !

বন্ধ করো হে যাদুকর ! বন্ধ করো এ যাদুর খেলা
এ খেলা যে সইতে পারি না,

যতই দেখি ততই বিমোহিত হই, হারিয়ে ফেলি- হারিয়ে যাই..
এ কোন যাদু দেখাচ্ছো আমাকে !
-------------------------------------14-10-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।