-কবি মোঃ
আমিনুল এহছান মোল্লা
যতই দেখি ততই বিমোহিত
হই, হারিয়ে ফেলি- হারিয়ে যাই..
এ কোন যাদু দেখাচ্ছো
আমাকে !
যতই চেষ্টা করি ততই
হেরে যাই, বার বার হেরে যাই
কি দিবা ! কি রাত্রি
!
হরদম চলে, খুব গহিনে
চলে, বিরামহীন চলে, উৎপাতে চলে
এ যাদুর খেলা ।
হে যাদুকর আর কত দিন
দেখাবে খেলা ?
বার বার কেঁপে উঠছে,
ভিতরের প্রাচীর কেঁপে উঠেছে
তছনছ হচ্ছে হৃদয়ের
কোমল স্থাপনা !
বন্ধ করো হে যাদুকর
! বন্ধ করো এ যাদুর খেলা
এ খেলা যে সইতে পারি
না,
যতই দেখি ততই বিমোহিত
হই, হারিয়ে ফেলি- হারিয়ে যাই..
এ কোন যাদু দেখাচ্ছো
আমাকে !
-------------------------------------14-10-2018
।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।