Saturday, February 2, 2019

হৃদয়ের পাগলিটা




                                          -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
হৃদয়ের পাগলিটা আজ কেমন যেন এলোমেলো
প্রতিদিনের মতো নেই সাজানো গুছানো চুলগুলো ।

কন্ঠের তরঙ্গও জমে গেছে
ঠোঁটের কমলা রঙটাও নেই, মুচকি হাসিটাও নিভেগেছে
কপালের ভাঁজে ভাঁজে যেন এক পুলকের ছাপ
সারা অঙ্গে ভেসে উঠেছে আঘাতের চিহ্ন !

হৃদয়ের পাগলিটা আজ কেমন যেন এলোমেলো !
কি এমন হলো –
একটু বলো!
তোমার সৈনিক যে ব্যাকুল হয়েগেছে, হৃদয়ে ঝড় উঠেগেছে.
প্রচন্ড ঝড় !
এরূপ তো আগে কখনো দেখেনি
তবে কি সেই যুদ্ধে তুমি আহত?

হৃদয়ের পাগলিটা আজ কেমন যেন এলোমেলো.
শরীরের ভাঁজে ভাঁজে জেগে উঠছে যুদ্ধের চিহ্ন গুলো ।
-----------------------------------------15-10-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


হৃদয়ের তরঙ্গগুলো নিভেগেছে




                                                 -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
তরঙ্গগুলো পরাজিত হয়েগেছে এক স্বার্থের কাছে
ভালবাসার স্পন্দনগুলো থেমেগেছে  পিঞ্জরের ভাঁজে ভাঁজে
ইথারে ইথারে মিশেগেছে হৃদয়ের ধ্বনিগুলো..
ইন্টারনেটের ফাঁদে ফঁদে আটকে গেছে অবুঝ প্রাণেরা..

প্রেমিক প্রেমিকেরা বন্ধী হয়েগেছে ম্যানেঞ্জারে ম্যানেঞ্জারে.
কত কবিতা, কত গল্প শুনি মোবাইল টেলিফোন বাসরে
সেখানে ফুল নেই, সেখানে ফুল শয্যা নেই
আছে শুধু নগ্নতা,
আছে শুধু এক কামনার অভিব্যক্তি !

লজ্জাগুলো নির্বাসিত হয়েগেছে পরাজিত সৈনিকের মতো.
দূর্গের সেনাপতি আটকেগেছে এক অভিনয়ের ফাঁদে।

যে প্রেমিক প্রেমিকাকে আজ মঞ্চে মঞ্চে দেখি..
কন্ঠে কন্ঠে যে কবিতার  আবৃতি শুনি
সেখানে নেই কোন প্রাণ, সেখানে নেই কোন প্রেম
আছে শুধু এক স্বার্থের মহরা ।

ভালবাসার স্পর্শগুলো কৃত্রিম হয়েগেছে প্রাণে প্রাণে
হৃদয়ের  তরঙ্গগুলো নিভেগেছে , প্রেমের সুরগুলো হেরেগেছে
এক কন্ঠহীন শিল্পির গানে গানে ।
------------------------------------15-10-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।









কার মধু খাব ভাই ?




                                          -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
গোলাপটিকেও দেখেছি লাল -জবাকেও দেখেছি তাই
তুমুল ঝগড়া বেঁধেছে ! কার মধু খাব ভাই ?

যে যার মত খুলেছে পাঁপড়ি সত্যিটা আড়াল করে..
কারো হাতে গোলাপ! কারো হাতে জবা!
মৌয়েরা পড়েছে বিপাকে দু”জনার পিছু ধরে !

জবা যে তুল্য হতে চায় গোলাপের কাছে
গোলাপ যে সৌরভ সুবাসে রাণী হয়ে আছে ।

গোলাপটিকেও দেখেছি লাল -জবাকেও দেখেছি তাই
দু’জনার রঙ প্রায় একই ভাই
মৌলিক আজ আর নাই , আজ আর নাই!

রাগ-অনুরাগে বদলে গেছে রং
জবা ধরেছে গোলাপের ঢং !

গোলাপ -সে তো রাণী!
কে বদলাবে তার ধরনি ?
সে যে ইতিহাস স্মরনি ।

গোলাপটিকেও দেখেছি লাল -জবাকেও দেখেছি তাই
তুমুল ঝগড়া বেঁধেছে ! কার মধু খাব ভাই ?
------------------------------------------------- 14-10-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।