Sunday, March 3, 2019

তবু প্রেমকে খুঁজে চলেছি




                                   -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
প্রেমকে খুঁজো না বৃথা মোহর খচিত প্রাণের স্পন্দনে মোটে,
প্রেমিকার ছদ্মবেশী কোন লোভনীয় রাঙা ঠোটে,
রূপসী দেহের ভাঁজে ভাঁজেও নয়,
খুঁজো না অনুভূতির বেশে, কল্পনার মহরাতে, আবেগের উস্কানিতে;
সুরভী বা সুবাসের পাঁপড়িতে,সদ্য ফোটা ফুলের বাগানে….

প্রেমকে খুঁজো না দারিদ্রের অভিশাপে,
ছদ্মবেশী শিল্পিদের অভিনয়ে কিংবা ক্ষমতার মঞ্চে
নিষ্ঠুর কোন জল্লাদ ডেকে ডেকে তোমাকে..

ভুল করেও যেও না সেই অলি গলি যেখানে ফাঁদ পেতে আছে..
অপবিত্র ছদ্মবেশী প্রেমিকেরা
আলোর গগণে জেগে ওঠ আঁধারের ঘূর্ণি তুফানে
দেখবে হুমড়ি খেয়ে কত সেই হৃদয়ের আঙ্গিনাতে
তোমার কল্পিত অভিসারে
আজ দেখ প্রেম থুবড়ে পড়ে আছে বাহ্যিক অবয়বে, আধুনিকতার নগ্ন মঞ্চে
প্রেমের তৃষ্ণার্ত্ প্রাণে জেগে উঠেছে জলহীন বালুচর
সভ্যতার যৌবনে এক জ্বলন্ত উনুন !

মানুষের প্রাণেরা প্রেমের মূল্য দিতে জানে না..
ছুটেছে অবিরাম এক ছদ্মবেশী প্রেমিকার পিছনে পিছনে
হৃদয়ে রক্ত ধারা অবিরল বয়ে গিয়ে..
কানায়-কানায় ভরে দিচ্ছে সব ক’টি বাতিল প্রাণ।
তবু প্রেমকে খুঁজে চলেছি মুক্তির সন্ধানে
প্রাণের খুব গহিনে আগলে রেখেছি….
---------------------------------------------------------------রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


বড় ভয়ঙ্কর এই দিন !




                                    -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
বড় ভয়ঙ্কর এই দিন-
মানুষের অন্তরে বুঝি হিংসের দলেরা পড়ল ধরা !
প্রচন্ড লোভ লালসা গ্রাসে এই মানবের অন্তর,
জাগ্রত ধমনিতে এই দিনে বিষাক্ত রক্তের প্রবাহ-
সদ্য হেরে যাওয়া প্রেম যেন; নিষ্ঠুর ,দুর্বার;
এ রকম যন্ত্রনার প্রবল চৈত্র খরা মানুষে মানুষে ভরপুর
প্রেমের চিঠি আর আসেনা প্রেমিকার হাত ধরে
নির্লজ্জ, মোহের দলেরা চৈতন্যকে আঘাতে আঘাতে মারে
প্রেম তো অপেক্ষা জানে ; এই প্রেম কখনো কি
তোমাকে ডেকেছে দুয়ার খুলে?
প্রেম আজ যত্ন করে আছে মোহের কুটিল ফাঁদে ফাঁদে
বড় ভয়ঙ্কর এই দিন-
আলোর চোখেরা অন্ধ হয়ে গেছে নিখিলের মায়া জালে
যেন উজ্বল আকাশে হঠাৎ মেঘের ঘনঘটা
অন্তরে ফিরে এল এক জাহেলী, বাতিলের হাট বাজার
ক্রেতা- বিক্রেতা অভাব নেই এই স্বার্থের মহলে্
প্রেমে এখন লেলিহান শিখা
নরকের অগ্নি জেগে উঠেছে দিনে দিনে
মানুষেরা ছুটে চলেছে অবাক বিষ্ময়ে অন্ধকার যুগে !
এখনো অন্তরে বিশ্বাস অবিশ্বাসের তুমুল যুদ্ধ
হৃদয়ে আর মানবতা নেই, নেই কোন প্রেম মায়া মমতা..
অসম্ভব স্বার্থ্পর আজ- এই নিখিলের প্রতিটি ধূলি বালি কণা !
বড় ভয়ঙ্কর এই দিন-
--------------------------------------------------------রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।



এক পথহীনা প্রতিভা




                                                  -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
যুবাটা নষ্ট হলে, ভেঙ্গে গেলে অমিতের শেষতম তরী
 নষ্ট সমাজের উল্লাসে শুধু আপনাকে হত্যা করা বলে ।
হায়, হায় চিৎকারে কপালের তিলককে দোষারূপ করি
কখনো ভাবিনা যুবাটা হাসে না কেন এই মার কোলে ?

সভ্যতা অনেক দূর, মনুষ্যত্তের ধারে কাছে নেই;
চৌদিকে মাদক নেশা, চাঁদাবাজি, ভন্ডামি রাশি রাশি
নৈতিক-অনৈতিক, পবিত্র-অপবিত্র, হরেক রঙে শশী.
তারাগুলো মিটি মিটি আলোয়  পথ খুঁজে নাহি পাই ।

যেখানে রয়েছে দুর্নীতি- হঠকারি চাটুকারী ভুড়ি ভুড়ি
কিছুতেই মুক্তি তুমি এ সন্তানের কখনো পাবে না ।
আজ যে দিশারীরা নিভে কুলোষিত প্রাণের সঞ্চারি –
কেননা, আপন স্বার্থের পূর্বে কেউ আঁখি মেলবে না ।

যুবটা ব্যাধিগ্রস্থ সমাজে পরাজিত এক পথহীনা প্রতিভা-
নষ্ট তুফানে মেঘে মেঘে ঢেকে গেছে যুবকের স্বপ্ন দিবা।
--------------------------------------------------- রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।