রবিবার, মার্চ ০৩, ২০১৯

বড় ভয়ঙ্কর এই দিন !




                                    -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
বড় ভয়ঙ্কর এই দিন-
মানুষের অন্তরে বুঝি হিংসের দলেরা পড়ল ধরা !
প্রচন্ড লোভ লালসা গ্রাসে এই মানবের অন্তর,
জাগ্রত ধমনিতে এই দিনে বিষাক্ত রক্তের প্রবাহ-
সদ্য হেরে যাওয়া প্রেম যেন; নিষ্ঠুর ,দুর্বার;
এ রকম যন্ত্রনার প্রবল চৈত্র খরা মানুষে মানুষে ভরপুর
প্রেমের চিঠি আর আসেনা প্রেমিকার হাত ধরে
নির্লজ্জ, মোহের দলেরা চৈতন্যকে আঘাতে আঘাতে মারে
প্রেম তো অপেক্ষা জানে ; এই প্রেম কখনো কি
তোমাকে ডেকেছে দুয়ার খুলে?
প্রেম আজ যত্ন করে আছে মোহের কুটিল ফাঁদে ফাঁদে
বড় ভয়ঙ্কর এই দিন-
আলোর চোখেরা অন্ধ হয়ে গেছে নিখিলের মায়া জালে
যেন উজ্বল আকাশে হঠাৎ মেঘের ঘনঘটা
অন্তরে ফিরে এল এক জাহেলী, বাতিলের হাট বাজার
ক্রেতা- বিক্রেতা অভাব নেই এই স্বার্থের মহলে্
প্রেমে এখন লেলিহান শিখা
নরকের অগ্নি জেগে উঠেছে দিনে দিনে
মানুষেরা ছুটে চলেছে অবাক বিষ্ময়ে অন্ধকার যুগে !
এখনো অন্তরে বিশ্বাস অবিশ্বাসের তুমুল যুদ্ধ
হৃদয়ে আর মানবতা নেই, নেই কোন প্রেম মায়া মমতা..
অসম্ভব স্বার্থ্পর আজ- এই নিখিলের প্রতিটি ধূলি বালি কণা !
বড় ভয়ঙ্কর এই দিন-
--------------------------------------------------------রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

অবুঝের মত (গান)

  অবুঝের মত (গান) কবি মোঃ আমিনুল এহছান মোল্লা স্থানঃ রাওনাট - কাপাসিয়া - গাজীপুর তারিখঃ ২১ - ১১ - ২০২৪ ইং ********************...