Thursday, April 4, 2019

কে হারাবে তোকে?




---------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
ওহে তারুণ্য, জানি তুই আমার স্বপ্নের মাঝে
গড়ে দিবি বাসা ।
তোর গহিন কুঞ্জে লেগে আছে রক্ত শহীদের
তুই ভাঙ্গবি না আশা
আসুক না গোপনে বিদ্রোহীদের কালো মুখ,
তুই রুখে দিবি বেদনা
চির বঞ্চিতের যত লড়াই সংগ্রামের চিত্র আঁকা
               তুই হবি তার সাধনা;
তবে কেন তোর কুঞ্জে করবে অশুরেরা খেলা ?
তুই জাতির অমূল্য ধন,
বঙ্গ বন্ধুর অমর নির্দেশনা, বাঙ্গালী মুক্তির ভিত্তি
মৌলিক চেতনার বর্ষ্ন
এতো উপমা, এতো স্পৃহা, তোর সম্মুখ সমর
বিজয়ী যুদ্ধের ভাষা
ওহে তারুণ্য, এক মহান মুক্তিযুদ্ধ তোর হৃদয়ে এসে
দিয়েছে গড়ে বাসা !
তুই জিতবিই নিরন্তর জগৎ ব্যাপি ওহে উত্তরসূরী-
               শুধু,
জেগে দে চেতনার অঞ্চল-
ওই চেয়ে দেখ যুদ্ধে পাওয়া পতাকা উড়েছ বঙ্গ জমিন;
চেতনাই তোর মানোবল
কে হারাবে তোকে লক্ষ শহীদের সোনার বাংলায় ?
----------------------------------------04-04-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।



আতংকে পিতা-মাতা




                        ------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
আজকাল পিতা-মাতা বড় ভয়ে ও ক্রন্দনে
নিরাপত্তাহীন এক জীবন ব্যবস্থা, কঠোর বন্ধনে
কখন যে ধেয়ে আসে কালো থাবা সন্তানের গ্রন্থিতে গ্রন্থিতে
সেই আতংকে পিতা-মাতা ,এই সমাজের নষ্ট মন্থিতে !
সন্তানের মাঝে যদি মেতে উঠে সেই কোলাহল
কোন মন্ত্রে হঠাবো তাকে? যখন দেখি অচল রাষ্ট কল !
কতো অশুভ শক্তি উদ্ভাস দেখি এই সমাজে-
জানি না কি হবে পরে, এখন সবই বাজে;
চারিদিকে আতংক ভয়ঙ্কর মাদক ত্রাসে
জানি না কেউ দেখে কি না,সন্তানেরা আজ নেশার গ্রাসে
এ কোন  মাদক সম্রাটের থাবা? সন্তানের দ্বারে দ্বারে-
এর জবাব কে জানাবে আমারে ?
ওহে রাষ্ট্র, কোন মাদক নেশা চাই না সন্তানের দুয়ার-
তুমি দেখ, আঁখি মেলে দেখ – এ কোন অন্ধকার ?
ওহে সমাজ, গড়ে তুল এক কঠোর সামাজিক অন্দোলন!
না বল, মাদককে না বল- জিতবেই পিতা-মাতার সন্তান ।
---------------------------------------------04-04-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


বয় ফ্রেন্ড




-------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
ইদানিং খুব শুনি ঘরে ঘরে,ফ্রি মাইন্ডের গান
আধুনিকতা বলছে তারে একে অপরের প্রাণ ।
স্কুল কলেজ ভার্সিটির ধারে
পথে ঘাটে ঝোপ ঝাড়ে
যুবক-যুবতী হাত ধরে
জেগে তুলে কোন তুফান ?

এক নিলর্জ্জ অবাদ মেলামেশা তরণী-তরুণ!
যুবক নাকি বয় ফ্রেন্ড! সে নাকি দেহ প্রাণের আলো !
খবর রাখে না কেউ এ আধুনিকতা কত কালো !
বয় ফ্রেন্ডের এই অভিসার,
এক আত্ত্বহত্যার ডাক তোমার
ইহ-পর হল অন্ধকার !

তবু তরুনী জড়ালো-
বয় ফ্রেন্ড কেড়ে নিলো, যুবতীর ধন কেড়ে নিলো-
কিসের এতো অবাদ মেলা মেশা- তুমিই বলো ?
যে বন্ধুত্ব তোমার দেহ প্রাণকে করে না সম্মান-
যে উম্মুক্ত আধুনিকতা তোমাকে দিল অবসান।
সে আবার বয় ফ্রেন্ড হয় কি করে ?
-----------------------------------------04-04-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।