Monday, April 15, 2019

এক যুগের মলাটে



                                 -------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
এক যুগের মলাটে চারিদিকে অন্ধকার আকাশ
প্রেমের আত্তারা হয়ে গেছে যেন নিষ্ঠুরতম ত্রাস
নৈতিকতা ঘুমিয়েছে- লজ্জা শব্দটি সে-ও ঘুমে’
নব নব হুজুগের ব্যাপ্তিতে গা ভাঁসিয়েছো তুমি ।

পরাজয়ে অনেক গভীরে চলে গেছো! সেই দূর কোন অচিন পারে
তুমি আজ পথহীন পথিকের মতো গোঢ় অন্ধকারে-
কেউ যেন তোমায় ঘিরে ঘাঁপটি মেরে আছে প্রাণে;
মনে হয় ‍তুমি যেন এমন কোন অশুভ শক্তির উদ্ভাবনে

শুভ প্রাণের দ্বারে দ্বারে-নব নব উদ্দীপনে অকূল আকাশে বাতাসে
তুমি ছাড়া আর কে আসে এই সরল যুগে অনায়াসে ?
এক যুগের মলাটে পৃথিবীতে অশুভ শক্তিরা ঘুরে ফিরে-
শুভ শক্তিরা পরাজিত সৈনিকের মতো গর্তে-মুক্তিরা দূরে, বহুদূরে—
----------------------------------15-04-2019, রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।






Thursday, April 11, 2019

আজ তুমি দশে এসে



------------------------ কবি মোঃ আমিনুল এহছান মোল্লা ।
ওহে পঞ্চ কবি,তোমরা কেন এতো অস্থির!
কোন কবিতার জন্যে এতো প্রেম তোমাদের?
একটু বলো ?
যে কবিতা কেউ লিখেনি আগে, এবার সেই কবিতার কথা বলো ।

পৃথিবীর সমস্ত কবিরা জেনেগেছে ,
একটি কবিতার জন্য বছরের পর বছর যুদ্ধ করেছো,এখনো করছো
একটি মহাকাব্যের বিভোরে-

সূর্যের আলো শেষ হয়ে গেলেও, রাত্রির অন্ধকারে কিংবা
স্নিগ্ধ জোছনায় খুলেছো দৃঢ় মুঠি
কখনো দমনি, কখনো নেওনি ছুটি !
দূর্গে দূর্গে করছো যুদ্ধ
যে বিজয় কেউ দেখেনি আগে, এবার সেই বিজয়ের কথা বলো ।

আমরা সেই বিজয়ের জন্য এসেছি, আমরা সেই যুদ্ধের জন্য এসেছি
আমরা শপথ নিতে এসেছি-
তামাম পৃথিবী জেনেগেছে এই যুদ্ধের কলোরব-
গভীর হৃদয় হতে স্পন্দিত হচ্ছে সেই অনুভব ।
শুধু তুমি ,শুধু তুমি !

পৃথিবীর মঞ্চে মঞ্চে উচ্চারিত হচ্ছে, আবৃতি হচ্ছে শিল্পির কণ্ঠে কণ্ঠে
যুদ্ধ বিজয়ের অমর শিরোনাম
এক বিষ্ময়ের মহাকাব্য ! পঞ্চ কবির দীপ্ত কবিতা-” বিবিএস কেবলস লিঃ ।

আজ তুমি দশে এসে- এক অনন্য সাফল্যে হে কবিতা ।
--------------------------------------------11-04-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর ।






Wednesday, April 10, 2019

দশ বছর পূর্তীতে দাঁড়িয়ে



-----------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
ওহে বিবিএস কেবলস ,
আজ হতে দশ বছর আগে তুমি জন্মেছিলে বিবিএস গ্রুপে
পঞ্চ সূর্যের বিপ্লবী কিরণে আজো জ্বলেছো বিপুল প্রতাপে!
এক অঙ্গিকার হতে তুমি এসেছিলে সোনালী প্রভাত প্রহরে
ওহে বিবিএস কেবলস ,
অনেক যুদ্ধের পর যুদ্ধে আজ তুমি জাগ্রত অন্তরে অন্তরে ।

এক ঈর্ষশীয় সাফল্যের উপমা তুমি পৃথিবীর পথে পথে
অনেক ভাগ্যবান তুমি; এই  ইস্পাত কঠিন শিল্প জগতে;
তোমায় ঘিরে আছে শত শত বিপ্লবী যোদ্ধা যুদ্ধের বাঙ্গারে
যারা শিখেনি,
যারা কখনো হার মানতে শিখেনি প্রতিযোগীতার সমরে ।

তুমি পঞ্চ সূর্যের দীপ্ত আলো, এই অন্ধকার পৃথিবীর বন্ধন,
তুমি নির্ভরতার প্রতীক -ওহে বিবিএস কেবলস,ওহে ভোক্তার প্রাণ ।
তুমি হারতে আসনি, তুমি হারতে শিখনি-
তুমি এক মুক্তির আলো এই ধরণী ।

দশ বছর পূর্তীতে দাঁড়িয়ে তোমাকে দেখছি আমি- এক ঈর্ষশীয় সাফল্যের শিখরে
অনেক যুদ্ধের পরে আজ তুমি এক বিজয়ী নিশান,
এক বিষ্ময়কর উপমা বিশ্ব দরবারে !
পৃথিবীর সব অন্ধকারেরা যদি নেমে আসে ,আমি তোমাকেই খোঁজে নিব ।
আর বজ্র কণ্ঠে বলব,
 তুমি আমার হৃদয়, তুমি আমার প্রেম- ওহে বিবিএস কেবলস ।
-----------------------------------------------10-04-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।