Wednesday, June 12, 2019

চোখ দু’টো ছিলো



চোখ দু’টো ছিলো বিখ্যাত কবির  মতো রচিত কবিতার শস্যক্ষেত,
পলকে পলকে প্রাণের কথাগুলো রচিত হচ্ছিল পাতায় পাতায়
লেন্সগুলো ঝলকে ঝলকে তুলছিল স্পন্দনের প্রতিটি রক্ত কণিকা
কর্নিয়া, আইরিস, রেটিনা, অ্যাকোয়াস হিউমার, ভিট্রিয়াস হিউমার, অপটিক নার্ভগুলো
ছন্দে ছন্দে বুঁনেছিল অনুভবের বিখ্যাত কবিতা-

কবি কাল্পনিক ভ্রমনে-
শুধু দেখছিল আর এঁকে যাচ্ছিল হৃদয়ের ফ্রেমে সেই তোমাকে !
আর শিরোনামে লেখেছিল সেই অমর কবিতা
আমি তোমাকে ভালবাসি।

চোখ দু’টো ছিলো কবির কবিতার অনুপম শব্দের বিন্যাস,হৃদয়ের শ্রেষ্ঠতম ভাষা
সেই  ভাষা ধরে আজো আমি ছুটে চলেছি—
আজো আমি খোঁজে চলেছি সেই কবিতার সন্ধানে-
কবি তো হলাম, কিন্তু কবিতা কোথায় ?
কেউ কি জানো?
আমি তো জানি সেই চোখের ভাষায় লুকায়ে আছে আমার কবিতা !
হয়তো কোনদিন আবৃতি হবে না আর-
তবু তুমি হৃদয়ের কবিতা ।

চোখ দু’টো ছিলো ঠিক যেন সেই কবিতার মতো-
যাকে আমি শর্ত্হীন ভালবেসেছি-
তবু কেন আজ সেই চোখের ভাষা এতো মলিন শীর্ণ্ আর ক্ষীন ?
-----------------------------------------------12-06-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর ।

শুধু বুঝনা, শুধু তুমি বুঝ না



                                                  ---------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা ।
এতোদিন অপেক্ষায় থেকে থেকে শুধু চলেছি একাই,
অবুঝ প্রেমর স্পন্দিত প্রবাহে জেগে উঠেছে সফেন
দৃষ্টিহীন সীমানার প্রাচীরে ।

প্রেম পাইনি হৃদয়ের তরঙ্গে,
তবু প্রাণের কপাট খুলে রেখেছি অধীর আগ্রহে তোমার পথ চেয়ে
এই নির্দ্য় খেলা আর কতোকাল আর কতোটা জীবন!
ফুল শয্যায় না ফুটুক, ফুটুক তোমার প্রতিটি স্পন্দনে
কিছুটাতো প্রেম চাই, হৃদয়ের গহিন হতে চাই ।

হয়তো বহুকাল, হয়তো বহুকাল- হয়তো মৃত্যুঅবদি !
শুধু তুমি! শুধু তুমি!
তবে কেন তুমিহীনা এই আমি?
তুমিই তো এই হৃদয়ে নিভৃতে এসে প্রতিটি মুহূর্তে জাগো
হয়তো এইভাবেই প্রাণের স্পর্শিত মন্দিরে জ্বালাবে প্রেমের প্রদীপ!
প্রাণের কাছে প্রেম কি তবে শুধুই অপেক্ষাময়?

হয়তো হবে, না হলে কেন এতো ব্যাকুল প্রাণে ছুটেছি তোমার সন্ধানে-
এতো অধরা, তবু তুমি জেগে উঠ বুকের বুননে,
এই প্রাণ জানে, প্রতিটা স্পন্দনে স্পন্দনে কতোটা রক্ত ক্ষরন!
কতোটা হিসেবহীন যন্ত্রনা ধেয়ে আসে অনুভবের শাখে শাখে!

শুধু বুঝনা, শুধু তুমি বুঝ না-
আমি তো জানি, আমি তোমাকে কতটুকু ভালবাসি ।
---------------------------------------------12-06-2019, রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

Tuesday, June 11, 2019

চৌদিকে খুলে গিয়েছে

                                  -----------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
খোঁজে ফিরি হারিয়ে-দরিয়ার অকূল অন্ধকার!
কোথাও নেই হারিয়ে গেছে মানুষের স্পন্দিত পিঞ্জর!
এই হৃদয়ে দেখিনা প্রেমের স্রোত রক্তিম জল,
তবে কেন তুমি শ্রেষ্ঠ হলে এই নশ্বর নিখিল ?
বৈষম্যের রক্তে রক্তে রাঙ্গালে বুক,
অসত্যে অসত্যে কেড়ে নিলে পৃথিবীর সুখ-
কোন মোহ পথ ভুলালো? ছিন্ন হল তোমার অন্তঃবল
জেগেছে প্রাণে কোন অশুরের স্পর্শ্, কোন সে দুষ্টের দল?
মোহের প্রতিযোগীতা স্পন্দিত প্রাণে করছে ঘা!
অথচ অন্ধকারে খোঁজে ফিরি মুক্তির কমল- পা !
বাহ্যিকে বাহ্যিকে চাই শান্তির বাসন্তী হাওয়া
খোঁজিনা না কভূ আপনার ভিতরে আলোর পরশন
চৌদিকে খুলে গিয়েছে ভ্রান্ত মোহের নষ্ট মন-প্রাণ।
--------------------------------------রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।