Monday, October 7, 2019

এই নশ্বর ভূ-লোকে



                                   -----------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
যে দিন এ প্রাণ দেহ হতে বের হয়ে যাবে
আর কি আসবে তুমি হে প্রাণ ধরনীতে ?
না, না কখনো না
তবে কেন এতো লোভ লালসা নশ্বর ঘিরে?
তুমিতো অবিনশ্বরের যাত্রী- হে মুসাফির;
কি পূঁজি নিয়েছো ?
মুক্তি পাবে তো সেই হাশরে ?
আর যে সময় নেই হাতে ওহে বিধাতার গোলাম
এখনই তৈরী কর আপনাকে
এই নশ্বর ভূ-লোকে ।
------------------------------------------------7-10-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

চৌদিকে তৃষ্ণার্ত্ প্রাণ



---------------------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
ধরনী অস্থির হয়ে গেছে অনিষ্টের কালো মেঘে
মানুষের পবিত্র প্রাণে শয়তান বাসা বেঁধেছে এখন;
নিষ্পাপ শিশুসূর্য্ নিভে যাচ্ছে দিবসের আগেই
আলোহীন হচ্ছে পৃথিবী-

 কুমন্ত্রণাগুলো মানুষের শিরে শিরে বেশ কলোরবে !
আদর্শ্ সব উঠে গেছে সমাজের রন্ধ থেকে;
মরু প্রান্তর বলছে নদীকে; জল হবে তোর কবে?
অসাধুতায় আজ সাধুতার প্রতিচ্ছবি দেখি হরদম
অকল্যাণে খোঁজে ফিরি কল্যানের দল বল!

প্রাণগুলো হয়ে গেছে ভ্রান্তের পূজারী! দুষ্টের মগডালে খোঁজে স্নিগ্ধ পৃথিবী-
পরাজয় চলে এসেছে; সম্মুখে আমবস্যার কালো ছায়া
পথিকেরা আজ পথহীন পথে ব্যাকুল বেহশ!
চৌদিকে তৃষ্ণার্ত্ প্রাণ !মানুষেরা শুধুই অস্থির !
লোভের চক্রে চক্রে অবিরত ঘুরছে মানুষ, ঘুরছে তার প্রাণ ।
----------------------------------------------------------------70-10-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


আজ তুমি নগ্ন শরীরে



                                    ----------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
দুর্নীতি, আজো তুমি বাংলার প্রাণে প্রাণে আছো;
স্বাধীনতার এতো বছর পরেও তুমি দিব্যি ব্যশ্যার মতন;
সারা অঙ্গ খুলে তুমি  নিষিদ্ধ পল্লীতে অবিরত
আজ তুমি নগ্ন শরীরে
কতো অবৈধ কলঙ্কের দাগ গায়ের প্রতিটি ভাঁজে ভাঁজে-

কি কথা ছিলো? কি দিয়েছো?- আর কি হারায়ে!
একটি স্বাধীন পতাকা পেয়েছি কিন্তু দেখিনি
আজো দেখিনি সেই সব সূর্য্ নক্ষত্রের আলো!
যে মায়ের আঁচলে আঁকা লাল-সবুজের আলপনা;
যে রক্তের স্রোত বয়ে গেছে এ বুকের উপর
আর কি চাও বল ?
একটি স্বাধীনতার গান কি রকম সুমুধুর ! সে কি তুমি জানো ?

মনে পড়ে ত্রিশ লক্ষ শহীদের রক্তের কথা ?
মনে পড়ে দুই লক্ষ মা বোনের সম্ভ্রম হানীর কথা?
তবে কিভাবে পারো এ মায়ের বুকে দাঁড়িয়ে এতোসব অবৈধ কাজ করতে ?
কেনইবা তোমার পরিচয় হবে
তুমি ঘুষখোর, তুমি চাঁদাবাজ, তুমি সন্ত্রাসী, তুমি স্বৈরাচার , তুমি নেশাখোর আরো কতো কি !
আমিতো চাই সবাই বলুক তোমাকে- তুমি দেশ প্রেমিক!
তুমি বাঙ্গালী কিংবা বাংলাদেশী ।

দুর্নীতি, আজো তুমি সারা অঙ্গ খুলে নিষিদ্ধ পল্লীতে অবিরত
আজ তুমি নগ্ন শরীরে
কতো কুকর্মের চিহ্ন এ দেহের প্রতিটি ভাঁজে ভাজে!
-----------------------------------------------------------7-10-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।