Wednesday, October 9, 2019

কোথাও পেলাম না এতোটুকু !



                                          -------------------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
সত্যটা পথ ছেড়ে সন্ধ্যার আঁধারে
সে কি এক মিথ্যা এসে ডাকিল নশ্বরে,
ডাকিল, চাই চাই- তেমারে চাই
অশুভ দানবের মতো চলিছো তুমি- না বুঝ  সুখ, না বুঝ দুঃখ
তোমার সূর্যে তুমিই পুড়ে ভৌগোলিক সীমানায়-

চরিত্রে গায়ে নেমে আসে যে আলোক
তার মাঝে তোমাকে খুঁজেছি তুব তুমি কালো!
জল্লাদের মতো হাত খুলে দড়ি টানো ফাঁসির
অথচ সেই দড়ি তোমার গলায়-
তুমি নাহি বুঝ ।
সত্যরে খুজেছি আমি প্রকাশ্যে পাগলে মতো সবখানে
কোথাও পেলাম না এতোটুকু !
---------------------------------------9-10-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


যথেষ্ট নয়




যেন কাউকে পাকড়াও করার ভীষণ
প্রয়োজন ছিল ।
কিন্ত না, যা নেওয়া হল, তা যথেষ্ট নয় ।
সে প্রত্যশা আরো বেড়ে গেলো, এবারে
তুমি প্রচন্ডভাবে বাড়িয়ে দাও এ অভিযান
মূল উৎপাটন করো-

কলঙ্গের ছাপ লেগে আছে মায়ের আঁচল ছায়ায়
জাতি আজ  যন্ত্রনায় দাউ দাউ আগুনে
তুমি ছাড়া কে নিভাবে  বলো ?
সমস্ত অভিশাপ থেকে মুক্ত করার এ অভিযান
প্রয়োজন ছিল ।
কিন্ত না, যা নেওয়া হল, তা যথেষ্ট নয় ।
----------------------------------------9-10-2019,রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

প্রেমকে ফিরিয়ে দিও না



                                      -----------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
প্রেমকে ফিরিয়ে দিওনা সুন্দরী, কত কাল হতে
সকাল- দুপুর –বিকেল তোমার হৃদয়কে চেয়েছি
তার হিসেব নেই-

তুমিই তো আবিষ্কার করেছিলে আমাকে এক হৃদয়ের আহবানে
আমি তো শুধু-
সেই হৃদয়কে সাড়া দিয়েছি-
প্রেমকে ফিরিয়ে দিওনা সুন্দরী, হৃদয়ের সহিষ্ণু কর্ণার হতে

হৃদয়টা খুলে দিও, এই তো আসছি- আমি আসছি
এ প্রেম তোমার হৃদয়েই মানায়-
আমি খুঁজে পেয়েছি প্রেমের ঠিকানা
যে ঘরে শুধু তুমি! শুধু তুমি!
এই প্রেমের আলপনা কোনদিন মুছে যেতে পারে না, না পারে না
কোন দিন পারেনা----

প্রেমকে ফিরিয়ে দিও না, ফিরিয়ে দিও না সুন্দরী ।
--------------------------------------------------------90-10-2019,রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।