Thursday, October 10, 2019

ভুলে গেলে মুক্তি পেতাম



                          ----------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
ভুলে গেলে মুক্তি পেতাম,যন্ত্রনার মধ্যে থাকতে হত না এখনও
সেই কবে !কত দিন হয়ে গেছে,তবু তুমি জেগে উঠ
আমার ঘুমন্ত হৃদয়ের পরতে পরতে---
এক স্পন্দনের আহবানে তোমাকে জেনেছিলাম  হৃদয়ের গভীরে
অথচ ব্যাদনার কাব্য এখনও শেষ হয়নি এই বসুধায়—
যখন তখন গর্জে উঠ কবিতার চরনে
মনে পড়ে, মনে পড়ে, এখনও তোমাকে মনে পড়ে।
সে কি ভুলা যায় ?
ভুলে গেলে মুক্তি পেতাম,যন্ত্রনার মধ্যে থাকতে হত না এখনও
-------------------------------------------------------10-10-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

সে খবর কি রাখো না ?



                   -----------------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
দেখিনি কখনো!
আমি তো ভেবেছি অস্রের মহরা শেষ হয়ে গেছে কবে ।
এভাবে অস্র হাতে আর দাঁড়াবে না কোন ছাত্র শিক্ষাঙ্গনের  সামনে ।

সে আর কি ভাবনা !
কেননা বিদ্যাপীঠের এই প্রাঙ্গনে কলম আর বইয়ের চেয়ে আরো বড়ো
কোন অস্র নেই
কেননা কলম আর বই ছাত্র ছাত্রীর উত্থানে জেগে থাকে
যতদূর আঁধার দেখা যায়
দীর্ঘ্ পথ ধরে----

বইয়ের চেয়ে আর কোন শক্তিশালী আলো নেই
কেননা জ্ঞানের ফুল, অন্ধের আলো, বিবেকের চেতনা
কেবল বই কলমই দিয়েছে আশ্রয় !
আর অস্র দিয়েছে রক্তপাত, হানাহানি, অসভ্য জনপথ
সেকথা বলিনি, অস্র ছাড়া যুদ্ধ হয়েছে কবে ? তার চেয়ে
বড়ো অস্র তোমার জ্ঞান।

আলোর নিচে চাইনা দেখি অন্ধকার সেই অস্রের মহরা—
জ্ঞানই জানো শুধু ! জ্ঞানের ভিতরে এত বিজয় আছে
সে খবর কি রাখো না ?
-------------------------------------------------------10-10-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।





তোর ভয়ে



                                        -----------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
অকস্মাৎ কেউ চেঁচিয়ে উঠল রক্তে ঝাঁকি দিয়ে
ক্ষমতা, ক্ষমতা, ক্ষমতা
আমি তাদের হালের  চলা ফেরা দেখতে গিয়ে বুঝেছি
লাগামহীন পাগলা ঘোড়া ।
অথচ কেউ যেন নেই থামায় ওদের অসভ্য গতি, খাঁ খাঁ করছে সভ্যতা
ভিনমতের কিছু বললেই
দেখছিলাম, ক্ষমতার দম্ভে ঝাঁপ দিয়ে পড়ে অশুরের পোষ্য দলেরা
এ যেন এক নিষ্ঠুর প্রহসন!
ক্ষমতার পিছন ‍দিকে, ডাইনে- বাঁয়ে কোন দিকে নেই
এ রক্তাক্ত ময়দান!
জীবনের নিরাপত্তা নেই, নেই কোন ন্যায্য অধিকার, নেই কোন বাক স্বাধীনতা
আছে কিছু পরাধীনতার গন্ধ !
এ কেমন স্বাধীনতা, এ কেমন বিজয় তুমি এনে দিলে হে স্থপতি ?
হালের দৃশ্যটা খুব অপরিচিত, এখনও সময় আছে
ওদেরকে থামিয়ে দাও
ওরা তোমার অর্জনকে নিঃশেষ করে দিবে, গর্জ্নকে থেমে দিবে
আমি স্পষ্ট শুনতে পারি, তোমার বুকের মধ্যে
কার শব্দ বাজে !
হায়, তবু ওরা বেশামানল, বড় বেশী উম্মাদ, কিন্তু কেন ?
আমি তার অর্থ্ বুঝিনা
ক্ষমতা, ক্ষমতা! কিসের ক্ষমতা ? যেখানে নিরহ প্রাণেরা ভয়ে কম্পিত!
সেখানে তুমি মূল্যহীন ।
ক্ষমতা, ক্ষমতা!- ক্ষমতার আঘাত আজ বুকের মধ্যে, আর স্বাধীনতা
সে তো অনেক দূরে !
ক্ষমতা, ক্ষমতা! তোর ভয়ে আজ সমস্ত সংসার
সারা জীবন জুড়ে ।
---------------------------------------------------------------------10-10-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।