Thursday, January 7, 2021

অসহায় আমি তাও বলতে পারি না

                ---কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

দাউ দাউ পুড়ে যাচ্ছে মনের আনন্দ বাজার

পুড়ছে অফিস আদালত রাস্তা ঘাট

অনৈতিক মহরা , অমানুষের বিশাল মিছিল

দাউ দাউ পুড়ে যাচ্ছে ঘর হতে বাহির

মাদক দ্রব্যের রক্ত চক্ষু, কিশোরী-কিশোর।

 

প্রেমহীন আগুনে পুড়ে যাচ্ছে অন্তর হতে অন্তর

বিরহে ভরা গণতন্ত্রের প্রবাহ,বাক স্বাধীনতা অবরুদ্ধ্

ন্যায়-বিচার লুণ্ঠিত হচ্ছে বিচারিক এজলাসে

যুদ্ধের মানচিত্র টানাটানি করছে বার বার

দলিলগুলো বদলানো হচ্ছে ক্ষমতার মসনদে বসে-

 

ক্ষমতার মোহ পেলে যেমন গর্জে উঠে

অনৈতিক আশ্রয়, ত্যাগ হয়

নৈতিক তপস্যা

মানুষের লোভ

পরাজিত করে সবই।

 

পালাচ্ছে অন্তর ছেড়ে দিগ্বিদিক।পৃথিবীর মোহকে

বুকে নিয়ে উদ্ভাস্তু অনন্তের  পথিক!

নোঙ্গরহীন তরঙ্গের মতো ছুটে যাচ্ছে

অদূরে আগুনের খেলা,পরাজয়ের আর্ত্ চিৎকার

বুকের অতলে কিংবা একান্ত পাঁজরে

দুঃখের বহরেরা গর্জে উঠেছে—

 

 

দাউ দাউ পুড়ে যাচ্ছে মনের আনন্দ বাজার

চৌদিকের মিথ্যেরা গর্জে উঠছে অবিরাম

বজ্র কণ্ঠের তুমুল প্রতিযোগীতা

সত্যের স্পর্শ্ নেই

কে বাঁচাবে মানব সভ্যতোকে ?

অসহায় আমি তাও বলতে পারি না।

---------০৭-০১-২০২১ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

Wednesday, January 6, 2021

কে জানতো তুমি হেরে যাবে ?

 ----কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

কতো যে ছিলে ‍তুমি প্রেমের মহাপতি!

আজ ধরাধমে তুমি একা আর ঘৃণিতরতি।

 

অগ্নি বিরহের দাবানল  তোমাকে গ্রাস করে ফেলেছে সীমানায়

ভঙ্গুর হৃদয়ের অনুভবে অপলক চেয়ে আছো শুন্যতায়

প্রেমহীন মরুদ্যানে আজ তুমি চলেছো একা

চলেছো একা—শুধুই একা—

 

বাহুবলে হারাম অর্জনে গর্জে উঠেছো  তামাম পৃথিবী

দম্ভ অহংকারে ব্যাথা দিয়েছো শুধু- প্রেম ছিল না মনে,

জানি প্রাণে ছিল না কোন সত্য নিশানের স্পন্দন

এমনকি নূন্যতম হকের তীব্রতাও ছিল না ধমনীতে,

ক্ষমতার পিছে ছুটেছো

ছিল না ভালবাসার মতো হৃদয়।

 

তুমি কি জানতে এই বাতিলের পতঙ্গ,তোমাকে তিলে তিলে

নিঃশেষ করবে?

আজ তুমি  ঘৃণিত গানের কলি হয়ে সুরে সুরে বাজছো

তামাম পৃথিবীর হৃদয় যন্ত্রে

কেউ আর পেখম মেলে না তোমার নিঃসঙ্গ মুহূর্তে।

 

দম্ভ অহংকারের খোসাগুলো উড়ে যাচ্ছে শূন্যতায়

অপলক চেয়ে আছো নিখিলের দিকে

একটু প্রেমের প্রত্যাশায়-

 

কে জানতো তুমি হেরে যাবে ?

কতো যে ছিলে ‍তুমি ক্ষমতার মহারতি!

আজ ধরাধমে তুমি একা আর বিরহপতি।

----০৬-০১-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

কিছু রাগ কিংবা অভিমান

 

----------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

*************************

এই যে শুনুন, কি হাল বলুনতো ?

আপনি ভাল আছেতো? ছেলে মেয়ে? কিছুক্ষণ কথার পর

দীর্ঘশ্বাস ফেলে অশ্রুজলে বললো হায় পৃথিবী

কি নির্দ্য় গ্রাস করেছে তোমাকে

এই যে মানুষের গভীর প্রেম, যে নেই এখন,

প্রাণহীন জড় পদার্থের মতো

 নির্জিব হয়ে গেছে পৃথিবীর দিগন্ত থেকে দিগন্তে

কিছুদিন আগেও সাম্যের গান বাজতো বাঁশির ‍সুরে

কি সহজে বদলে গেল পৃথিবীর ছবি

কম্পিত হলো না শিল্পির হাত

এতোটুকু, আক্ষেপের শব্দ শুনা গেল না, এতোটুকু বিরহের

অশ্রুজল বেরুলো না, বরং বীর দর্পে গর্জে উঠল জালেমের

দোসররা ।সাধুতার কন্ঠস্বর শুনে চমকে উঠে মানবতা।

কি স্পর্দা! কি দাম্ভিকতা! কেমন বজ্রকন্ঠ!

কতো নিষ্ঠুর জাল বুনে

অবিরাম ছুটে চলেছে, অথচ কেউ নেই ধিক্কার জানাবে

প্রতিবাদ করবে!

কেউ যেন বিভেদকে উস্কে দিচ্ছে কত দ্রুত পৃথিবীর বুকে

অচেনা ব্যক্তির দীর্ঘশ্বাসের পর

ক্ষীয়মান শোকে !

হৃদয়ের ভেতর থেকে সুর্য্টা জেগে উঠলো

অপলক  পথ চেয়ে ডাকলাম, কেউ এলো না, কেউ এলো না-

কোথাও প্রেম নেই, কোথাও মানবতা নেই

আছে কিছু রাগ কিংবা অভিমান।

------০৬-০১-২০২১ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

Tuesday, January 5, 2021

মুক্তির জ্যোতিকা

 ----কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

দুঃখের নিকটে গিয়ে বলি;

পৃথিবীর দুঃখ তুমি একটু সুখ দিতে পারো ?

দুঃখ বলে তোমার মুক্তি কেবল আল্লাহ’র ক্ষমাতে

যদি সেজদায় তাঁরে ডাকতে পারো, তবে

হয়তো বা পেয়ে যেতে পারো মুক্তির ঠিকানা।

 

করোনার মৃত্যেুপূরে গিয়ে বলি;

যমদূত তুমি আমাকে একটি প্রাণবন্ত জীবন দিতে পারো?

নিঃশ্বাস বলে জীবন আটকে আছে ওই সত্ত্বার কাছে

এই কালো অন্তরে যদি দ্বীনের আলো জ্বালাতে পারো,তবে

হয়তো বা পেয়ে যেতে পারো মুক্তির জ্যোতিকা!

 

জাহেলী বাতিলের নিকট গিয়ে বলি, অন্তর খুলি

হে পৃথিবীর মোহ দয়া করে দিবে কি একটু শান্তি!

আরশের পর্দা ছিঁড়ে বেজে ওঠে অদৃশ্য কন্ঠে-যদি

ফিরে না আসো

তুলে নিবো আযাব গজবে

আমার অন্ধকার প্রকোষ্ঠে,তবে

যাদের প্রতি সন্তোষ্ট পেয়ে যাবে মুক্তির সীমানা।

 

কেবল পৃথিবীর ক্ষণিক মোহের জন্য

এই জীবন আটকে ফেলেছি জাহেলী বাতিলের দেয়ালে এবং

সত্যের সম্মুখে হয়েছি মিথ্যের প্রহরী! এক অদৃশ্যের

বিরাগ ভাজনে আজ পৃথিবী আযাব-গজবে--

ফিরে এসো হে বিশ্বের সকল প্রাণ!

নত শির হই যিনি দয়ালু মেহেরবান।

 

দুঃখের নিকটে গিয়ে বলি;

পৃথিবীর দুঃখ তুমি একটু সুখ দিতে পারো ?না,না

এই কালো অন্তরে যদি দ্বীনের আলো জ্বালাতে পারো,তবে

হয়তো বা পেয়ে যেতে পারো মুক্তির জ্যোতিকা!

-----৫-১-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

 

Saturday, January 2, 2021

প্রকৃত মুমিনের দুঃসময়

 

-----------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

পরিচয়ে ঈমানদার বলো ভাই নামাজ পড়ো না

পোশাক আশাকে তৌহিদী বলো নতশির হও না

এ কেমন মুসলমান দাবী করো ভাই,

অন্তরে কোরআন, নবীর আদর্শ্ যেথায় নাই।

 

এতো সহজেই যদি মুমিন হয়ে যাবে

তবে কেন এতো রক্ত ঝরেছিল ইসলামের তর?

কেন মোনাফিকের চরিত্রে দ্বীনের এতো আয়োজন।

এমন পরিচয়ে ঈমানদার আছে কি প্রয়োজন?

 

নামাজকে উপেক্ষা করে ছুটেছো তুমি প্রান্তর থেকে প্রান্তরে

সজ্জিত মসজিদ শুন্যতায় ভরপুর কাতারে কাতারে

মনে আছে সেই কবে সেজদা করেছিলে

গর্জে গর্জে বলো তুমি নির্দ্বিধায় ইসলামের চাঁদর জড়ালে

অথচ অন্তর বাহ্যিকের ব্যবধান অফুরান-

 

হে মুমিন, ঈমান আমল বুঝেই বিশ্বাসের দ্বার খুলে দাও-

যদি তুমি প্রকৃত মুসলমান হতে চাও

তোমারে কে খেলাচ্ছে

কার মন্ত্রে তুমি এতো এলোমেলো!

তোমার বিশ্বাসের সাথে শরিক করেছে তাগুদের তামাশা।

 

সেদিন তুমি আরশে শর্ত্হীন চুক্তি করেছিলে.

গোলাম হবে তুমি পৃথিবীর বুকে ঈমান-আমলে।

 

পরিচয়ে ঈমানদার বলো ভাই নামাজ পড়ো না

পোশাক আশাকে তৌহিদী বলো নতশির হও না

চেয়ে দেখো চৌদিকে প্রকৃত মুমিনের দুঃসময়

সংগোপনে করছো বাতিলের মৈত্রী অতিশয়।

 

এমন দুর্দিনে প্রকৃত ঈমানদার মুমিন মুসলমান  চাই!

পাঁচ ওয়াক্ত  নামাজে নতশির হবে আল্লার সানে যাই ।

----২-১-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

 

সুখের সমুদ্রে

 

--কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

সন্তানের জননী তুমি, প্রথম আশ্রয় পৃথিবীর।

সন্তানের জনক তুমি, প্রথম আলো জীবনের।

 

করুণ শৈশব থেকে কলিজার টুকরোকে সাজাবে বলে

তিল তিল করে  কি যে তুমুল উল্লাসে অবিরাম

নিজেকে নিঃশেষ করেছো পৃথিবীর ভাঁজে ভাঁজে

তুমি কি তার কিছূ অনূভব করেছো ?

 

দিনের পর দিন বিনিদ্র রজনী থেকেছো মোহের সন্ধানে

হারামের তরীতে ছুটেছো জাগতিক ভ্রমণে

যে সম্পদের নেশায় আজ তুমি টাল মাতাল

তার নোঙ্গর কি পেয়েছো ?

 

মৌলিক নিমার্ণের চেয়ে কি যে পথ হারা স্থপতি তুমি!

শুধু গড়েছো অর্থের অট্টালিকা, উপহার দিয়েছো অগ্নি চুল্লি

যে আগুনে পুড়ে পুড়ে

সন্তানেরা ছাই  হয়ে যাচ্ছে মাদকের অগ্রাসনে

অবৈধ সম্পদের গর্জনে আজ তারা দিশেহারা-পথহারা

তার কতোটুক খোঁজ রেখেছো?

 

শুনেছি সুখের সন্ধান এখনো পাওনি! ভাটায় চর জেগেছে

সুখের সমুদ্রে-

সন্তানের আলো নিভে গেছে অবৈধ তর্জ্ন গর্জনে ।

অর্থে কেনা জীবনের সুখ গিয়েছে চলে

তুমি এখন উম্মাদ! রাষ্ট্রের ফেরারী আসামী-

 

মূলত আদর্শের বন্ধনই হয় সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল।

 

অবৈধ সম্পদের মতো ঘৃণা আর পথহারা সন্তান

তোমাকেই পোড়াবে

যে সন্তান জাতির সোনালি গৌরব হওয়া কথা

সে আজ জীবন্ত লাশ কিংবা ঘৃণিত প্রাণ।

সন্তান, সেতো জাতির অনুপম প্রেম।

 

তুমি কি বুঝো, তামাম পৃথিবী জানে -বুকে নেওনি তাকে

শুধু ছুটেছো অবৈধ অর্থের সন্ধানে ভোগে আর ত্যাগে।

----------------২-১-২০২১ ইং ,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

২০২১ সালের নব বাঁশিতে

 ----------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

২০২০ সালের গান আর না উঠুক বাজি

২০২১ সালের নব বাঁশিতে

মৃত্যুর মিছিলে মিছিলে শোকাহত পৃথিবীর পরে আজি

নব সূর্যদয়ে ধরাধম থাকুক হাসিতে ।

 

দৃঢ় শপথের সূর্য্ ওঠেছে ওগো আজিকার গগণে

ওই যে উঠেছে, রাত্রির পূর্ণিমা ২০২১ সালের ভুবনে

২০২০ সালের রক্ত চুক্ষ চাই না দেখি আর মননে

উদ্দামে এগিয়ে চলো অনাগতের ঊষায় বিজয়ের গানে।

 

প্রেমের পৃথিবী উঠেছে কেঁপে করোনার অট্টহাসিতে

মানুষের হৃদয় ভেঙ্গেগেছে হাজারো কষ্টের যন্ত্রনাতে

কে গো তুমি দাও দেখি মুক্তির নব সুর

২০২১ সালের নব বাঁশিতে

 

হে অদৃশ্য, হে অজানা বিধাতার  পরীক্ষা

থেমে যাও, থেমে যাও এবার চাই ক্ষমা ভিক্ষা

হে ২০২০ সাল,হে ২০২০ সালের ব্যঙ্গ সুর

২০২১ সালের নব বাঁশিতে তুমি হও দুর ।

 

এতো কষ্ট, এতো যন্ত্রনা কোনো কালে হয়নি দেখা আর

তারই বিরহে আজিকার পৃথিবী হারিয়েছে প্রেমের সম্ভার।

মুক্তির আশা গিয়েছে হারিয়ে

হে বিধাতা দয়ার সুর তুলে দাও

২০২১ সালের নব বাঁশিতে—

 

২০২০ সালের গান আর না উঠুক বাজি

২০২১ সালের নব বাঁশিতে

মৃত্যুর মিছিলে মিছিলে শোকাহত পৃথিবীর পরে আজি

নব সূর্যদয়ে ধরাধম থাকুক হাসিতে ।

------২-১-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

.

Friday, January 1, 2021

বঞ্চিতের অশ্রু জলে

 

------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

ক্ষমতার চেয়ারে বসে  আর কতোদিন ঠকাইবে মানুষ

কলমের খোঁচায় আর কতোকাল মানুষকে করবে বেহুশ!

দায়িত্বের চেয়ারে বসে অফিস আদালতে

সুদ-ঘুষ ছাড়া ফাইল ছাড়নো না কোনমতে

একি আচরণ! একি ব্যাবহার রাজ্যের চাকর!

কি জবাব দিবে ওইদিন আল্লাহ’র দরবার?

 

ওহে শিক্ষিত জ্ঞানী গুনি হয়নি এখনো হুশ!

চেয়ে দেখে ওই, তোমাদের জুলুমে কাঁদছে মানুষ

এই গর্জন তর্জনে বেশিদিন পাবে নাতো সময়

মানুষের কান্নায় দেখছি আমি তোমাদের পরাজয়।

 

বঞ্চিতের অশ্রু জলে অত্যাচারী দেখেছি ভাই-

ক্ষমতার চেয়ারে জ্বলছে আগুন উপায় তো নাই

তুমি যে জুলুমকারী তাগুদের শয়তান

ওইদিন বিচারের মুখে ঠিকবে কতোক্ষণ?

 

হারাম অর্জনে আর কতোকাল গর্জিবে নশ্বর ভুবন?

মনে রেখো কোন কিছু্ই ওইদিন থাকবে না গোপন

কোন পাপের ভাগ নিবে নাতো আপনজন

ইয়ানাফসি! ইয়ানাফসি! করবে- হে প্রিয়জন।

 

দিনশেষে তোমার ভুবনে কেউ করবে না আনাগোনা-কানাকানি

সুদ ঘুষ ,অবৈধ অর্থ্ বৈভব, ক্ষমতা দম্ভ  করবে বেঈমানী।

বঞ্চিতের অশ্রু জলে অত্যাচারী দেখেছি ভাই-

ক্ষমতার চেয়ারে জ্বলছে আগুন উপায় তো নাই

------১-১-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।