বুধবার, জানুয়ারি ০৬, ২০২১

কে জানতো তুমি হেরে যাবে ?

 ----কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

কতো যে ছিলে ‍তুমি প্রেমের মহাপতি!

আজ ধরাধমে তুমি একা আর ঘৃণিতরতি।

 

অগ্নি বিরহের দাবানল  তোমাকে গ্রাস করে ফেলেছে সীমানায়

ভঙ্গুর হৃদয়ের অনুভবে অপলক চেয়ে আছো শুন্যতায়

প্রেমহীন মরুদ্যানে আজ তুমি চলেছো একা

চলেছো একা—শুধুই একা—

 

বাহুবলে হারাম অর্জনে গর্জে উঠেছো  তামাম পৃথিবী

দম্ভ অহংকারে ব্যাথা দিয়েছো শুধু- প্রেম ছিল না মনে,

জানি প্রাণে ছিল না কোন সত্য নিশানের স্পন্দন

এমনকি নূন্যতম হকের তীব্রতাও ছিল না ধমনীতে,

ক্ষমতার পিছে ছুটেছো

ছিল না ভালবাসার মতো হৃদয়।

 

তুমি কি জানতে এই বাতিলের পতঙ্গ,তোমাকে তিলে তিলে

নিঃশেষ করবে?

আজ তুমি  ঘৃণিত গানের কলি হয়ে সুরে সুরে বাজছো

তামাম পৃথিবীর হৃদয় যন্ত্রে

কেউ আর পেখম মেলে না তোমার নিঃসঙ্গ মুহূর্তে।

 

দম্ভ অহংকারের খোসাগুলো উড়ে যাচ্ছে শূন্যতায়

অপলক চেয়ে আছো নিখিলের দিকে

একটু প্রেমের প্রত্যাশায়-

 

কে জানতো তুমি হেরে যাবে ?

কতো যে ছিলে ‍তুমি ক্ষমতার মহারতি!

আজ ধরাধমে তুমি একা আর বিরহপতি।

----০৬-০১-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

রাওনাট ফুটবল টিম

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা তারিখঃ ০৪ - ০৯ - ২০২৫ ইং স্থানঃ রাওনাট , কাপাসিয়া , গাজীপুর ---------------------------------------...