শুক্রবার, জানুয়ারি ১৫, ২০২১

দেশ প্রেমের বিপুল আঘাতে

-----কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

না, আামাকে তুমি শুধু শান্তনা দিয়ো না,

বরং দেশ প্রেমিক  বাঙ্গালী হও।

না, আমাকে মিথ্যে ইতিহাস শুনিয়ো না

বাঙ্গালীর আবেগও

সইতে পারবে না,যদি বলতেই হয় সত্য বলো প্রাণ খুলে।

 

ভেবেছিলে, এই মিথ্যে শান্তনা আমাকে ভোলাবে

বিশ্বাস এনে দিবে, হায়,

মুক্তিযুদ্ধের রক্ত ফোটা দেখি সহজ্র কাঁটা গোলাপে

তাতে তোর কি আসে যায়,

যদি ক্ষমতা আসে বানোয়াট কবিতার গোপন গ্রন্থিতে

 

যে আমাকে চায় গভীর নিন্দ্রা থেকে জাগাতে,

যে দেখাতে চায় ছদ্মবেশী মুক্তিযোদ্ধার ছবি কিংবা

যে শুনাতে চায় মুক্তিযোদ্ধার কণ্ঠে রাজাকারের দেশপ্রেম

আমি ধ্বংস করে দিবো দেশ প্রেমের বিপুল আঘাতে

কঠিন যন্ত্রনায়,

আমি একজন লাল-সবুজের প্রেমিক,তুমি হয়ো না

ছদ্মবেশীবেশী মুক্তিযোদ্ধা-

 

সরল বাঙ্গালী হয়তো বুঝেনি, তোমার ছল চাতুরী,

যে রক্তে রাজাকারের প্রতিধ্বনি,মুক্তিযোদ্ধার পোশাকে

দেশ প্রেমের ছলনা-

শুধু মনে হয় এতোসব ক্ষমতার আয়োজন।

না, আমাকে ‍তুমি মিথ্যে গল্প বলো না, প্রকৃতি বাঙ্গালী হও

দেশ প্রেমিক হও---

 

যে শুনাতে চায় মুক্তিযোদ্ধার কণ্ঠে রাজাকারের দেশপ্রেম

আমি ধ্বংস করে দিবো দেশ প্রেমের বিপুল আঘাতে ।

 

---------১৫-০১-২০২১ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

রাওনাট ফুটবল টিম

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা তারিখঃ ০৪ - ০৯ - ২০২৫ ইং স্থানঃ রাওনাট , কাপাসিয়া , গাজীপুর ---------------------------------------...