---কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
ওহে মানুষ, ইতি হবে পৃথিবীর সব অভিসার,
নিখিল হতে মুছে যাবে তুমি
গোঢ় অন্ধকার!
কেউ মনে রাখবে না বিদায়ের
পর-
তুমি একা, বড়োই একা ওইদিন
অতঃপর।
এ বুকে যার প্রেমে তুমি
কাঁদো আকাশ সম,
সে বুক বন্ধ হলে পর হবে
পৃথিবীর প্রিয়তম
পরানসখা বন্ধু হে তোমার-
কভূ পড়বে না বই কবিতার।
ওহে মানুষ, সুদূর কোন
জংলার ধারে-
তুমি একা শুয়ে থাকবে
অন্ধকার কবরে
আপন পুঁজিতে পথ দিতে হবে তোমায়
পার
শুন্যতায় তুমি হেরে যাবে একাকী
সংসার।
---২২-০১-২০২১
ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।