----কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
তুমি আল-কোরআনের আলো পেয়েছো,
তবু জাগোনি ।
কি ঘুম তুমি পেরেছা
অন্ধকার ধরণী?
যে আলো এসেছে নবীর হাত
ধরে
হেরার গুহাতে-
সে ধবনি শুনেও কেন জাগনি
প্রভাতে!
হে প্রাণ, গভীরে বাজিয়ে দাও
প্রভূর মহাবাণী
সেজদায় লুটে দাও গোলামের
মাথাখানি-
মুক্তির তরী ভেসে বেড়ায়
ক্ষণিক বসূধায়-
হে মেহমান,
আজি উঠে যাও আল-কোরআনের নৌকায়
পৌঁছে যাবে,
তুমি পৌঁছে যাবে বিজয়ের
ঠিকানায় ।
কতো রজনী যায়, কতো দিবস
যায়-
তুমি তো জাগনি, এখনি তো জাগনি
প্রিয় নবীজির পতাকায়-
গর্জে চলেছো অবিরাম তাগুদের অভিপ্রায়।
মুক্তির তরী ভেসে বেড়ায়
ক্ষণিক বসূধায়---
---২২-০১=২০২১
ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।